1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৭:০০ পূর্বাহ্ন
Title :
নেদারল্যান্ডসের বিপক্ষে ২–২ গোলে ড্র জাপানের সপ্তাহের প্রথম কার্যদিবসে দরপতনের শীর্ষে বেক্সিমকো সপ্তাহের প্রথম কার্যদিবসে দর বৃদ্ধির শীর্ষে প্রভাতী ইন্স্যুরেন্স সপ্তাহের প্রথম কার্যদিবসে লেনদেনের শীর্ষে বাংলাদেশ থাই অ্যালুমিনিয়াম নতুনধারার মাসব্যাপী ডেঙ্গুরোধ অভিযান পর্যটন খাতের অগ্রগতির বার্তা নিয়ে টোয়াব অগ্রগামী ঐক্যজোটের সুফি নাইটস আয়োজন   সিলেটে ট্রাস্ট ব্যাংকের আয়োজনে স্টুডেন্ট ব্যাংকিং কনফারেন্স-২০২৬ অনুষ্ঠিত একটি ক্যানভাস, একাধিক অনুভূতি: আন্তর্জাতিক প্রদর্শনীতে প্রশংসিত ‘অন্তর বৃষ্টি’ সিলেটের মাগুরছড়া ট্র্যাজেডির ২৯ বছর আজ দর্শনা সীমান্তে ১১ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির তৎপরতায় প্রতিহত

হাইকোর্টে সাফিউর রহমানের প্রার্থিতা বৈধ ঘোষণা; কুড়িগ্রাম-২ ও ৩ আসনে একাই লড়বেন হাঁস প্রতীক নিয়ে

  • আপডেট : রবিবার, ২৫ জানুয়ারী, ২০২৬, ৭.২০ পিএম
  • ২১৯ Time View

রুহুল আমিন রুকু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি: কুড়িগ্রাম-২ (সদর-রাজারহাট ও ফুলবাড়ী) এবং কুড়িগ্রাম-৩ (উলিপুর) আসনে স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট মো. সাফিউর রহমান রবিবার (২৫ জানুয়ারি) হাঁস প্রতীক পান। রবিবার বিকালে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ প্রার্থী সাফিউরের প্রতীক বরাদ্দ করে তার প্রতিনিধিদের হাতে তুলে দেন। এর আগে রিট পিটিশনের রায়ে হাইকোর্ট অ্যাডভোকেট মো. সাফিউর রহমানের প্রার্থিতা বৈধ ঘোষণা করে। হাইকোর্টের নির্দেশনার পর শনিবার (২৪ জানুয়ারি) বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে তাকে বৈধ প্রার্থী হিসেবে ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা। এর আগে বৃহস্পতিবার (২২ জানুয়ারি) হাইকোর্ট বেঞ্চ তার করা রিট আবেদন শুনানি শেষে প্রার্থিতা বৈধ ঘোষণা করে প্রতীক বরাদ্দের নির্দেশ দেন। হাইকোর্ট বিভাগের রিট পিটিশন নম্বর ১৫৩ এর আদেশ অনুযায়ী এই সিদ্ধান্ত কার্যকর করা হয়। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, নির্ধারিত সময়ের মধ্যে মনোনয়নপত্র জমা দিতে না পারায় প্রাথমিকভাবে তা গ্রহণ করা হয়নি। পরে প্রার্থীতা ফিরে পেতে হাইকোর্টে রিট আবেদন করেন অ্যাডভোকেট ড. মো. সাফিউর রহমান। শুনানি শেষে আদালত তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন। প্রার্থীতা ফিরে পাওয়া ও প্রতীক বরাদ্দ পেয়ে অ্যাডভোকেট মো. সাফিউর রহমান বলেন, কুড়িগ্রাম-২ ও কুড়িগ্রাম-৩ আসনের মানুষের জীবনমান উন্নয়নের লক্ষ্যেই তিনি নির্বাচনে অংশ নিচ্ছেন। হাঁস প্রতীক নিয়ে মাঠে নেমে জনগণের সহযোগিতা ও শুভকামনা প্রত্যাশা করেন তিনি। এদিকে তার প্রার্থিতা বৈধ ঘোষণার ফলে কুড়িগ্রামের চারটি সংসদীয় আসনে মোট প্রার্থীর সংখ্যা দাঁড়িয়েছে ২৭ জনে। জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা অন্নপূর্ণা দেবনাথ জানান, মহামান্য হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী যাচাই বাছাই শেষে স্ব^তন্ত্র প্রার্থী মো. সাফিউর রহমানের প্রার্থিতা বৈধ ঘোষণা করে প্রতীক বরাদ্দ করা হয়েছে। তিনি কুড়িগ্রাম-২ ও কুড়িগ্রাম-৩ আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com