1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ১২:২১ পূর্বাহ্ন
Title :
আধুনিক সমৃদ্ধ ওয়ার্ড গড়ার স্বপ্ন দেখেন মেম্বার প্রার্থী সাংবাদিক রিপন মিয়া বাংলাদেশে ‘ট্রু-টু-আইস’ ক্যামেরার অপো ফাইন্ড এক্স১০ প্রো ম্যাক্সের প্রি-অর্ডার শুরু স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর ৪৩৬তম বোর্ড সভা অনুষ্ঠিত ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৫; মার্সেল ফ্রিজ কিনে ‘ঘরভর্তি উপহার’ পেলেন মেহেরপুরের গৃহিণী লিপিয়ারা র‍্যানকন সুজুকির সঙ্গে বিজনেস পার্টনারশিপে পুলিশ সদস্যদের মোটরসাইকেল কেনায় ৯% সুদে বিশেষ ঋণ সুবিধা চালু করল কমিউনিটি ব্যাংক ইনফিনিক্সের ‘ক্যাম্পাস অ্যাম্বাসেডর: কানেক্ট’, এক হলেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নির্যাতিত মানুষের মুক্তির দিশারি ও স্বাধীনতার স্বপ্নদ্রষ্টা মজলুম জননেতা মওলানা ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী মঙ্গলবার কারখানার অভিজ্ঞতা থেকে আন্তর্জাতিক প্রশিক্ষক: বাংলাদেশের কর্মীদের দক্ষতা ছড়াচ্ছে বিশ্বজুড়ে কুমিল্লা জেলা পরিষদের ৩২ বছর পর জমি উদ্ধার প্রথম, দ্বিতীয় ও তৃতীয় প্রান্তিক প্রকাশ করেছে বেস্ট হোল্ডিংস

এনবিআর কর্মকর্তা-কর্মচারীদের বিদেশে ভ্রমণে নিষেধাজ্ঞা

  • আপডেট : বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫, ১০.৩১ পিএম
  • ১৮০ Time View

জাতীয় রাজস্ব বোর্ডসহ (এনবিআর) অভ্যন্তরীণ সম্পদ বিভাগের (আইআরডি) কর্মকর্তা ও কর্মচারীদের বিদেশে ভ্রমণে শর্ত কড়াকড়ি হলো। অপরিহার্য কারণ ছাড়া কোনো কর্মকর্তা–কর্মচারীকে আগামী নির্বাচনের আগপর্যন্ত বিদেশ সফর পরিহার করার নির্দেশনা দেওয়া হয়েছে।

বুধবার (২৬ নভেম্বর) প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে পাঠানো পরিপত্রের ভিত্তিতে এই নির্দেশনা দেওয়া হয়।

সম্প্রতি বিদেশ সফর নিয়ে নতুন শর্ত আরোপের নির্দেশনা দিয়ে অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সচিবের কাছে চিঠি পাঠানো হয়। এর পরিপ্রেক্ষিতে বিদেশ সফরের নির্দেশনা পরিপালনের জন্য ওই চিঠি এনবিআরের ওয়েবসাইটে প্রকাশ করা হয়।

এর মানে হলো, আগামী জাতীয় নির্বাচন পর্যন্ত এনবিআরের কর্মকর্তারা অপরিহার্য কারণ ছাড়া বিদেশে যেতে পারবেন না। অপরিহার্য কারণ বলতে যেসব কারণ বোঝানো হয়, তার মধ্যে মূল কারণগুলো হলো চিকিৎসা, তীর্থযাত্রা, জরুরি দাপ্তরিক প্রয়োজন ইত্যাদি।

বর্তমানে এনবিআরসহ অভ্যন্তরীণ সম্পদ বিভাগে (আইআরডি) কয়েক হাজার কর্মকর্তা–কর্মচারী কাজ করেন। সম্প্রতি প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে আইআরডির সচিবের কাছে পাঠানো চিঠিতে বলা হয়েছে, সরকারি নির্দেশনা যথাযথভাবে অনুসরণ না করে বিদেশে ভ্রমণের ঘটনা ঘটছে। মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা ও সচিব একই সময়ে বৈদেশিক সফরে যাচ্ছেন। একই মন্ত্রণালয়ের অনেক কর্মকর্তা একসঙ্গে বিদেশে যাচ্ছেন। এ ধরনের প্রস্তাব প্রায়ই এ কার্যালয়ে প্রেরণ করা হচ্ছে, যা সরকারি নির্দেশনার পরিপন্থী।

চিঠিতে আরও বলা হয়, এখন থেকে আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়া পর্যন্ত একান্ত অপরিহার্য কারণ ছাড়া বিদেশে ভ্রমণ পরিহার করার জন্য অনুরোধ করা হলো।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com