1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫১ পূর্বাহ্ন
Title :
নবীনগরে শেখ হাসিনার ফাঁসি দাবি করে যুবদলের সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত বৃহৎ পরিসরের এআই কম্পিউটিংয়ের জন্য অ্যাটলাস ৯৬০ই সুপারপড উন্মোচন করল হুয়াওয়ে টাঙ্গাইলে রাতের আঁধারে ব্র্রিজে রডের বদলে বাঁশ দিয়ে ঢালাই; তদন্ত কমিটি গঠন ও ঠিকাদারকে চূড়ান্ত নোটিশ ট্রাস্ট ব্যাংকের কাফরুল ইসলামিক ব্যাংকিং শাখার উদ্বোধন খুলনায় আজমুল হোসেন হত্যার প্রতিবাদে চুয়াডাঙ্গায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল সিলেটে টানা ২ দিন ধরে প্রচন্ড গরম, তাপমাত্রা ৩৭.৭ ডিগ্রি পাঁচ ব্রোকারেজের ক্ষতিগ্রস্তদের ৫ লাখ টাকা পর্যন্ত পাওনা পুরো ফেরত কুড়িলে উদ্বোধন হলো YADEA-এর দেশের সর্ববৃহৎ এক্সক্লুসিভ শোরুম দুরপাল্লায় ৮ পয়সা; সিটিসার্ভিসে ১০ পয়সা বাসভাড়া বাড়ানো প্রস্তাব যাত্রী কল্যাণ সমিতির ভৈরবে চেয়ারম্যান প্রার্থী আফিকুল ইসলাম হারিছের সমর্থনে উঠান বৈঠক

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন কে সামনে রেখে ঐক্যের ডাকে রাঙ্গামাটির লংগদু উপজেলায় অ্যাডভোকেট দীপেন দেওয়ানের

  • আপডেট : রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫, ৯.১৮ পিএম
  • ২১৬ Time View

এম এস শ্রাবণ মাহমুদ, স্টাফ রিপোর্টার: রোববার (১৬ নভেম্বর) বেলা ১১ঃ০০ ঘটিকা, উপজেলার মাইনী মুখ এলাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের স্থানীয় নেতাকর্মীদের অংশগ্রহণে এক বিশাল মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভা স্থানজুড়ে ছিল দলীয় নেতাকর্মীদের উপস্থিতি, ব্যানার,ফেস্টুন এবং স্থানীয় মানুষের ভিড়।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, ২৯৯ রাঙ্গামাটি আসনের বিএনপির মনোনীত পদ প্রার্থী অ্যাডভোকেট দীপেন দেওয়ানের পক্ষে এই মতবিনিময় সভা আয়োজন করা হয়।

এসময় মঞ্চে দলটির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত থেকে স্থানীয় পর্যায়ের রাজনৈতিক পরিস্থিতি, নির্বাচনী কর্মপরিকল্পনা এবং সংগঠনগত চ্যালেঞ্জ নিয়ে আলোচনা করেন।

উক্ত সভায় বক্তারা বলেন, লংগদু সহ সমগ্র রাঙ্গামাটি জেলায় উন্নয়ন বঞ্চনার দীর্ঘ ইতিহাস রয়েছে। মানুষের মৌলিক অধিকার, নিরাপত্তা ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে শক্তিশালী নেতৃত্ব প্রয়োজন। আগামী নির্বাচন সেই পরিবর্তনের সুযোগ এনে দিতে পারে।
বক্তারা আরও দাবি করেন, বিএনপি জনগণের ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের রাজনীতিতে বিশ্বাসী। এ লক্ষ্য অর্জনে তৃণমূলের নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ থাকা এখন সবচেয়ে জরুরি।

মতবিনিময় সভায় স্থানীয় পর্যায়ে বিভিন্ন সমস্যা,যেমন যোগাযোগ ব্যবস্থার দুরবস্থা, স্বাস্থ্যসেবা সংকট, শিক্ষা অবকাঠামো উন্নয়ন নিয়ে বক্তারা তাঁদের মতামত তুলে ধরেন। বক্তারা অভিযোগ করে বলেন,বছরের পর বছর ধরে উন্নয়ন প্রতিশ্রুতি শুনেছি, কিন্তু বাস্তবে লংগদু উপজেলায় বড় ধরনের কোনো পরিবর্তন আসেনি।

সভায় উপস্থিত কর্মী-সমর্থকেরা প্রার্থীর পক্ষে স্লোগান দেন এবং নির্বাচনী প্রস্তুতি আরও জোরদার করার আহ্বান জানান। অনুষ্ঠানস্থলে নারী ও তরুণ ভোটারদের উপস্থিতিও ছিল নজর কারার মত।

সভা আয়োজক’রা জানান, আগামী দিনের রাজনৈতিক লড়াই হবে শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক। তৃণমূলের অংশগ্রহণই বিএনপির প্রকৃত শক্তি। তাই নির্বাচনকে কেন্দ্র করে প্রতিটি ওয়ার্ড ও ইউনিয়নে সংগঠনকে আরও গতিশীল করা হবে।

মতবিনিময় সভায় লংগদু উপজেলার সকল ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ ছাড়াও উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে আগত কর্মীরা অংশ গ্রহণ করেন। পুরো অনুষ্ঠানটিতে ছিল শৃঙ্খলা, উৎসাহ এবং নির্বাচনী প্রস্তুতির ডাক।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com