1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০২:০৩ পূর্বাহ্ন
Title :
দেশে যে সংকট চলছে তা আমাদের নয়, পতিত সরকারের: মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী চ্যানেল আই এর আমরাই বাংলাদেশ টকশোতে মজিবুর রহমান ভূইয়া ও খাজা নাজিবুল্লাহ চৌধুরী বাংলাদেশ ব্যাংকের ১০,০০০ কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিমে যুক্ত হলো প্রিমিয়ার ব্যাংক ঢাকায় আইএফআইসি ব্যাংকের আরও ২টি এটিএম বুথের আনুষ্ঠানিক উদ্বোধন নাগরপুরে কলেজ ছাত্রকে হত্যার পর মাটি চাপার মূল হোতা গ্রেপ্তার ভাসানী বিশ্ববিদ্যালয়ে ৫০ বছরের মাস্টার প্ল্যান প্রণয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত ট্রাস্ট ব্যাংক পিএলসি এবং টয়োটা বাংলাদেশ লিমিটেড-এর মধ্যে সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষর টেকনো বাংলাদেশের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন হামজা চৌধুরী সম্মিলিত ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত চট্টগ্রাম বন্দরে ৪৪২ কনটেইনার পণ্য ই-নিলামে বিক্রির উদ্যোগ

মাধবপুর গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, মৃত্যু ঘিরে রহস্য

  • আপডেট : রবিবার, ৯ নভেম্বর, ২০২৫, ১১.১৭ পিএম
  • ৮৭ Time View

লিটন পাঠান, হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের মাধবপুরে নিজ বাড়ি থেকে সানজিদা আক্তার লিপা (৩০) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে স্থানীয়রা। রোববার (৯-নভেম্বর) সকালে উপজেলার আদাঐর ইউনিয়নের সম্ভদপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সানজিদা সম্ভদপুর গ্রামের রফিকুল ইসলামের স্ত্রী। প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, সকালে পরিবারের সদস্যরা ঘরের আড়ার সঙ্গে সানজিদার ঝুলন্ত মরদেহ দেখতে পান। তবে ঘটনাস্থলে উপস্থিতরা জানায়, মরদেহের পা মাটিতে স্পর্শ করেছিল, যা নিয়ে দেখা দিয়েছে নানা প্রশ্ন। স্থানীয়দের অনেকে ধারণা করছেন, এটি আত্মহত্যা নয় বরং এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড হতে পারে।

পরে খবর পেয়ে মাধবপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে প্রেরণ করেছে। মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহিদ উল্যাা জানান, ঘটনাটি আমরা গুরুত্বের সঙ্গে তদন্ত করছি। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে।

এদিকে, রহস্যঘেরা এ মৃত্যুর ঘটনায় এলাকায় শোক ও ক্ষোভের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা লিপার মৃত্যুর সুষ্ঠু তদন্ত ও দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com