1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৫:৩৮ অপরাহ্ন
Title :
১০ নভেম্বর রাত ৮টায় শুরু হচ্ছে দারাজের ১১.১১ ক্যাম্পেইন, থাকছে ৮০ শতাংশ পর্যন্ত ছাড় ভৈরবে মন্ত্রীর ডাকবাংলো ভাঙচুর মামলায় ওয়ার্ড আওয়ামী লীগ সাধারণ সম্পাদক গ্রেপ্তার ব্যবসায়িক প্রবৃদ্ধি, আর্থিক ব্যবস্থাপনা ও প্রযুক্তিগত সেবা জোরদার করতে জেকে লাইফস্টাইলে নতুন তিন নিয়োগ জিটিভিতে ‘ভালোবাসি’ গানের গল্প শোনাবেন ওয়ালিদ, রিজভী ও অভী মধ্যপ্রাচ্যে পারমাণবিক সংঘাতের কালো মেঘ ঘনীভূত পরমাণু মহড়া ও ইরানের মহাপ্রস্তুতিতে মহাযুদ্ধের দ্বারপ্রান্তে বিশ্ব! ২ কোটি ৬০ লাখ শিশুর শিক্ষার মানোন্নয়নে ৩০ কোটি ডলার দেবে বিশ্বব্যাংক গত বৃহস্পতিবার লভ্যাংশ ঘোষণা করেছে ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স যুক্তরাষ্ট্রের নির্বাচনে বাংলাদেশি বংশোদ্ভূত হাসিব ফাতমী সহ ৪ জনের জয় ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে কুমিল্লা শিক্ষাবোর্ডের বিভিন্ন কর্মসূচি পালন কাশীপুর উচ্চ বিদ্যালয়ের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন আসাদুল হাবিব দুলু

ম্যাথুসের ১ রানের আক্ষেপ, চারশোর আগেই থামলো শ্রীলঙ্কা

  • আপডেট : সোমবার, ১৬ মে, ২০২২, ৫.১৬ পিএম
  • ১৮২ Time View

ডাবল সেঞ্চুরির আশা জাগিয়েও চট্টগ্রাম টেস্টে ১৯৯ রানে আউট হয়েছেন অ্যাঞ্জেলো ম্যাথুস। তার এই ইনিংসে ভর করে ৩৯৭ রানে থেমেছে শ্রীলঙ্কার সংগ্রহ। বাংলাদেশের হয়ে এই ম্যাচে সর্বোচ্চ ৬ উইকেট নিয়েছেন নাঈম হাসান। আর সাকিব আল হাসান নিয়েছেন তিনটি উইকেট।

চার উইকেটে ২৫৮ রান নিয়ে দ্বিতীয় দিন শুরু করে শ্রীলঙ্কা। দিনের শুরুতে শরিফুল ইসলাম, সাকিবরা বোলিং আক্রমণে আসেন। কিন্তু দেড়শ’র দ্বারপ্রান্তে থাকা অ্যাঞ্জেলো ম্যাথুস এবং হাফ সেঞ্চুরির আশায় থাকা দীনেশ চান্দিমাল বেশ দেখেশুনেই খেলেন তাদের।

স্বাচ্ছন্দ্যের সঙ্গে স্কোরবোর্ডে রানও বাড়িয়ে যান তারা। যদিও চতুর্থ ওভারেই ম্যাথুসকে ফেরানোর সুযোগ ছিল বাংলাদেশের সামনে। কিছু না বুঝেই সুযোগটি হাতছাড়া করে তারা। খালেদ আহমেদের লেংথ বলে আলতো করে খোঁচা দেন ম্যাথুস। তার ব্যাট ছুঁয়ে বল চলে যায় উইকেটরক্ষক লিটন দাসের হাতে। যদিও কেউ না বোঝায় আউট দেয়ার আবেদন করেননি।

বরঞ্চ খালেদ-লিটন আর অধিনায়ক মুমিনুল হক ভেবেছিলেন, অল্পের জন্য ব্যাটে বল লাগেনি ম্যাথুসের! ম্যাচের প্রথম দিন ৬৯ রানে থাকা অবস্থায় স্লিপে মাহমুদুল হাসান জয়কে ক‍্যাচ দিয়ে বেঁচে গিয়েছিলেন ম্যাথুস। দেশেশুনে খেলা ম্যাথুস ও চান্দিমাল শতরানের জুটি পূর্ণ করেন।

ইনিংসের ১১৪ তম ওভারে পাঁচ বলের ব্যবধানে চান্দিমাল ও ডিকওয়েলাকে ফিরিয়ে শ্রীলঙ্কার আগ্রাসী মনোভাবে লাগাম দেন নাঈম। ম্যাথুস-চান্দিমালের ১৩৬ রানের অসাধারণ জুটিটি ভাঙেন নাঈম। এই স্পিনারের বলে রিভার্স সুইপ খেলতে গিয়ে লেগ বিফোর উইকেটের শিকার হন চান্দিমাল।

এরপর অবশ্য রিভিউ নিয়েছিলেন চান্দিমাল। যেখানে দেখা যায়, নাঈমের বল চান্দিমালের ব্যাটে লাগেনি। রিভিউ নিয়েও বাঁচতে পারেননি তিনি। ১৪৮ বলে খেলা ৬৬ রানের এই ইনিংসে ছিল দুটি চার ও তিনটি ছক্কার মার। চান্দিমালকে ফেরানোর পর চটজলদি নিরোশান ডিকওয়েলাকেও ফেরান নাঈম।

সেই ওভারের পঞ্চম বলে ডিকওয়েলাকে সরাসরি বোল্ড করে ফেরান তিনি। এই উইকেটরক্ষকের ব্যাটে আসে ৩ রান। মধ্যাহ্নভোজের বিরতি থেকে ফিরেই দ্বিতীয় বলে রমেশ মেন্ডিসকে বিদায় করেন সাকিব। বিশ্বসেরা অলরাউন্ডারের কুইকার বুঝতেই পারেননি রমেশ। ফিরে যান এক রান করে।

তার পরের বলেই লাসিথ এম্বুলদেনিয়াকে লেগ বিফোর উইকেটের ফাঁদে ফেলেন সাকিব। রানের খাতা খোলার আগেই বিদায় নেন এম্বুলদেনিয়া। ৩২৮ রানের মধ্যে আট উইকেট ফেলে দিয়ে শ্রীলঙ্কাকে ভালোভাবেই চেপে ধরেছিল বাংলাদেশ।

এরপর সাকিব, নাঈমদের সামনে ঢাল হয়ে দাঁড়ান বিশ্ব ফার্নান্দো। দেখেশুনে খেলে দেড়শ রান পার করা ম্যাথুসকে ভালোভাবেই সঙ্গ দিচ্ছিলেন তিনি। বিশ্বকে অবশ্য ফেরানোর সুযোগ হাতছাড়া করেছে বাংলাদেশ। তার সহজ একটি ক্যাচ ছেড়েছেন মুশফিকুর রহিম।

সাকিবের বলে মিড অনে ক্যাচ তুলে দিয়েছিলেন বিশ্ব। তা লুফে নিতে ব্যর্থ হন মুশফিক। দেখতে দেখতে ৭৭ বল খেলে ফেলেন তিনি। যদিও তাকে আউট করতে পারেননি বাংলাদেশের কোনো বোলার। শরিফুলের একটি শর্ট বল তার মাথায় লাগলে আহত হন বিশ্ব।

এরপর চা বিরতি শেষে আর মাঠেই আসেননি তিনি। রিটায়ার্ড হার্ট হয়েই মাঠ ছাড়েন বাংলাদেশের সামনে দেয়াল হয়ে দাঁড়ানো বাঁহাতি এই পেসার। চা বিরতির পর মাঠে নামেন তার বদলি ক্রিকেটার অসিথা ফার্নান্দো। যদিও তার ইনিংস লম্বা করতে দেননি নাঈম।

লঙ্কান এই ব্যাটারকে বোল্ড করে ক্যারিয়ারের তৃতীয় ফাইফার তুলে নেন তিনি। এরপর ডাবল সেঞ্চুরির দ্বারপ্রান্তে থাকা ম্যাথুস উড়িয়ে মারতে গিয়ে নাঈমের বলে স্কয়ার লেগে সাকিবের হাতে ক্যাচ দিয়ে ১ রানের আক্ষেপে পুড়েছেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com