1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১০:৪০ পূর্বাহ্ন
Title :
সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দরপতনের শীর্ষে বেক্সিমকো সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দরবৃদ্ধির শীর্ষে ইউনাইটেড ইন্স্যুরেন্স সপ্তাহের চতুর্থ কার্যদিবসে লেনদেনের শীর্ষে আর্গন ডেনিমস দ্বিতীয় প্রান্তিক প্রকাশ করেছে ফেডারেল ইন্স্যুরেন্স দ্বিতীয় প্রান্তিক প্রকাশ করেছে সিকদার ইন্স্যুরেন্স হবিগঞ্জে এনসিপি নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে চুয়াডাঙ্গায় বিক্ষোভ সমাবেশ; হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি, কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত সুরক্ষায় এগিয়ে ভিভো ওয়াই৫০০ আয় বৃদ্ধি ও শক্তিশালী অ্যাসেট কোয়ালিটিতে ২০২৬-এর প্রথমার্ধে আইডিএলসি ফাইন্যান্সের উল্লেখযোগ্য সাফল্য অর্জন Price Sensitive Information of Sikder Insurance Company Limited

নিরপেক্ষতা হারানো উপদেষ্টাদের অবিলম্বে উপদেষ্টা পরিষদ থেকে বাদ দিতে হবে: আমির খসরু মাহমুদ চৌধুরী।

  • আপডেট : শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫, ৮.৩৬ পিএম
  • ৬৮ Time View

২৫ অক্টোবর শনিবার জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন হলে ভাসানী জনশক্তি পার্টির  চেয়ারম্যান শেখ রফিকুল ইসলাম বাবলুর সভাপতিত্বে “ত্রয়োদশ  জাতীয় সংসদ নির্বাচন ও টেকসই গণতন্ত্র” শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমির খসরু মাহমুদ চৌধুরী।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন অনেক উপদেষ্টা ইতিমধ্যে তাদের নিরপেক্ষতা হারিয়েছেন। প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর ইউনুস কে উদ্দেশ্য করে তিনি বলেন যারা নিরপেক্ষতা হারিয়েছে অবিলম্বে তাদের বাদ দিয়ে দ্রুত অন্তর্বর্তী সরকারের আদলে উপদেষ্টা পরিষ পুনর্গঠন করে নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করুন। অন্তর্বর্তী সরকারের দায়িত্ব রুটিন মাফিক কাজ করা এবং নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করা।

তিনি বলেন একটি দল দেশেকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। বাংলাদেশের সর্ববৃহৎ এবং জনপ্রিয় দল বিএনপি অরাজকতা চায়না। যুগপথ আন্দোলনে অংশগ্রহণকারী ৪২ টি দল মিলে রাষ্ট্র সংস্কারের লক্ষ্যে যে  ৩১ দফা কর্মসূচি তৈরি করা হয়েছে, আমরা ক্ষমতায় গেলে সেগুলো বাস্তবায়ন করা হবে, পাশাপাশি জাতীয় ঐক্যমত্র কমিশন এবং রাজনৈতিক দলসমূহ মিলিয়ে জাতীয় জুলাই সনদ তৈরি করা হয়েছে সেটিও বাস্তবায়ন করা হবে।

সভাপতি তার বক্তব্যে বলেন দেশকে নিয়ে আওয়ামী লীগ গভীর ষড়যন্ত্র করছে, শেখ হাসিনা পুত্র জয় আন্তর্জাতিক মিডিয়াতে জুলাই গণঅভ্যুন্থানে ৮০০লোক হত্যার কথা স্বীকার করেছে। নির্বাচনে অংশ গ্রহনের সুযোগ পেলেতারা ক্ষমা চাওয়ার কথা বলেছে। এমন ধৃষ্টতা পূর্ণ বক্তব্যের নিন্দা জানানোর ভাষা নেই।

আলোচনা সভায় বক্তব্য রাখেন জাতীয় পার্টির চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার,বিপ্লবী ওয়ার্কার্স পার্টি সাধারণ সম্পাদক   সাইফুল হক, রাষ্ট্র সংস্কার আন্দোলনের সভাপতি এডভোকেট হাসনাত কাইয়ুম,জেএসডির সিনিয়র সহ-সভাপতি  তানিয়া রব, নাগরিক ঐক্যের সাধারণ সম্পাদক শহিদুল্লাহ কায়সার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের প্রফেসর মাহবুবুর রহমান,ভাসানী জনশক্তি পার্টির মহাসচিব ডক্টর আবু ইউসুফ সেলিম জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য কাজী মোহাম্মদ নাহিদ, বাসায় বাংলাদেশ পিপলস পার্টির সাবেক মহাসচিব জনশক্তি পার্টিতে সদ্য যোগদানকারী বিলকিস খন্দকার, ভাসানী জনশক্তি পার্টির প্রেসিডেন্ট সদস্য এডভোকেট মোহাম্মদ আলী, প্রেসিডিয়াম সদস্য বিশ্বাস প্রমুখ।

অনুষ্ঠানের মাঝখানে বাংলাদেশ পিপলস পার্টির সাবেক মহাসচিব অন্ধকারের নেতৃত্বে ৮ জন প্রেসিডেন্ট সদস্য প্রায় ৪০জন কেন্দ্রীয় নেতা ভাসানী শক্তি পার্টির চেয়ারম্যানের হাতে ফুলের তোড়া দিয়ে যোগদান করেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com