1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৯:৩২ পূর্বাহ্ন
Title :
সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দরপতনের শীর্ষে বেক্সিমকো সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দরবৃদ্ধির শীর্ষে ইউনাইটেড ইন্স্যুরেন্স সপ্তাহের চতুর্থ কার্যদিবসে লেনদেনের শীর্ষে আর্গন ডেনিমস দ্বিতীয় প্রান্তিক প্রকাশ করেছে ফেডারেল ইন্স্যুরেন্স দ্বিতীয় প্রান্তিক প্রকাশ করেছে সিকদার ইন্স্যুরেন্স হবিগঞ্জে এনসিপি নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে চুয়াডাঙ্গায় বিক্ষোভ সমাবেশ; হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি, কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত সুরক্ষায় এগিয়ে ভিভো ওয়াই৫০০ আয় বৃদ্ধি ও শক্তিশালী অ্যাসেট কোয়ালিটিতে ২০২৬-এর প্রথমার্ধে আইডিএলসি ফাইন্যান্সের উল্লেখযোগ্য সাফল্য অর্জন Price Sensitive Information of Sikder Insurance Company Limited

প্রধান থেকে শেষ সব উপদেষ্টা ব্যর্থ: মোমিন মেহেদী

  • আপডেট : সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫, ১০.৩১ পিএম
  • ৭০ Time View

নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদী বলেছেন, শিক্ষার্থীদের মাধ্যমে গঠিত অর্ন্তবর্তী সরকারের প্রধান থেকে শেষ সব উপদেষ্টা ব্যর্থ। তাদের শাসনামলে অতিতের মতই দ্রব্যমূল্য, দুর্নীতি, ধর্ষণ, খুন, সন্ত্রাস, চুরি, ছিনতাই-ডাকাতি, দখল-চাঁদাবাজীসহ সব ধরণের অন্যায়-অপরাধ বাড়ছে। এমনকি স্বজনপ্রীতির মাধ্যমে সর্বোচ্চ ক্ষমতাধররা ভাই-স্ত্রী-বাবা-বয় এমনকি গার্ল ফ্রেন্ডকেও ক্ষমতার ভাগিদার বানাচ্ছে। ২৭ অক্টোবর বিকেলে বিজয় মিলনায়তনে ‘অন্যায়-অপরাধ-দুর্নীতিরোধে করণীয়’ শীর্ষক আলোচনা সভায় তিনি উপরোক্ত কথা বলেন। মোমিন মেহেদী এসময় মেট্রোরেল-এর পার্টস পরে নিহত আবুল কালামের পরিবারকে কোটি টাকা আর্থিক সহায়তার দাবি জানিয়ে বলেন, ৫ লাখ টাকায় আবুল কালামের এক সন্তানের ১ বছরের ভরন-পোষনই ঠিকমত হবে না; তাই ১ কোটি টাকা সহায়তার দাবি জানাচ্ছি। সেই সাথে নতুন টিভি লাইসেন্স প্রত্যাহার, ডেঙ্গুরোধে ঢাকা উত্তর-দক্ষিণের প্রশাসকদ্বয়কে সরিয়ে সেনা বাহিনীর দক্ষ ২ জন কর্মকর্তাকে নিয়োগের দাবি জানাচ্ছি। আমি মনে করি দেশের এমন নিদারুণ সময়ে সেনাবাহিনীই একমাত্র ভরসা। সেই ভরসাকে কাজে লাগিয়ে আমাদেরকে দেশকে বাঁচানোর উদ্যোগ গ্রহণ না করলে দেশের ও দেশের মানুষের আরো অনেক ক্ষতি হয়ে যাবে।

ঢাকা মহানগর উত্তরন নতুনধারার সদস্য সচিব বেগম ময়নার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন প্রেসিডিয়াম মেম্বার বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, আইন বিষয়ক সম্পাদক এ্যাড. শাহআলম আল শাওন, নিপা আক্তার প্রমুখ।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com