1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ২৭ জুন ২০২৬, ০৭:১০ পূর্বাহ্ন
Title :
কুমিল্লা নগরীর কাটাবিলে স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় ১২ জনের বিরুদ্ধে মামলা ঢাকায় সাইবার নিরাপত্তা নিয়ে আন্তর্জাতিক সংলাপ শুরু, ফিনিক্স সামিট ২০২৬ উদ্বোধন অবশেষে শাহজালালের মাজারের আর্থিক ব্যবস্থাপনায় বাণিজ্যমন্ত্রীর নেতৃত্বে ১২ সদস্যের কমিটি আম মৌসুমে শনিবারও খোলা থাকবে রাজশাহীর আম বাজারসংলগ্ন ব্যাংক শাখা প্রিপেইড মিটার গ্রাহকদের মিটার আপডেটের নির্দেশ বিদ্যুৎ বিভাগের চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের ৬ অঞ্চলে সন্ধ্যার মধ্যে ঝড়-বজ্রবৃষ্টির পূর্বাভাস লভ্যাংশ ঘোষণা করেছে চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স ২০২৫ সালের জন্য কোনো লভ্যাংশ ঘোষণা করেনি ইসলামিক ফাইন্যান্স অপহরণ ও মুক্তিপণ আদায়ের দায়ে ফতুল্লা থানা কৃষকদলের আহ্বায়ক জুয়েল আরমানকে আইনের আওতায় এনে বিচারের দাবিতে সংবাদ সম্মেলন

২৬ বছর পূর্তি উদযাপন করলো প্রিমিয়ার ব্যাংক

  • আপডেট : রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫, ৮.০৩ পিএম
  • ৭২ Time View

ঢাকা, বাংলাদেশ – ২৬ অক্টোবর ২০২৫: প্রিমিয়ার ব্যাংক পিএলসি আজ রবিবার, ২৬ অক্টোবর ২০২৫ তারিখে গৌরবের সঙ্গে উদযাপন করলো তাদের ২৬তম প্রতিষ্ঠাবার্ষিকী। “Banking for Greater Good” – এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনটি উদযাপিত হয় ব্যাংকের বনানীস্থ প্রধান কার্যালয়ে।

অনুষ্ঠানটির উদ্বোধন করেন ব্যাংকের পরিচালনা পর্ষদের সম্মানিত চেয়ারম্যান ডাঃ আরিফুর রহমান। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ – স্বতন্ত্র পরিচালক ও অডিট কমিটি চেয়ারম্যান মোঃ ফোরকান হোসেন; স্বতন্ত্র পরিচালক ও এক্সিকিউটিভ কমিটি চেয়ারম্যান সৈয়দ ফরিদুল ইসলাম; স্বতন্ত্র পরিচালক ও রিস্ক ম্যানেজমেন্ট কমিটি চেয়ারম্যান মোঃ সাজ্জাদ হোসেন; স্বতন্ত্র পরিচালক অধ্যাপক শেখ মোর্শেদ জাহান; এবং স্বতন্ত্র পরিচালক ও প্রিমিয়ার ব্যাংক সিকিউরিটিজ লিমিটেডের চেয়ারম্যান এম নুরুল আলম, এফসিএস।

ব্যাংকের ম্যানেজমেন্ট কমিটির পক্ষ থেকে উপস্থিত ছিলেন ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবু জাফর; উপ-ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ আবুল হাশেম, এফসিএ, এফসিএমএ; উপব্যবস্থাপনা পরিচালক এবং চিফ ক্রেডিট অফিসার মোহাম্মদ আল-আমীন; এবং উপ-ব্যবস্থাপনা পরিচালক ও রিটেইল ব্যাংকিং বিভাগ এস এম ওয়ালি উল মোর্শেদ।

এই প্রতিষ্ঠাবার্ষিকী শুধু সময়ের ধারাবাহিকতা নয়, বরং নেতৃত্বের নতুন দৃষ্টিভঙ্গি, নিষ্ঠা এবং দূরদর্শী চিন্তার মাধ্যমে প্রবৃদ্ধি ও রূপান্তরের এক নতুন যুগের সূচনা। একসঙ্গে কাজ করে প্রিমিয়ার ব্যাংকের গ্রাহকদের আরও কার্যকর, নিরাপদ ও আধুনিক ব্যাংকিং প্রতিষ্ঠানে রূপ দিতে প্রতিশ্রুতিবদ্ধ।

উদ্বোধনী বক্তব্যে ডাঃ আরিফুর রহমান বলেন, “চলুন আমরা সবাই গর্বিত প্রিমিয়ার পরিবার হিসেবে একত্রিত হই এবং এই উদযাপনকে অর্থবহ করে তুলি! সামনের পথে একসাথে এগিয়ে চলি, যেন প্রিমিয়ার ব্যাংক হয়ে ওঠে সবার পছন্দের ব্যাংক। আমি আমাদের সম্মানিত গ্রাহক, পৃষ্ঠপোষক, নিয়ন্ত্রক সংস্থা, গণমাধ্যম সহযোগী ও শুভানুধ্যায়ীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাই, যাদের অবিচল সহযোগিতা আমাদের প্রতিটি সাফল্যের পেছনে প্রেরণার উৎস।”

সৈয়দ ফরিদুল ইসলাম বলেন, “প্রিমিয়ার ব্যাংকের জন্য ‘Greater Good’ মানে হলো এমন এক প্রতিশ্রুতি, যা শুধুমাত্র আমাদের গ্রাহকদের নয়, বরং আমাদের মানুষ, সমাজ ও প্রিয় বাংলাদেশে ইতিবাচক ক্ষেত্র তৈরি করে।”

ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবু জাফর বলেন, “চলুন আমরা উচ্ছ্বাস ও আশায় এই মাইলফলকটি উদযাপন করি, কারণ এটি আমাদের সবার জন্য এক সাহসী নতুন অধ্যায়ের সূচনা! প্রিমিয়ার ব্যাংকের ২৬ বছরের ‘Banking for Greater Good’ উদযাপন হোক আরও উজ্জ্বল আগামী দিনের প্রতীক।”

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com