1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৭ অপরাহ্ন
Title :
চতুর্থ দিনে ৯ হাজারের বেশি গ্রাহককে ৩৯১ কোটি টাকা ফেরত ব্যাংক খাতে ৬ মাসে ৯১০ নারী কর্মী বাড়লেও কমেছে সুযোগ-সুবিধা স্ক্র্যাপের নামে পুনঃব্যবহারযোগ্য পণ্য আমদানিতে কঠোর ব্যবস্থা: এনবিআর ২:১ অনুপাতে রাইট শেয়ার ইস্যুতে জিপিএইচ ইস্পাতের সিদ্ধান্ত নবীনগরে সন্ত্রাস বিরোধী আইনে ছাত্রলীগ নেতা গ্রেফতার ভৈরবে শিক্ষার্থীদের সংবর্ধনা ও উন্নয়ন প্রকল্পের উদ্বোধন-প্রতিমন্ত্রী মো শরীফুল আলম টাঙ্গাইলে ডেঙ্গু প্রতিরোধে ঝাঁটা হাতে পরিচ্ছন্নতা অভিযানে প্রতিমন্ত্রী টুকু আগামীকাল ১৩ সেপ্টেম্বর যাত্রী অধিকার দিবস দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, কর্মসংস্থানসৃষ্টি, মানবাধিকার ও আইনশৃঙ্খলায়কার্যকর পদক্ষেপের আহ্বান: সিআইপিজির গোলটেবিল আলোচনায় বক্তারা গোপালগঞ্জের কাশিয়ানীতে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

এই উত্তরবঙ্গ কে পিছিয়ে দেওয়া হয়েছে ভারতের প্রেসক্রিপশন এর মাধ্যমে- ভিপি সাদিক কায়েম

  • আপডেট : রবিবার, ৭ ডিসেম্বর, ২০২৫, ১২.২৭ পিএম
  • ১৮৬ Time View

মোঃ নাজমুল ইসলাম মিলন, দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের বীরগঞ্জ পৌর শহরের ঠাকুরগাঁও বাসস্ট্যান্ডে বীরগঞ্জ-কাহারোল উন্নয়ন ফোরামের আয়োজনে ছাত্র যুব ও নাগরিকদের উদ্যোগে জামায়াতের প্রার্থীর সমর্থনে অনুষ্ঠিত সমাবেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিপি ও বাংলাদেশ ছাত্র শিবিরের কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক সাদিক কায়েম উপরক্ত কথা বলেন।

৬ ডিসেম্বর সন্ধ্যায় উপজেলা জামাতের আমির ক্বারী আজিজুর রহমানের সভাপতিত্বে ও জামায়াত সেক্রেটারি মনজুরুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল) আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী মতিউর রহমান।

পথসভার বিশেষ অতিথি হিসেবে প্রধান আকর্ষণ ছিলেন বাংলাদেশ ছাত্র শিবিরের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক সিবগাতুল্লা সিবগা এবং প্রকাশনা সম্পাদক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিপি সাদিক কায়েম।

ভিপি সাদিক কায়েম আরো বলেন, জুলাই বিপ্লব তরুণদের মাধ্যমেই হয়েছে। তরুণরা সব রাজনৈতিক দলকে একত্রিত করেছে। শহীদরা আমাদের পথ দেখিয়েছেন এবং তাঁদের আত্মত্যাগের মাধ্যমে আমরা আজ নতুন বাংলাদেশ পেয়েছি। এখন এই নতুন বাংলাদেশে আমাদের প্রত্যাশা একটি কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠা করা, যে কল্যাণরাষ্ট্রে জনগণের হাতে ক্ষমতা থাকবে, তরুণ্যের হাতে ক্ষমতা থাকবে।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা শুরা ও কর্মপরিষদ সদস্য ও তারবিয়াত সেক্রেটারি মাওলানা মোঃ রবিউল ইসলাম, জেলা অফিস সেক্রেটারি মাওলানা মোঃ সহিদুল ইসলাম খোকন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা সভাপতি জাকিরুল ইসলাম, সহ-সভাপতি বীরগঞ্জ পৌর মেয়র প্রার্থী রাশেদুন নবী বাবু, জেলা সহকারী সেক্রেটারি এসএম হাদিউজ্জামান হাদী, বীরগঞ্জ উপজেলা সভাপতি হামিদুর রহমান, উপজেলা মিডিয়া প্রচার বিভাগ সভাপতি মোঃ আমিনুল ইসলাম, উপজেলা শুরা ও কর্মপরিষদ সদস্য ও ওলামা বিভাগীয় সেক্রেটারি মাওলানা মোঃ আজিজুর রহমান প্রমুখ সহ জেলা উপজেলা জামায়াতের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এ সময় বীরগঞ্জ-কাহারোলের শত শত নেতা-কর্মী-সমর্থকদের শতস্ফুর্ত উপস্থিতিতে সভাস্থল কানায় কানায় পূর্ণ হয়, জনতার ঢল নামে, পথসভাটি বিশাল জনসভায় পরিনত হয়।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com