1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৩ অপরাহ্ন
Title :
প্রায় ৭৭ কোটি টাকার অবৈধ সম্পদ: ১৮ জনের বিরুদ্ধে ১৬ মামলা করবে দুদক রোহিঙ্গা সংকট সমাধানে তারেক রহমানের পাঁচ দফা প্রস্তাব নঈম নিজাম ও সাবেক এমপি ফরিদা ইয়াসমিনের বিরুদ্ধে দুদকের মামলা সিলেটে বাড়ছে ডেঙ্গু, আরও ৮ রোগী শনাক্ত কুমিল্লায় ৬০ হাজার শলাকা সিগারেটসহ যুবক আটক বসুন্ধরা সিটিতে সনির নতুন শোরুম ও দেশের প্রথম অনুমোদিত ক্যামেরা সার্ভিস সেন্টার চালু স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর ৪৩৩তম বোর্ড সভা অনুষ্ঠিত অপরাধ ও দুর্নীতি প্রতিরোধে সমাজে বিভিন্ন শ্রেণী পেশার লোকজনদের এগিয়ে আসার আহ্বান ইসলামী ব্যাংকের ডিএমডি পদে ২ জনের পদোন্নতি নভোএয়ারের সকল ফ্লাইটে আইএফআইসি ব্যাংকের কার্ডে ১০% ছাড় এবং 0% ইএমআই সুবিধা

সড়ক দুর্ঘটনায় বিমান বাহিনীর সদস্য নিহত

  • আপডেট : সোমবার, ২৩ মে, ২০২২, ৩.১৬ পিএম
  • ১৪৮ Time View

ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় আবুল বাশার (৩৬) নামে বিমান বাহিনীর একজন সার্জেন্ট নিহত হয়েছেন। তিনি সার্জেন্ট হিসেবে বিমানবন্দরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কর্মরত ছিলেন। তার বাড়ি সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলার কাকরা গ্রামে।

সোমবার (২৩ মে) ভোরের দিকে ঢাকা-খুলনা মহাসড়কে ফরিদপুর সদর উপজেলার শিবরামপুরে এ দুর্ঘটনা ঘটে।

জানা যায়, সার্জেন্ট আবুল বাশার ঢাকা থেকে কাভার্ডভ্যানে বাসার মালামাল নিয়ে আসছিলেন। পথে ঢাকা-খুলনা মহাসড়কের শিবরামপুর এলাকায় পৌঁছালে অজ্ঞাত গাড়ির সঙ্গে দুর্ঘটনায় ঘটনাস্থলেই মারা যান তিনি।

করিমপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কংকন কুমার বিশ্বাস জানান, হয়তো বড় কোনও ট্রাক বা গাড়ির সঙ্গে ধাক্কায় কাভার্ডভ্যানটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। আবার সামনি-সামনিও সংঘর্ষের ঘটনা ঘটতে পারে। আমরা তদন্ত করে দেখছি, কীভাবে দুর্ঘটনা ঘটেছে।

দুর্ঘটনায় ঘটনাস্থলেই কাভার্ডভ্যানের সামনে বসে থাকা বিমান বাহিনীর সার্জেন্ট আবুল বাশার মারা যান। ঘটনার পর কাভার্ডভ্যানের চালকও পালিয়ে গেছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। কাভার্ডভ্যানটিকেও জব্দ করা হয়েছে। মামলার বিষয়টি প্রক্রিয়াধীন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com