1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৩:১৮ পূর্বাহ্ন
Title :
টার্নওভার কর নিয়ে সিদ্ধান্ত বদল, ১ শতাংশ থেকে কমছে দশমিক ৫ শতাংশে সিগারেটে জাল ব্যান্ডরোল, বিউটি টোব্যাকো সিলগালা করল এনবিআর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী: পাঁচ দিনের কর্মসূচি ঘোষণা করল বিএনপি সিলেটে প্রতিনিয়ত বাড়ছে ডেঙ্গুরোগী, বর্তমান রোগীর সংখ্যা- ১৭২ ভাইদের প্রতারনার প্রতিবাদে বোনের সংবাদ সম্মেলন কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় সংঘবদ্ধ মহিলা চোরচক্রের ৫ সদস্য গ্রেপ্তার, চুরি যাওয়া স্বর্ণের চেইন উদ্ধার কুমিল্লা দাউদকান্দিতে ৭ কেজি গাঁজাসহ দুই নারী গ্রেপ্তার নভেম্বরে ইউপি নির্বাচন দিয়ে স্থানীয় সরকার ভোট শুরু করতে চায় ইসি ক্রেডিলিংককে প্রযুক্তি সেবা দেবে বিট্র্যাক সলিউশনস সিলেটে জুড়ে ২৭ দিনে ৫ খুন, আইনশৃঙ্খলা পরিস্থিতি চরম অবনতি

চুয়াডাঙ্গায় ইসলামী ছাত্রশিবিরের নতুন কমিটি ঘোষণা, সভাপতি সাগর ও সেক্রেটারি মাসুম

  • আপডেট : বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৬, ১১.১৫ পিএম
  • ২৭৯ Time View

মোঃ আব্দুল্লাহ হক, চুয়াডাঙ্গা প্রতিনিধি: বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের চুয়াডাঙ্গা জেলা শাখার ২০২৬ সেশনের নতুন কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুর ১টায় জেলা কার্যালয়ে, এক অনুষ্ঠানের মাধ্যমে এ কমিটি ঘোষণা করা হয়।

নতুন কমিটিতে জেলা সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন সাবেক সভাপতি মো. সাগর আহমেদ এবং সেক্রেটারি হিসেবে নির্বাচিত হয়েছেন সাবেক অফিস সম্পাদক হাফেজ মাসুম বিল্লাহ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় ছাত্র অধিকার সম্পাদক মহিবুর রহমান মুহিব। বিশেষ অতিথি ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি ইউসুব আলী।

এছাড়া উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের চুয়াডাঙ্গা জেলা শাখার সাবেক সভাপতি মফিজুর রহমান জোয়ার্দার, হাফেজ বিলাল হুসাইন, মাহফুজুর রহমান, মহসিন এমদাদুল্লাহ জামেন। আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চুয়াডাঙ্গা পৌর আমির হাসিবুল ইসলাম, জেলা অর্থ সম্পাদক বায়েজিদ বোস্তামী, জেলা সাহিত্য সম্পাদক আবু রায়হানসহ বিভিন্ন থানা পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দ।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, যারা নতুন করে দায়িত্ব পেয়েছেন তারা একা নন। সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই সংগঠনের কার্যক্রম এগিয়ে নিতে হবে। তিনি বলেন, সবাই কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করলে যুব সমাজকে নেতিবাচক কর্মকাণ্ড থেকে ফিরিয়ে এনে একটি সুন্দর ও সমৃদ্ধ চুয়াডাঙ্গা গড়ে তোলা সম্ভব।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নবনির্বাচিত জেলা সভাপতি সাগর আহমেদ। সঞ্চালনা করেন সাবেক সেক্রেটারি হাফেজ আমিরুল ইসলাম।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com