1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০২:০৫ অপরাহ্ন
Title :
দেশের প্রতিটি বাড়িতে নিরাপদ ও আন্তর্জাতিকমানের ওয়ালটন ক্যাবলস পৌঁছে দেয়ার প্রত্যয় অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক-এর শোক সভা অনুষ্ঠিত Financial Statements (Q2) of Paramount Insurance Company Limited টাঙ্গাইলে জুলাই শহিদ দিবস পালিত হবিগঞ্জে প্রবাসী স্বামীর অনুপস্থিতিতে সন্তানের জন্মের দাবি এলাকায় চাঞ্চল্য নিয়োগ বাণিজ্যের পর এবার ২০ লাখ টাকা আত্মসাৎ: আলমডাঙ্গার নিগার সিদ্দিক কলেজে লুটপাটের মহোৎসব! চুয়াডাঙ্গায় বিজিবির অভিযানে ১ কোটি ৭৬ লাখ টাকার ৮টি স্বর্ণের বার জব্দ, আটক ১ ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত টাঙ্গাইলের ডিসি অফিসের এও’র বিরুদ্ধে জমি জবরদখলের অভিযোগ নবীনগরে ভবন নির্মানকে কেন্দ্র করে অবসরপ্রাপ্ত সেনা সদস্য ও তার পরিবারকে হয়রানির অভিযোগ

বাজার স্থিতিশীলতা রাখতে টিসিবির পণ্যের যথেষ্ট মজুদ রয়েছে কোন পণ্যের ঘাটতি নেই-প্রতিমন্ত্রী শরীফুল আলম

  • আপডেট : শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৬, ১১.০২ পিএম
  • ২১৭ Time View

​ইমন মাহমুদ লিটন, ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি: ​পবিত্র রমজান ও বর্তমান বাজার পরিস্থিতি বিবেচনায় দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে কিশোরগঞ্জের ভৈরবে বাজার মনিটরিং করেছেন শিল্প, বাণিজ্য, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম। আজ শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে ভৈরব বাজারের বিভিন্ন পাইকারি ও খুচরা দোকান পরিদর্শন করেন তিনি।

​পরিদর্শনকালে প্রতিমন্ত্রী নিত্যপ্রয়োজনীয় পণ্যের মজুদ, সরবরাহ এবং মূল্য তালিকা যাচাই করেন। এ সময় তিনি ব্যবসায়ী ও ক্রেতাদের সাথে সরাসরি কথা বলেন এবং পণ্যের দাম সহনীয় পর্যায়ে আছে কি না সে বিষয়ে খোঁজ নেন।

এসময় তিনি সাংবাদিকদের বলেন, প্রত্যেক রোজার শুরুতেই কিছু সময়  দুই একটা পণ্য বিশেষ করে কাঁচামরিচ, লেবু বা শসা দাম বৃদ্ধি পাই। কিন্তু আমার কাছে মনে হচ্ছে এবার বাজার সহনশীল আছে। আমার মন্ত্রণালয়ের অধিনে টিবিসির পণ্য আমদানি করে থাকে। বাজার স্থিতিশীল রাখার জন্য আমাদের মজুত পর্যাপ্ত আছে। বাজারে কোনো চাহিদার ঘাটতি নেই। আমরা ভৈরব বাজারে দেখলাম বিভিন্ন পণ্য অনেকটাই সহনীয় পর্যায়ে আছে। এবারের রমজানে মানুষের একটা স্বস্তি থাকবে বিশেষ করে দ্রব্যমূল্যের ব্যাপারে। আমাদের এই মনিটরিং অব্যাহত থাকবে।

​পরিদর্শনকালে প্রতিমন্ত্রীর সঙ্গে স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, বাজার কমিটির নেতৃবৃন্দ এবং আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com