1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০২:৩২ পূর্বাহ্ন
Title :
আধুনিক সমৃদ্ধ ওয়ার্ড গড়ার স্বপ্ন দেখেন মেম্বার প্রার্থী সাংবাদিক রিপন মিয়া বাংলাদেশে ‘ট্রু-টু-আইস’ ক্যামেরার অপো ফাইন্ড এক্স১০ প্রো ম্যাক্সের প্রি-অর্ডার শুরু স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর ৪৩৬তম বোর্ড সভা অনুষ্ঠিত ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৫; মার্সেল ফ্রিজ কিনে ‘ঘরভর্তি উপহার’ পেলেন মেহেরপুরের গৃহিণী লিপিয়ারা র‍্যানকন সুজুকির সঙ্গে বিজনেস পার্টনারশিপে পুলিশ সদস্যদের মোটরসাইকেল কেনায় ৯% সুদে বিশেষ ঋণ সুবিধা চালু করল কমিউনিটি ব্যাংক ইনফিনিক্সের ‘ক্যাম্পাস অ্যাম্বাসেডর: কানেক্ট’, এক হলেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নির্যাতিত মানুষের মুক্তির দিশারি ও স্বাধীনতার স্বপ্নদ্রষ্টা মজলুম জননেতা মওলানা ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী মঙ্গলবার কারখানার অভিজ্ঞতা থেকে আন্তর্জাতিক প্রশিক্ষক: বাংলাদেশের কর্মীদের দক্ষতা ছড়াচ্ছে বিশ্বজুড়ে কুমিল্লা জেলা পরিষদের ৩২ বছর পর জমি উদ্ধার প্রথম, দ্বিতীয় ও তৃতীয় প্রান্তিক প্রকাশ করেছে বেস্ট হোল্ডিংস

বেক্সিমকো গ্রুপের একাধিক সম্পদ নিলামে তোলার উদ্যোগ নিয়েছে জনতা ব্যাংক

  • আপডেট : বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫, ৫.৫৩ পিএম
  • ১৭৬ Time View

খেলাপি ঋণ পুনরুদ্ধারে বেক্সিমকো গ্রুপের একাধিক সম্পদ নিলামে তোলার উদ্যোগ নিয়েছে রাষ্ট্রায়ত্ত জনতা ব্যাংক। এক হাজার ৩২২ কোটি টাকার বেশি বকেয়া ঋণ আদায়ে গাজীপুর, আশুলিয়া, নারায়ণগঞ্জের জমি-কারখানা এবং রাজধানীর ধানমন্ডিতে অবস্থিত কোম্পানির ১৫ তলা করপোরেট অফিস বেল টাওয়ার বিক্রির জন্য বিজ্ঞপ্তি দিয়েছে ব্যাংকটি।

সরকারের তত্ত্বাবধানে আন্তর্জাতিক লিজিং ব্যবস্থায় বেক্সিমকোর অচল টেক্সটাইল ইউনিটগুলো পুনরায় চালুর প্রক্রিয়া চলার মধ্যেই এ সিদ্ধান্ত এসেছে।

মঙ্গলবার (২৫ নভেম্বর) বিভিন্ন জাতীয় দৈনিকে বিজ্ঞপ্তি প্রকাশ করে জনতা ব্যাংক জানায়, ৩১ অক্টোবর পর্যন্ত সুদসহ বকেয়া ঋণ পরিশোধ না হওয়ায় এসব সম্পদ নিলামে তোলা হচ্ছে। আগ্রহী ক্রেতাদের ১০ ডিসেম্বরের মধ্যে দরপত্র জমা দিতে বলা হয়েছে। পাশাপাশি, ব্যাংকটি অ্যাসেস ফ্যাশনস লিমিটেডের সম্পদ নিলামের ঘোষণাও দিয়েছে। প্রতিষ্ঠানটির খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে এক হাজার ১১৩ কোটি টাকা।

বিজ্ঞপ্তি অনুযায়ী, বেক্সিমকোর যেসব সম্পদ নিলামে যাচ্ছে তার মধ্যে রয়েছে— গাজীপুরে তিন হাজার ৫২৭ ডেসিমেল জমি ও কারখানা, আশুলিয়ায় ১৪৬.৬৫ ডেসিমেল জমি, নারায়ণগঞ্জে ৪৪০ ডেসিমেল জমি এবং ধানমন্ডির ১৫ তলা করপোরেট অফিস বেল টাওয়ার।

এর আগে গত ২১ নভেম্বর জনতা ব্যাংক বেক্সিমকোর তিন প্রতিষ্ঠান— ইন্টারন্যাশনাল নিটওয়্যার অ্যান্ড অ্যাপারেল লিমিটেড (ইউনিট–১ ও ইউনিট–২), আরবান ফ্যাশনস এবং অ্যাপোলো অ্যাপারেলস এর মোট কয়েক হাজার কোটি টাকার সম্পদ নিলামে তোলার আরেকটি বিজ্ঞপ্তি প্রকাশ করে।

এমন সময়ে নিলাম প্রক্রিয়া শুরু হওয়ায় বিস্ময় প্রকাশ করেছে দুটি আন্তর্জাতিক প্রতিষ্ঠান— জাপান-বাংলাদেশ যৌথ উদ্যোগ রিভাইভাল এবং যুক্তরাষ্ট্রভিত্তিক প্রবাসী বাংলাদেশি পেশাজীবীদের সংগঠন ইকোমিলি। সরকারের সঙ্গে লিজ চুক্তির মাধ্যমে বেক্সিমকো কারখানাগুলো পুনরুজ্জীবিত করতে তারা আলোচনায় ছিল।

বেঞ্চমার্ক পিআর-এর মাধ্যমে দেওয়া এক বিবৃতিতে প্রতিষ্ঠান দুটি জানায়, দীর্ঘদিনের ঋণসংকটে বন্ধ হয়ে যাওয়া কারখানাগুলো পুনরায় চালু করতে তারা সংশ্লিষ্ট সম্প্রদায়, শ্রমিক, ক্ষুদ্র ব্যবসায়ী ও বিদ্যালয়ের প্রতিনিধিদের সঙ্গে ব্যাপক আলোচনা করেছে। সবাই দ্রুত কারখানা চালুর অপেক্ষায় ছিলেন।

বিবৃতিতে আরও বলা হয়, জাতীয় শিল্পসম্পদ নিলামে তোলা অত্যন্ত সংবেদনশীল সিদ্ধান্ত, যা বিশেষজ্ঞ, শ্রমিক, স্থানীয় অংশীজন ও শেয়ারহোল্ডারদের মতামত নিয়ে গ্রহণ করা উচিত। জনতা ব্যাংকের আকস্মিক নিলাম পদক্ষেপ দক্ষ প্রবাসী বাংলাদেশিদের নেতৃত্বে সম্ভাব্য বিদেশি বিনিয়োগের সুযোগকে বাধাগ্রস্ত করতে পারে এবং বস্ত্র ও পোশাক খাতে সাম্প্রতিক সময়ে যে বৈশ্বিক বিনিয়োগ আগ্রহ তৈরি হয়েছে, তা ক্ষতিগ্রস্ত হওয়ার ঝুঁকিও রয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com