1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৩:১৯ পূর্বাহ্ন
Title :
হবিগঞ্জে প্রবাসী স্বামীর অনুপস্থিতিতে সন্তানের জন্মের দাবি এলাকায় চাঞ্চল্য নিয়োগ বাণিজ্যের পর এবার ২০ লাখ টাকা আত্মসাৎ: আলমডাঙ্গার নিগার সিদ্দিক কলেজে লুটপাটের মহোৎসব! চুয়াডাঙ্গায় বিজিবির অভিযানে ১ কোটি ৭৬ লাখ টাকার ৮টি স্বর্ণের বার জব্দ, আটক ১ ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত টাঙ্গাইলের ডিসি অফিসের এও’র বিরুদ্ধে জমি জবরদখলের অভিযোগ নবীনগরে ভবন নির্মানকে কেন্দ্র করে অবসরপ্রাপ্ত সেনা সদস্য ও তার পরিবারকে হয়রানির অভিযোগ সপ্তমবারের মতো ‘টপ এমপ্লয়ার’ স্বীকৃতি পেল বিএটি বাংলাদেশ সিলেটের এমসি কলেজের যে ঘটনা দেশকে নাড়িয়ে দিয়েছিল, বিচারে ১ জনের মৃতুদন্ড সিলেটের নয়াবাজারে পূর্ব বিরোধের জেরে সন্ত্রাসী হামলা, একজনের অবস্থা আশঙ্কাজনক স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংকের উদ্যোগে ‘ব্যাংকিং কার্যক্রমে শরী‘আহ পরিপালন’ শীর্ষক ওয়ার্কশপ অনুষ্ঠিত

বিশিষ্ট বীজ ব্যবসায়ী মো. শাহজাহান আলী আর নেই

  • আপডেট : মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫, ১০.৪৭ পিএম
  • ১৩৯ Time View

স্টাফ রিপোর্টার : চুয়াডাঙ্গা শহরতলী দৌলতদিয়াড় কোরিয়াপাড়ার নিবাসী বিশিষ্ট বীজ ব্যবসায়ী মোঃ শাহজাহান আলী আর নেই। তিনি গত সোমবার রাত সাড়ে ১১টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের আইসিতে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।) মৃত্যুকালে তিনার বয়স হয়েছিল ৭১ বছর। তিনি চুয়াডাঙ্গা সদরের মোমিনপুর ইউনিয়নের কাথুলী গ্রামের মুরাদ আলী বিশ্বাস ও হাজেরা খাতুনের ছোট ছেলে। মৃত্যুকালে তিনি ২ ছেলে ও ১ মেয়ে সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

বিশিষ্ট ব্যবসায়ী শাহজাহান আলী বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন বিএডিসির অনুমোদিত সার ও বীজ ডিলার। তিনি দীর্ঘদিন অতি সুনামের সাথে দৌলাতদিয়াড় কোরিয়া গোডাউনের সামনে বিএডিসির বিভিন্ন বীজ ও কাথুলী গ্রামে সারের ব্যাবসা পরিচালনা করে আসছেন। এছাড়া তিনি বিএডিসির একজন চুক্তিভিত্তিক চাষী। বিশিষ্ট ব্যবসায়ী মো. শাহজাহান আলী বিএডিসি সার ও বীজ অ্যাসোসিয়েশনের সাবেক সহ সভাপতিসহ বিভিন্ন পদে সুনামের সাথে দায়িত্ব পালন করেছেন। প্রবীণ এ ব্যবসায়ীর মৃত্যুতে বিভিন্ন মহল গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন। গতকাল মঙ্গলবার বেলা ১১ টায় দৌলাতদিয়াড় কোরিয়াপাড়া ঈদগাহ ময়দানে জানাজা শেষে কোরিয়াপাড়া কবরস্থানে তিনার দাফনকার্য সম্পন্ন করা হয়। বিশিষ্ট ব্যবসায়ী শাহজাহান আলী দাফনকার্যে বিএডিসির কর্মকর্তা-কর্মচারী, বিএডিসি সার ও বীজ ডিলার এবং সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com