1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১২:৫৬ অপরাহ্ন
Title :
আলমডাঙ্গার মুন্সিগঞ্জে মিনিস্টার-মাইওয়ানের নতুন শোরুম উদ্বোধন স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংকের এক্সিকিউটিভ কমিটির ১৫১তম সভা অনুষ্ঠিত শক্তিশালী আর্থিক অগ্রগতি ও পরিকল্পিত নতুন বিনিয়োগে সন্তুষ্ট বিনিয়োগকারীরা; ১৮০% ক্যাশ ও ১০% স্টক ডিভিডেন্ড অনুমোদন ধানমন্ডিতে অ্যাপোলো হসপিটালস চেন্নাই ও অ্যাপোলো ক্লিনিকের আন্তর্জাতিক চিকিৎসা সেমিনার অনুষ্ঠিত সিলেটে ছুঁইছুঁই ডেঙ্গু,আক্রান্ত-৬০০ লালমনিরহাটে ১৬২টি মন্দিরে চাল ও উপহারসামগ্রী বিতরণ Price Sensitive Information of Salvo Organic Industries PLC পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে যমুনা ব্যাংক পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে আইসিবি ইসলামিক ব্যাংক পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে ফিনিক্স ইন্স্যুরেন্স

ময়মনসিংহ র‍্যাব-১৪কর্তৃক অপহরণকারী গ্রেফতার ও ভিকটিম উদ্ধার

  • আপডেট : সোমবার, ৫ জানুয়ারী, ২০২৬, ৭.৩০ পিএম
  • ৩৩৯ Time View

মকবুল হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি: ময়মনসিংহ সিপিএসসি, র‌্যাব-১৪,কর্তৃক ময়মনসিংহ জেলার ত্রিশাল থানার স্কুল পড়ুয়া মেয়েকে অপহরণ মামলার অপহরণকারী রফিকুল ইসলাম(২২) গ্রেফতার ও ভিকটিম উদ্ধার হয়।

এজাহারের বিবরণে জানা যায় যে, স্কুল পড়ুয়া মেয়ে ভিকটিম(১৩) স্কুল আসা যাওয়ার পথে ধৃত অপহরণকারী প্রায় সময় প্রেমের প্রস্তাব দিয়ে উত্যক্ত করতো। বিষয়টি বাদী জানতে পেরে ধৃত আপহরণকারীকে এমন কাজ করা থেকে বিরত থাকতে বলেন। ধৃত আপহরণকারী এতে ক্ষিপ্ত হয়ে গত ২৮ ডিসেম্বর ২০২৫খ্রিঃ আনুমানিক সকাল ১০০০ ঘটিকায় ভিকটিম বার্ষিক পরীক্ষার ফলাফল সংগ্রহ করে নিজ বাড়িতে ফেরত আসার পথে ধৃত আপহরণকারী অজ্ঞাতনামা অপহরণকারীদের সহায়তায় ভিকটিমকে জোরপূর্বক অজ্ঞাতনামা সিএনজি যোগে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। উক্ত ঘটনায় ভিকটিমের মা বাদী হয়ে ময়মনসিংহের ত্রিশাল থানায় অপহরণ মামলা দায়ের করেন। যা ত্রিশাল থানার মামলা নং-০৩, তারিখ-০২ জানুয়ারী ২০২৬খ্রিঃ, ধারা-২০০০(সংশোধনী/২০২৫)সালের নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৭/৩০। মামলা রুজুর পর ময়মনসিংহ সিপিএসসি, র‌্যাব-১৪, ছায়া তদন্ত সহ অপহরণকারীকে গ্রেফতার সহ ভিকটিমকে উদ্ধারে তৎপর হয়।

এরই ধারাবাহিকতায় সিপিএসসি, র‌্যাব-১৪, ময়মনসিংহ এর আভিযানিক দল ধৃত অপহরণকারী ও উদ্ধারকৃত ভিকটিমের বর্তমান অবস্থান নিশ্চিত হয়ে ০৪ জানুয়ারী ২০২৬খ্রিঃ অনুমান ১৯৩০ ঘটিকায় ময়মনসিংহ জেলার ত্রিশাল থানার দ্বিতীয় খন্ড এলাকায় অভিযান পরিচালনা করে উক্ত অপহরণ মামলার অপহরণকারী রফিকুল ইসলাম(২২),থানা-ত্রিশাল, জেলা-ময়মনসিংহকে গ্রেফতার করতঃ ভিকটিমকে উদ্ধার করতে সক্ষম হয়।

উদ্ধারকৃত ভিকটিমকে নিরাপদ হেফাজতে এবং ধৃত অপহরণকারীর বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ময়মনসিংহ জেলার ত্রিশাল থানায় হস্তান্তর করা হয়েছে।র‍্যাব-১৪ মিডিয়া সেল কর্তৃক প্রেস বিজ্ঞপ্তির মারফত এ ঘটনা নিশ্চিত করা হয়।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com