1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ১৫ জুন ২০২৬, ১০:১৫ অপরাহ্ন
Title :
হবিগঞ্জে রেলের পরিত্যক্ত জায়গা দখল অবৈধ দোকান নির্মাণ ব্যবস্থা নেয়ার দাবি ক্যান্সার রোগে মৃত বুলবুল আহম্মেদের পরিবারকে খাদ্য সহায়তা প্রদান করলো ইউনিভার্সাল এমিটি ফাউন্ডেশন লভ্যাংশ ঘোষণা করেছে সিকাদর ইন্স্যুরেন্স ইসলামী ব্যাংকের চেয়ারম্যানসহ পুরো পর্ষদ ভেঙে দিল বাংলাদেশ ব্যাংক ব্যবসা-বাণিজ্যে ডিরেগুলেশনে বাজেটে অভূতপূর্ব পদক্ষেপ: এনবিআর চেয়ারম্যান সুনামগঞ্জের ৯০ কিলোঃ সীমান্তে পুশইন ঠেকাতে বিজিবি’র টহল জোরদার গ্রাম-বাংলার জনপ্রিয় কাবাডি খেলার ঐতিহ্য রক্ষায় সবাইকে এগিয়ে আসতে হবে: কুমিল্লা শিক্ষা বোর্ড চেয়ারম্যান সূচকের উত্থানে চলছে লেনদেন ব্রাজিল ম্যাচের স্মৃতি ফিরিয়ে কুরাসাওকে ৭–১ গোলে হারালো জার্মানি গাঁজাসহ পুত্রবধূ রেখে পালিয়েছেন শ্বশুর

দিনাজপুরে পরিবেশ দূষণ নিয়ন্ত্রণে সিস্টেমের দুর্বলতায় বিসিকের সেমিনার

  • আপডেট : বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫, ৮.০৪ পিএম
  • ৬০ Time View

মোঃ নাজমুল ইসলাম মিলন, দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের জেলা প্রশাসক মোঃ রফিকুল ইসলাম মোঃ রফিকুল ইসলাম বলেছেন, আমাদের দশে পরিবেশ দূষণ নিয়ন্ত্রনে সিস্টেমের দুর্বলতা ও সচেতনতার অভাব রয়েছে। হালকা প্রকৌশল শিল্পের উৎপাদনে বায়ু দুর্ষণ একটি বড় সমস্যা। শিল্পের উৎপাদনের ব্যবহৃদ নির্গত বর্জ্য নিষ্কাশনে পরিবেশের উপর যথেষ্ঠ প্রভাব ফেলছে। ফলে মানুষ জটিল রোগে আক্রান্ত হচ্ছে এবং জীব বৈচিত্র মানব স্বাস্থ্যের ক্ষতি বাড়ছে। এছাড়া মাটি দূষণ, শব্দ দূষণ, পানি দূষণ এর ফলে পরিবেশ দূষিত হচ্ছে। এ থেকে পরিত্রাণ পেতে সবাইকে একসাথে পরিবেশ দূষণ রোধে কাজ করতে হবে।

২৯ অক্টোবর বুধবার দিনাজপুর সার্কিট হাউজ সম্মেলন কক্ষে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন (বিসিক) দিনাজপুর জেলা কার্যালয়ের আয়োজনে “হালকা প্রকৌশল শিল্পের উৎপাদনে ব্যবহৃদ কাঁচা মাল অথবা নির্গত বর্জ্য নিষ্কাশণে পরিবেশের উপর প্রভাব এবং দূষণ নিয়ন্ত্রণ করণীয়” শীর্ষক সেমিনারে তিনি প্রধান অতিথির বক্তব্যে এ কথাগুলো বলেন।

বিসিক জেলা কার্যালয় দিনাজপুরের উপমহাব্যবস্থাপক মোঃ জাহেদুল ইসলাম এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুরের পুলিশ সুপার মোঃ মারুফাত হুসাইন, বিসিক ঢাকা উপকরণ শাখার উপমহাব্যবস্থাপক প্রকৌঃ মোঃ সামিউল ইসলাম, বিসিক আঞ্চলিক কার্যালয় রাজশাহী’র আঞ্চলিক পরিচালক জাফর বায়জীদ, স্বাগত বক্তব্য রাখেন বিসিক জেলা কার্যালয় দিনাজপুরের উপব্যবস্থাপক চারু চন্দ্র বর্মন।

মূল প্রবন্ধ উপস্থাপন করেন হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় দিনাজপুরের ডিপার্টমেন্ট অব এগ্রোফরেস্ট্রি এন্ড ইনভাইরনমেন্ট এর চেয়ারম্যান প্রফেসর ড. মোঃ শোয়াইবুর রহমান।

মুক্ত আলোচনায় অংশ নেন পরিবেশ দপ্তরের পক্ষে প্রভাতি রানী, ভোক্তা অধিকার আইন সংরক্ষন কর্মকর্তা মোঃ বোরহান উদ্দিন, সাবেক কাউন্সিলর আশরাফুজ্জামান বাবু, উত্তরণ ইঞ্জিনিয়ারিং ওয়ার্ক এর রাশেদ উল ইসলাম, চেম্বারের পরিচালক মোর্শেদ সুমন, বিএসটিআই জেলা কর্মকর্তা মোঃ হাবিবুর রহমান ও পাটোয়ারী বিজনেস হাউজ এর ব্যবস্থাপনা পরিচালক শহিদুর রহমান পাটোয়ারী মোহন। সঞ্চালকের দায়িত্ব পালন বিসিক জেলা কার্যালয়ের হিসাব রক্ষন কর্মকর্তা মোঃ আনোয়ার হোসেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com