1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ২৯ জুন ২০২৬, ০৫:৪৬ পূর্বাহ্ন
Title :
সপ্তাহের প্রথম কার্যদিবসে লেনদেনের শীর্ষে বেক্সিমকো সপ্তাহের প্রথম কার্যদিবসে দর বৃদ্ধির শীর্ষে বেক্সিমকো সপ্তাহের প্রথম কার্যদিবসে দরপতনের শীর্ষে ড্যাফোডিল কম্পিউটারস কুমিল্লার প্রথম নারী জেলা প্রশাসক হলেন রোজী আক্তার অর্থনীতি ও ব্যাংকিং খাতের সংস্কারে ৪৫ কোটি ডলার দিচ্ছে বিশ্বব্যাংক স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর ৪২৮তম বোর্ড সভা অনুষ্ঠিত ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৪; ক্রিকেটার তাসকিন, অভিনেত্রী মিমের সঙ্গে আনন্দঘন সময় কাটালেন ওয়ালটন ফ্রিজ ও এসির ২৪ ক্রেতা ইসলামী ব্যাংক ফাউন্ডেশন পরিদর্শন করেছেন মোহাম্মদ জহির হোসেন কমিউনিটি ব্যাংকের পরিচালনা পর্ষদের ৭৮তম সভা অনুষ্ঠিত রহিমআফরোজ ডিস্ট্রিবিউশন লিমিটেডের নতুন RZ Solar IPS উন্মোচন

কুমিল্লায় ১০-বিজিবির অভিযানে ৬১ লাখ টাকার ভারতীয় চোরাচালানি পণ্য উদ্ধার

  • আপডেট : শুক্রবার, ২৩ জানুয়ারী, ২০২৬, ১০.১৯ পিএম
  • ১৮৪ Time View

এ.কে পলাশ, কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লা সদর বিবিরবাজারের ভারতীয় সীমান্তবর্তী বড়বাড়ি এলাকায় ব্যাটালিয়ন (১০-বিজিবি) চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে ৬১ লক্ষ ১৬ হাজার টাকার ভারতীয় চোরাচালানি পণ্য উদ্ধার করেছে।

বিজিবি সূত্রে জানা যায়, (২৩ জানুয়ারি) শুক্রবার ভোর ৫টা ৩০ মিনিট ও সকাল ৮টা ৩০ মিনিটে কুমিল্লা জেলার আদর্শ সদর উপজেলার বিবিরবাজার বিওপি’র অধীন গোলাবাড়ী ও কটকবাজার পোস্টের বিশেষ টহল দল পৃথক দুটি অভিযান পরিচালনা করে।

অভিযানে সীমান্ত থেকে প্রায় ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বড়বাড়ি এলাকায় এবং প্রায় ১০০ গজ অভ্যন্তরে থ্রীস্টার তেলের পাম্প নামক স্থানে মালিকবিহীন অবস্থায় একটি মিনি পিকআপ জব্দ করা হয়। পরে গাড়িটি তল্লাশি করে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় শাড়ী, বাসমতি চাউল, রেডবুল ও আমুল বাটার উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত চোরাচালানি পণ্যের আনুমানিক বাজার মূল্য ৬১ লাখ ১৬ হাজার টাকা বলে জানিয়েছে বিজিবি।

বিজিবি আরও জানায়, জব্দকৃত মালামাল বিধি মোতাবেক সংশ্লিষ্ট কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে। সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদক বিরোধী অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান তারা।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com