1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৫:৩৫ পূর্বাহ্ন
Title :
তানজিদের শতক, শান্তর ৮৪; শেষে হাসান-মিরাজের প্রতিরোধে লিড ১৫৩ বাংলাদেশে পর্ষদ ছাড়াই কাস্টডিয়ান সেবা দিতে পারবে বিদেশি ব্যাংক দেশে হামের উপসর্গে আরও ৪ শিশুর প্রাণহানি টাঙ্গাইলে শিশুকন্যাকে হত্যার পর মায়ের আত্মহত্যা ! চুয়াডাঙ্গায় প্যাকেট জালিয়াতির অপরাধে জামান এগ্রো ফার্মকে ৫০ হাজার টাকা জরিমানা কলকারখানা ও তাঁতশিল্পে ধস; টাঙ্গাইলে ভয়াবহ লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন অপসাংবাদিকতা ও ব্ল্যাকমেইল: সাভার-আশুলিয়ায় ইউনিয়ন পরিষদ সচিবদের টার্গেট করে চাঁদাবাজির অভিযোগ দৈনিক ঊষার বাণী পত্রিকা সাভার প্রতিনিধি মোঃ শুকুর আলী বিরুদ্ধে শ্রম আইন মোতাবেক নিম্নতম মজুরী বোর্ড পুনঃগঠন সহ ৬ দফা দাবিতে মানববন্ধন দুর্ঘটনায় আহত মোহনা টেলিভিশন রিপোর্টার তুহিনের পাশে বিএনপির নেতা রহমাতুল্লাহ তৌকীর আহমেদের নির্দেশনায় ১৪ আগস্ট আবারও মঞ্চস্থ হচ্ছে নাট্যকেন্দ্রের প্রযোজনা ‘তীর্থযাত্রী’

৯ মাস ধরে কর্মস্থলে অনুপস্থিত সওজ পিরোজপুরের উপ-সহকারী প্রকৌশলী

  • আপডেট : বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬, ৫.৩৮ পিএম
  • ২৮৬ Time View

সড়ক ও জনপথ বিভাগ (সওজ) পিরোজপুর উপ-বিভাগে কর্মরত উপ-সহকারী প্রকৌশলী আবুল খায়ের সুমন দীর্ঘ নয় মাস ধরে বিনা অনুমতিতে কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন বলে অভিযোগ উঠেছে।

সওজ পিরোজপুর সূত্রে জানা যায়, উপ-সহকারী প্রকৌশলী আবুল খায়ের সুমন গত ২৩ এপ্রিল ২০২৫ থেকে কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন। তার অনুপস্থিতিতে দপ্তরের আওতাধীন বিভিন্ন উন্নয়ন ও রক্ষণাবেক্ষণ কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।

কর্তৃপক্ষ জানায়,তাকে কর্মস্থলে ফেরাতে একাধিকবার চিঠি দিয়ে ব্যাখ্যা চাওয়া হলেও এখন পর্যন্ত তার পক্ষ থেকে কোনো জবাব পাওয়া যায়নি।এমনকি তার সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টাও ব্যর্থ হয়েছে।

পরিস্থিতি বিবেচনায় নিয়ে গত বছরের ২০মে সওজ পিরোজপুর উপ-বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী টি এম রাজিবুল আলীম রাজু বাদী হয়ে পিরোজপুর সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি)করেন।

এ বিষয়ে সওজ পিরোজপুরের নির্বাহী প্রকৌশলী তানভীর আহমেদ বলেন,“আমরা বিভিন্নভাবে তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছি। বারবার চিঠি পাঠানো হলেও কোনো উত্তর পাওয়া যায়নি। তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।”

এদিকে সড়ক ও জনপথ বিভাগ, সড়ক সার্কেল বরিশালের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোঃ মাসুদ খান জানান,উপ-সহকারী প্রকৌশলী আবুল খায়ের সুমনের বিরুদ্ধে অভিযোগ পাওয়া গেছে এবং বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় বিভাগীয় পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com