1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ১০:২৪ অপরাহ্ন
Title :
বিশ্বকাপ ফুটবলের সব ম্যাচ লাইভ দেখা যাবে মাই রবি অ্যাপে বিদ্যুৎ, গ্যাস ও তেলের মূল্যবৃদ্ধিতে জনদুর্ভোগ চরমে পৌঁছাবে তিন ক্যাটাগরিতে রিটেইল এশিয়া অ্যাওয়ার্ডস পেল এপেক্স ফুটওয়্যার পরিবেশ সংরক্ষণ ও পানি নিরাপত্তার অঙ্গীকারে বিশ্ব পরিবেশ দিবস পালন করল ডাসকো ফাউন্ডেশন নওগাঁর শেয়ারহোল্ডারদের সর্বসম্মত অনুমোদন: ওয়ালটন হাই-টেকের সঙ্গে ডিজি-টেকের একীভূতকরণ চূড়ান্ত পর্যায়ে বকশীস দিলে সেবা মেলে-কালিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নার্সদের বিরুদ্ধে ব্যাপক অনিয়মের অভিযোগ কাহারোলে ১৪টি মসজিদে খাটিয়া বিতরণ করেন এমপি মনজুরুল ইসলাম সিলেট-চারখাই-শেওলা স্থলবন্দর চার লেন মহাসড়ক প্রকল্পের ব্যয় কমেছে প্রায় ৬০০ কোটি টাকা সুনামগঞ্জে মানব পাচারকারীর কবল থেকে বিক্রি করে দেয়া মেয়েকে উদ্ধার করলেন পিতা: ফিল্মি স্টাইলে আদম ব্যবসায়ী আটক নতুন ফোন কেনার সময় যে দরকারি ফিচারগুলো আমাদের চোখ এড়িয়ে যায়

ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে আইনজীবীদের ৪৮ ঘন্টাব্যাপী লং মার্চ এর ডাক

  • আপডেট : বুধবার, ৫ নভেম্বর, ২০২৫, ৭.২৮ পিএম
  • ৫৬ Time View

অদ্য ৫ নভেম্বর দুপুর ২টায় বাংলাদেশ সুপ্রীম কোর্ট এনেক্স ভবনের সামনে ‘ভয়েস অব লইয়ার্স বাংলাদেশ’ আয়োজিত ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেন। সংবাদ সম্মেলনে বক্তারা ভারত কর্তৃক ফারাক্কা, তিস্তা ও টিপাইমুখসহ বাংলাদেশের ৫৪টি নদী থেকে একতরফা পানি প্রত্যাহারের দাবি জানান। এছাড়াও বাংলাদেশ সীমান্তে বিএসএফ কর্তৃক প্রতিনিয়ত মানুষ হত্যা বন্ধ, ভারতীয় বাহিনী কর্তৃক তালপট্টি অবৈধভাবে দখলে রাখা, নরেন্দ্র মোদী কর্তৃক ২৩৪ বিলিয়ন ডলার পাচারে খুনি হাসিনা ও তার দোসরদের সহযোগিতা ও আশ্রয় প্রদান, পার্বত্য এলাকাকে ভারতের করতল করার লক্ষ্যে সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠীকে মদদ দেয়া, বাণিজ্য ভারসাম্যহীনতা ও রাজনৈতিক অবিশ্বাস এবং অভ্যান্তরীন প্রভাব বিস্তারের বিরুদ্ধে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদ জানান।

ভয়েস অব লইয়ার্স বাংলাদেশ এর প্রধান সমন্বয়ক এডভোকেট আশরাফ উজ-জামান এর উপস্থিতিতে লংমার্চ বিষয়ে সার্বিক অবস্থার ব্রিফিং করেন লংমার্চ বাস্তবায়ন কমিটির চেয়ারম্যান সিনিয়র আইনজীবী এডভোকেট শাহ আহমেদ বাদল। উপস্থিত ছিলেন সাবেক এমপি, সিনিয়র এডভোকেট তাসফিন রানা, এডভোকেট মুজিবুর রহমান, এডভোকেট হুমায়ুন কবির, এডভোকেট লিটন চৌধুরী, এডভোকেট সাজ্জাদ সরওয়ার, এডভোকেট ড. নুরুল আউয়াল প্রমুখ। সংবাদ সম্মেলন পরিচালনা করেন ভয়েস অব লইয়ার্স বাংলাদেশ এর কো-অর্ডিনেটর এডভোকেট দেলওয়ার হোসেন।

আগামীকাল ৭ নভেম্বর শুক্রবার সকাল ৮.৩০টায় জাতীয় প্রেসক্লাব থেকে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে আইনজীবীদের ৪৮ ঘন্টাব্যাপী লংমার্চ কর্মসূচি উদ্বোধন করা হবে। লংমার্চটি জয়দেবপুর, চৌরাস্তা মোড়, টাঙ্গাইলের এলেঙ্গা মোড়, সিরাজগঞ্জের কড্ডার মোড়, নাটরের মাদ্রাসা মোড় হয়ে সন্ধ্যা ৭টায় রাজশাহী সার্কিট হাউজে প্রেস ব্রিফিং ও রাত্রিযাপন করবে।

এরপর ৮ নভেম্বর সকাল ৭টায় সোনামসজিদ সীমান্তের উদ্দেশ্যে রওনা, সকাল ৯.৩০ টায় চাপাইনবাবগঞ্জ কোট চত্বরে পথসভা এবং বেলা ১১টা থেকে সোনামসজিদ সীমান্তে অবস্থান। এ ব্যাপারে সংবাদ সম্মেলনে প্রশাসনসহ সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করা হয়।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com