1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১০:৪২ পূর্বাহ্ন
Title :
সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দরপতনের শীর্ষে বেক্সিমকো সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দরবৃদ্ধির শীর্ষে ইউনাইটেড ইন্স্যুরেন্স সপ্তাহের চতুর্থ কার্যদিবসে লেনদেনের শীর্ষে আর্গন ডেনিমস দ্বিতীয় প্রান্তিক প্রকাশ করেছে ফেডারেল ইন্স্যুরেন্স দ্বিতীয় প্রান্তিক প্রকাশ করেছে সিকদার ইন্স্যুরেন্স হবিগঞ্জে এনসিপি নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে চুয়াডাঙ্গায় বিক্ষোভ সমাবেশ; হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি, কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত সুরক্ষায় এগিয়ে ভিভো ওয়াই৫০০ আয় বৃদ্ধি ও শক্তিশালী অ্যাসেট কোয়ালিটিতে ২০২৬-এর প্রথমার্ধে আইডিএলসি ফাইন্যান্সের উল্লেখযোগ্য সাফল্য অর্জন Price Sensitive Information of Sikder Insurance Company Limited

মানবতন্ত্র চর্চা ও কবিদের মর্যাদা প্রতিষ্ঠার দাবি জানিয়েছেন অধ্যাপক ড. মু. নজরুল ইসলাম তামিজী

  • আপডেট : শুক্রবার, ২৪ অক্টোবর, ২০২৫, ৯.০৩ পিএম
  • ৬২ Time View

মানবতন্ত্র চর্চা ও কবিদের যথাযথ মর্যাদা প্রতিষ্ঠার মধ্য দিয়েই সমাজে বৈষম্য দূর করা সম্ভব বলে মন্তব্য করেছেন কবি সংসদ বাংলাদেশ স্থায়ী কমিটির চেয়ারম্যান, কবি, সমাজবিজ্ঞানী ও মানবতন্ত্র (হোমোক্রেসি) তত্ত্বের প্রবর্তক অধ্যাপক ড. মু. নজরুল ইসলাম তামিজী।

শুক্রবার (২৪ অক্টোবর ২০২৫) বিকেল ৫টায় পুরনো ঢাকার ঐতিহ্যবাহী বিউটি বোর্ডিং প্রাঙ্গণে কবি সংসদ বাংলাদেশ-এর ২৭তম বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

অধ্যাপক ড. তামিজী বলেন, “মানবতন্ত্র চর্চা ও কবিদের মর্যাদা প্রতিষ্ঠা পেলে সমাজে বৈষম্য থাকবে না। কবিরা মানবতার কণ্ঠস্বর—তাদের চিন্তা, সৃজন ও মূল্যবোধ সমাজকে আলোকিত করে।”

সংগঠনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক কবি তৌহিদুল ইসলাম কনক এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ আয়োজনে আরও উপস্থিত ছিলেন কবি রলি আক্তার, কবি সুবর্ণা দাস, কবি বাপ্পি সাহা, কবি রুবেল, কবি তাসলিমা আক্তার, আবৃত্তি শিল্পী জিনিয়া ঐশ্বর্যসহ কবি, সাহিত্যিক ও সংস্কৃতিকর্মীরা। তারা কবিতাপাঠ, আলোচনাসভা ও কেক কাটার মাধ্যমে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com