1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৩ অপরাহ্ন
Title :
চতুর্থ দিনে ৯ হাজারের বেশি গ্রাহককে ৩৯১ কোটি টাকা ফেরত ব্যাংক খাতে ৬ মাসে ৯১০ নারী কর্মী বাড়লেও কমেছে সুযোগ-সুবিধা স্ক্র্যাপের নামে পুনঃব্যবহারযোগ্য পণ্য আমদানিতে কঠোর ব্যবস্থা: এনবিআর ২:১ অনুপাতে রাইট শেয়ার ইস্যুতে জিপিএইচ ইস্পাতের সিদ্ধান্ত নবীনগরে সন্ত্রাস বিরোধী আইনে ছাত্রলীগ নেতা গ্রেফতার ভৈরবে শিক্ষার্থীদের সংবর্ধনা ও উন্নয়ন প্রকল্পের উদ্বোধন-প্রতিমন্ত্রী মো শরীফুল আলম টাঙ্গাইলে ডেঙ্গু প্রতিরোধে ঝাঁটা হাতে পরিচ্ছন্নতা অভিযানে প্রতিমন্ত্রী টুকু আগামীকাল ১৩ সেপ্টেম্বর যাত্রী অধিকার দিবস দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, কর্মসংস্থানসৃষ্টি, মানবাধিকার ও আইনশৃঙ্খলায়কার্যকর পদক্ষেপের আহ্বান: সিআইপিজির গোলটেবিল আলোচনায় বক্তারা গোপালগঞ্জের কাশিয়ানীতে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে কর্মবিরতি

  • আপডেট : রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫, ৬.২১ পিএম
  • ১৭৪ Time View

দিনাজপুর প্রতিনিধি – মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের ১০ম গ্রেড বাস্তবায়নসহ ন্যায্য দাবির প্রতি সরকারের দৃষ্টি আকর্ষণের লক্ষ্যে সারাদেশের ন্যায় দিনাজপুরের বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুই ঘণ্টার কর্মবিরতি পালন করেছেন সরকারি, বে-সরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক এর টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট কর্মচারীগণ।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান ফটকের সামনে ৩০ নভেম্বর রবিবার সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত এই কর্মবিরতি পালন করেন সংশ্লিষ্ট বিভাগের কর্মচারীরা।

কর্মবিরতিতে বক্তারা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে ১০ম গ্রেড বাস্তবায়নের দাবি জানানো হলেও এখনো তা কার্যকর করা হয়নি।

সমযোগ্যতার সকল ডিপ্লোমাধারী’রা ১০ম গ্রেড পেলেও ডিপ্লোমা মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টগন এখনো ১১তম গ্রেডে রয়েছে। এতে পেশাজীবীদের মধ্যে ব্যাপক হতাশা তৈরি হয়েছে।

বক্তারা বলেন, ৩০ বছর ধরে আমরা এই আন্দোলন চালিয়ে যাচ্ছি। এবার আমাদের ন্যায্য দাবি আদায় করেই ছাড়বো, ইনশাআল্লাহ। তারা আরও বলেন, চিকিৎসা সেবার মান উন্নয়ন ও কর্মপরিবেশ নিশ্চিতে এই গ্রেড বাস্তবায়ন অত্যন্ত জরুরি। দ্রুত দাবি বাস্তবায়নের জন্য সরকারের প্রতি জোরালো আহ্বান জানান তারা।

এ সময় উপস্থিত ছিলেন, ফার্মাসিস্ট মো. ময়নুল হক, মেডিকেল টেকনোলজিস্ট (ল্যাব) মো. মোহিবুল আরিফিন, মেডিকেল টেকনোলজিস্ট (ল্যাব) জীবন চন্দ্র রায়, মেডিকেল টেকনোলজিস্ট (এক্সেরে) মনোরঞ্জন দেব শর্মা ও ফার্মাসিস্ট মুনমুন রায়সহ সরকারি-বে সরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক এর টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টগণ।  মেডিকেল টেকনোলজিস্ট, ফার্মাসিস্টসহ অন্যান্য স্বাস্থ্যকর্মীরাও কর্মসূচিতে সংহতি প্রকাশ করেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com