1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১২:৪৮ অপরাহ্ন
Title :
আলমডাঙ্গার মুন্সিগঞ্জে মিনিস্টার-মাইওয়ানের নতুন শোরুম উদ্বোধন স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংকের এক্সিকিউটিভ কমিটির ১৫১তম সভা অনুষ্ঠিত শক্তিশালী আর্থিক অগ্রগতি ও পরিকল্পিত নতুন বিনিয়োগে সন্তুষ্ট বিনিয়োগকারীরা; ১৮০% ক্যাশ ও ১০% স্টক ডিভিডেন্ড অনুমোদন ধানমন্ডিতে অ্যাপোলো হসপিটালস চেন্নাই ও অ্যাপোলো ক্লিনিকের আন্তর্জাতিক চিকিৎসা সেমিনার অনুষ্ঠিত সিলেটে ছুঁইছুঁই ডেঙ্গু,আক্রান্ত-৬০০ লালমনিরহাটে ১৬২টি মন্দিরে চাল ও উপহারসামগ্রী বিতরণ Price Sensitive Information of Salvo Organic Industries PLC পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে যমুনা ব্যাংক পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে আইসিবি ইসলামিক ব্যাংক পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে ফিনিক্স ইন্স্যুরেন্স

গফরগাঁওয়ে উপজেলা ভিত্তিক সর্ববৃহৎ ইসলামিক জ্ঞান প্রতিযোগিতা অনুষ্টিত

  • আপডেট : শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫, ১১.৪১ এএম
  • ২৯৯ Time View

মকবুল হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি: ময়মনসিংহের গফরগাঁওয়ে উপজেলা ভিত্তিক সর্ববৃহৎ প্রতিযোগিতা ‘পিবাড়ীয়া গ্রুপ- ইসলামের আলো’ ইসলামিক জ্ঞান প্রতিযোগিতা-২০২৫ অনুষ্ঠিত হয়েছে।

দিনব্যাপী উপজেলার ঘাগড়া পোড়াবাড়ীয়া আব্দুর রহমান খান ইসলামিয়া মাদরাসার উদ্যোগে এবং বিশিষ্ট শিল্পপতি ও শিক্ষানুরাগী মোঃ নুরুজ্জামান খান রানা’র সার্বিক তত্ত্বাবধানে ১১ডিসেম্বর বৃহস্পতিবার উক্ত মাদরাসার মাঠে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। দিনব্যাপী এ প্রতিযোগিতার অনুষ্ঠানে ৬টি বিভাগে উপজেলার বিভিন্ন মাদরাসা, স্কুল ও কলেজের প্রায় ৩ শতাধিক শিক্ষার্থী অংশ গ্রহণ করে।

পিবাড়ীয়া গ্রুপের এ প্রতিযোগিতায় প্রধান আকর্ষণ ছিল ‘হিফজুল কুরআন’। এছাড়াও শিক্ষার্থীদের অংশ গ্রহণে মনোমুগ্ধকর তেলাওয়াত, আযান-এককামত ও হামদ-নাত প্রতিযোগিতার বিভিন্ন পর্যায়ে শত শত দর্শক-শ্রোতারা ছিলেন মুগ্ধ।

প্রতিযোগিতায় ৬টি বিভাগে ১ম, ২য়, ৩য়, ৪র্থ ও ৫ম স্থান অর্জনকারীদের জন্য নগদ টাকা পুরস্কার, ষষ্ঠ থেকে দশম স্থান অর্জনকারীদের জন্য আকর্ষণীয় পুরস্কার এবং ১০০ জনকে সান্ত্বনা পুরস্কার প্রদান করা হয়। এছাড়াও ১ম, ২য় ও ৩য় স্থান অর্জনকারী প্রতিযোগীদের ওস্তাদদেরকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

প্রতিযোগিতায় অনুষ্ঠানে আন্তর্জাতিক ক্বারি ও স্বর্ণপদকপ্রাপ্ত হাফেজ মাওলানা আবু সালে মোহাম্মদ মুসা এবং আন্তর্জাতিক হাফেজ ও ইসলামি স্কলার মুফতি মাওলানা জাকারিয়া মাহমুদ এর নেতৃত্বে ১৫ জন অভিজ্ঞ বিচারকমণ্ডলী, উক্ত মাদরাসার মুহতামিম মোস্তাফিজুর রহমান (চরবহুলী)সহ শিক্ষকমন্ডলী, অভিভাবক ও সুধীজনরা উপস্থিত ছিলেন।

দিনব্যাপী প্রতিযোগিতা শেষে সন্ধ্যার পর শুরু হয় ষষ্ঠ বার্ষিক ইসলামী মহাসম্মেলন। এই সম্মেলন মঞ্চে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন বিশিষ্ট আলেম-ওলামা ও আমন্ত্রিত অতিথিরা।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com