1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ১৫ জুন ২০২৬, ১২:৩৬ পূর্বাহ্ন
Title :
সপ্তাহের প্রথম কার্যদিবসে দরপতনের শীর্ষে বেক্সিমকো সপ্তাহের প্রথম কার্যদিবসে দর বৃদ্ধির শীর্ষে প্রভাতী ইন্স্যুরেন্স সপ্তাহের প্রথম কার্যদিবসে লেনদেনের শীর্ষে বাংলাদেশ থাই অ্যালুমিনিয়াম নতুনধারার মাসব্যাপী ডেঙ্গুরোধ অভিযান পর্যটন খাতের অগ্রগতির বার্তা নিয়ে টোয়াব অগ্রগামী ঐক্যজোটের সুফি নাইটস আয়োজন   সিলেটে ট্রাস্ট ব্যাংকের আয়োজনে স্টুডেন্ট ব্যাংকিং কনফারেন্স-২০২৬ অনুষ্ঠিত একটি ক্যানভাস, একাধিক অনুভূতি: আন্তর্জাতিক প্রদর্শনীতে প্রশংসিত ‘অন্তর বৃষ্টি’ সিলেটের মাগুরছড়া ট্র্যাজেডির ২৯ বছর আজ দর্শনা সীমান্তে ১১ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির তৎপরতায় প্রতিহত দুই ঘণ্টায় লেনদেন ৬৮৬ কোটি টাকা

উলিপুরে চিরকুট লিখে তরুণের আত্মহত্যা

  • আপডেট : রবিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৬, ১০.৩১ এএম
  • ১৯০ Time View

প্রতীক কুমার, উলিপুর উপজেলা (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের উলিপুর উপজেলার দলদলিয়া ইউনিয়নের সুইজগেট বাজার সংলগ্ন গণক পাড়া গ্রামে গলায় গামছা পেঁচিয়ে আবু কালাম (১৮) নামে এক তরুণ চিরকুট লিখে আত্মহত্যা করেছেন।

শুক্রবার (২০ ফেব্রুয়ারী) দিবাগত রাত আনুমানিক ১টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত আবু কালাম ওই এলাকার মোহাম্মদ গোলজার আলীর একমাত্র পুত্র।

পারিবারিক সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো রাতে নিজ ঘরে ঘুমাতে যান আবু কালাম। রাত আনুমানিক ৩টার সময় সেহরি খাওয়ার জন্য তার মা তাকে ডাকতে যান। দীর্ঘক্ষণ ডাকাডাকির পরও ঘরের ভেতর থেকে কোনো সাড়াশব্দ না পাওয়ায় পরিবারের সদস্যদের সন্দেহ হয়। পরে স্থানীয় লোকজনের সহায়তায় ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে দেখা যায়, কালাম গলায় গামছা পেঁচিয়ে চালের সাথে ঝুলে আছেন। তৎক্ষণাৎ তাকে উদ্ধার করে নিচে নামানো হলেও দেখা যায় তিনি ইতোমধ্যে মৃত্যুবরণ করেছেন।

একমাত্র ছেলেকে হারিয়ে পরিবারে এখন শোকের মাতম চলছে।

উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাঈদ ইবনে সিদ্দিক জানান, খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। ময়নাতদন্তের জন্য মরদেহ কুড়িগ্রাম মর্গে পাঠানোর প্রস্তুতি নেওয়া হয়েছে। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে; তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com