শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ০৪:৫৫ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
আনুষ্ঠানিকভাবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে বেরিয়ে গেল যুক্তরাষ্ট্র অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২: রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৭ নির্বাচনি প্রচারণার প্রথম দিনে ঢাকাস্থ বরুড়া উপজেলা জাতীয়তাবাদী ফোরামের মতবিনিময় সভা শীতের পিঠার স্বাদে মুখর হয়ে উঠেছিল শিরিন আওলাদ মডেল স্কুল চত্বর উৎসবমুখর পরিবেশে শুরু হলো অ্যাম্বাসি ফুটবল ফেস্ট সাতক্ষীরা পৌরসভার ২ নং ওয়ার্ডে ধানের শীষের প্রার্থী আব্দুর রউফের নির্বাচনী পথসভা  ধোবাউড়ায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনও গণভোট উপলক্ষে ভোটগ্রহণ কর্মকর্তাগণের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত কুমিল্লায় ১০-বিজিবির অভিযানে ৬১ লাখ টাকার ভারতীয় চোরাচালানি পণ্য উদ্ধার উত্তরবঙ্গকে কৃষির বাণিজ্যিক রাজধানী করা হবে-ডা. শফিকুর রহমান গণভোটে ‘হ্যাঁ’ ভোটে আস্থা বাড়ছে, দাবি প্রধান উপদেষ্টার প্রেস সচিবের

খালেদা জিয়ার পাকস্থলীর রক্তক্ষরণ বন্ধ হয়েছে: ডা. ­আল মামুন

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫
  • ১৩৬ Time View

প্রফেসর ডা. এ কিউ এম মহসিনের তত্ত্বাবধানে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার এন্ডোস্কোপি সম্পন্ন হয়েছে। এতে দেখা গেছে তার পাকস্থলীর রক্তক্ষরণ বন্ধ হয়েছে। শুক্রবার (৫ ডিসেম্বর) রাতে গণমাধ্যমকে এ তথ্য জানান তার ব্যক্তিগত চিকিৎসক ডা. ­আল মামুন।

এদিকে খালেদা জিয়ার জন্য কাতার আমিরের বিশেষ ব্যবস্থাপনায় জার্মানি থেকে এয়ার অ্যাম্বুলেন্স আসবে শনিবার (৬ ডিসেম্বর)। এদিন বিকেল ৫টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে এয়ার অ্যাম্বুলেন্সটি। বিষয়টি নিশ্চিত করেছে ঢাকাস্থ কাতার দূতাবাস।

এদিকে, এদিন বেলা পৌনে ১১টায় জুবাইদা রহমানকে বহনকারী বাংলাদেশ বিমানের বিজি ৩০২ ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এরপর সরাসরি বিমানবন্দর থেকে এভারকেয়ারের উদ্দেশে রওনা হন তিনি।

জানা গেছে, সবকিছু ঠিক থাকলে রোববার (৭ ডিসেম্বর) লন্ডনের উদ্দেশে রওনা হতে পারে খালেদা জিয়াকে বহনকারী বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স।

খালেদা জিয়ার পরিবারের সদস্যদের মধ্যে তার সঙ্গে যাবেন লন্ডন থেকে আসা জুবাইদা রহমান এবং হাসপাতালে সঙ্গে থাকা ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শামিলা রহমান। আরও থাকবেন মেডিক্যাল বোর্ড সদস্য ও নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মকর্তারা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS