1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৯ অপরাহ্ন
Title :
কুমিল্লা দাউদকান্দিতে নিরাপদ সড়ক দিবস উপলক্ষে মাসব্যাপী কর্মসূচি সেপ্টেম্বরের ২১ দিনে রেমিট্যান্স ২০৬ কোটি ৩০ লাখ ডলার জিপিএফ-সিপিএফের মুনাফার হার অপরিবর্তিত, প্রজ্ঞাপন জারি ১১টি উৎপাদন ও সেবা খাতে অনলাইনে ভ্যাট রিটার্ন বাধ্যতামূলক করেছে এনবিআর বিনিয়োগকারীদের সেবা সহজ করতে নতুন ওয়েবসাইট ডিএসইর নবীনগরে শেখ হাসিনার ফাঁসি দাবি করে যুবদলের সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত বৃহৎ পরিসরের এআই কম্পিউটিংয়ের জন্য অ্যাটলাস ৯৬০ই সুপারপড উন্মোচন করল হুয়াওয়ে টাঙ্গাইলে রাতের আঁধারে ব্র্রিজে রডের বদলে বাঁশ দিয়ে ঢালাই; তদন্ত কমিটি গঠন ও ঠিকাদারকে চূড়ান্ত নোটিশ ট্রাস্ট ব্যাংকের কাফরুল ইসলামিক ব্যাংকিং শাখার উদ্বোধন খুলনায় আজমুল হোসেন হত্যার প্রতিবাদে চুয়াডাঙ্গায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

ধর্মঘট প্রত্যাহার বেনাপোল বন্দরে

  • আপডেট : সোমবার, ১৬ মে, ২০২২, ৭.৩৬ পিএম
  • ১৪৮ Time View

যশোর প্রতিনিধি: দেশের বৃহত্তম স্থলবন্দর বেনাপোলে পর্যাপ্ত ক্রেন ও ফর্কলিফ্টের দাবিতে ধর্মঘটের ডাক দিয়েছিল বেনাপোল ট্রান্সপোর্ট এজেন্সি মালিক সমিতি। তবে বন্দর কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা সাপেক্ষে সেই কর্মসূচি প্রত্যাহার করেছেন তারা।

সোমবার (১৬ মে) দুপুরে বেনাপোল আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনালের সভাকক্ষে অনুষ্ঠিত বৈঠকে ধর্মঘট প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে বেনাপোল ট্রান্সপোর্ট এজেন্সি মালিক সমিতি।

সংগঠনের সহ-সভাপতি মশিয়ার রহমান জানান, বেনাপোল বন্দরে ভারী পণ্য ওঠানো-নামানোর জন্য পর্যাপ্ত ক্রেন ও ফর্কলিফ্ট না থাকায় পণ্য খালাস ব্যহত হতো। ফলে সমিতির সিদ্ধান্ত অনুযায়ী মঙ্গলবার (১৭ মে) থেকে ধর্মঘটের ডাক দিয়েছিলেন তারা। পরবর্তীতে সোমবার বন্দর কর্তৃপক্ষ তাদের সঙ্গে আলোচনায় বসে আগামী ৩১ মে’র মধ্যে এ বন্দরে সাময়িক ব্যবস্থা হিসেবে নতুন ৩টি ক্রেন ও ৩ টি ফর্কলিফ্টের ব্যববস্থা করা হবে আশ্বস্ত করেছে।

সেই সঙ্গে অদক্ষ ক্রেন ও ফর্কলিফ্ট চালক পরিবর্তন করা হবে বলেও জানিয়েছে। এছাড়া আগামী ১৫ জুনের মধ্যে বন্দরের চাহিদা অনুযায়ী ক্রেন ও ফর্কলিফ্ট সংযুক্ত করা হবে বলে বন্দর কর্তৃপক্ষ তাদেরকে কথা দিয়েছে।

তিনি আরও জানান, আগামী ১৫ জুনের মধ্যে বন্দর কর্তৃপক্ষ তাদের দাবি না মানেলে ১৬ জুন থেকে পুনরায় ধর্মঘট ডাকা হবে।

বেনাপোল বন্দরে ক্রেন ও ফর্কলিফ্ট সরবরাহকারী প্রতিষ্ঠান ব্লাক বেঙ্গল এন্টারপ্রাইজের ম্যনেজার মিল্টন জানান, এখানে ক্রেন ও ফর্কলিফ্ট সংকটের বিষয়টি তাদের প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে। খুব শিগগিরই এ বন্দরে ক্রেন ও ফর্কলিফ্ট সংযুক্ত করা হবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com