1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ১৭ জুন ২০২৬, ০১:০৫ অপরাহ্ন
Title :
সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দরপতনের শীর্ষে বেক্সিমকো সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দর বৃদ্ধির শীর্ষে আইসিবি এমপ্লয়িজ প্রভিডেন্ট মিউচুয়াল ফান্ড সপ্তাহের তৃতীয় কার্যদিবসে লেনদেনের শীর্ষে সামিট অ্যালায়েন্স ডিএসইতে অনুষ্ঠিত হলো ‘অরেঞ্জ ইকোনমি সামিট ২০২৬: ঢাকা’ ইসলামী ব্যাংকে পূর্ণাঙ্গ পর্ষদ গঠনের দাবি, গভর্নরের কাছে স্মারকলিপি ফারইস্ট স্পিনিংয়ের জন্য ২৩৪ কোটি টাকার অর্থায়ন, নেতৃত্বে সিটি ব্যাংক নবীনগরে আওয়ামী লীগ নেতা গ্রেফতার  এমপিওভুক্তির দাবিতে লাগাতার অবস্থান কর্মসূচির ১০ম দিনে আইসিএসবি’র উদ্যোগে চার্টার্ড সেক্রেটারি দিবস ২০২৬ উদযাপন প্রিমিয়ার ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের মায়ের মৃত্যু

রাবিতে ভর্তি পরীক্ষার প্রাথমিক আবেদন ২৫ মে

  • আপডেট : শনিবার, ২১ মে, ২০২২, ৬.৫৭ পিএম
  • ২৪১ Time View
Rajshahi-University

২০২১-২২ শিক্ষাবর্ষে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ভর্তি পরীক্ষার প্রাথমিক আবেদনের তারিখ ঘোষণা করা হয়েছে। আগামী ২৫ মে দুপুর ১২টার থেকে শুরু হয়ে ৯ জুন দিনগত রাত ১২টা পর্যন্ত ভর্তিচ্ছুরা আবেদন করতে পারবেন। এক বা একাধিক ইউনিটের জন্য ৫৫ টাকা ফি দিয়ে ভর্তিচ্ছুদের আবেদন সম্পন্ন করতে হবে।

বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তি থেকে জানা গেছে, এবারের ভর্তি পরীক্ষা আগামী ২৪-২৭ জুলাই অনুষ্ঠিত হবে। প্রাথমিক আবেদন যাচাই-বাছাই শেষে আগামী ১৫ জুন থেকে চূড়ান্ত আবেদন শুরু হবে। আবেদন চলবে ২৮ জুন পর্যন্ত। এবার তিনটি (এ, বি, সি) ইউনিটে পরীক্ষা অনুষ্ঠিত হবে। এর মধ্যে প্রতিটি ইউনিটে ৭২ হাজার শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিতে পারবেন। প্রতিদিন চার শিফটে পরীক্ষা অনুষ্ঠিত হবে। আবেদন ফি ইউনিট প্রতি ১ হাজার ১০০ টাকা।

ভর্তিচ্ছুদের আবেদন যোগ্যতা নিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়, বিজ্ঞানের শিক্ষার্থীদের ক্ষেত্রে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে পৃথকভাবে জিপিএ ৩ দশমিক ৫ সহ দু’টি মিলিয়ে কমপক্ষে ৮ থাকতে হবে। ব্যবসায় শাখা শিক্ষার্থীদের ক্ষেত্রে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে পৃথকভাবে জিপিএ ৩ দশমিক ৫ সহ দু’টি মিলিয়ে কমপক্ষে ৭ দশমিক ৫ থাকতে হবে। মানবিকের শিক্ষার্থীদের আবদনের জন্য এসএসসি ও এইচএসসিতে জিপিএ কমপক্ষে ৩ পয়েন্টসহ দু’টিতে কমপক্ষে জিপিএ-৭ থাকতে হবে। এছাড়া এবার দ্বিতীয়বার ভর্তি পরীক্ষা দেওয়ার সুযোগ থাকছে।

ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে https://admission.ru.ac.bd/undergraduate -এ পাওয়া যাবে

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com