1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৩:১৭ পূর্বাহ্ন
Title :
হরিপুরে সার সংকট আর কতদিন লাইনে দাঁড়িয়ে কৃষকে সার কিনতে হবে ? কালিয়ায় সংবাদ সম্মেলনে আনা অভিযোগকে ‘মিথ্যা ও ভিত্তিহীন’ দাবি করে পাল্টা সংবাদ সম্মেলন দেশীয় গ্রাহকদের জন্য বৈশ্বিক উদ্ভাবন: সিঙ্গার বাংলাদেশ নিয়ে এলো বেকো প্রাইম্যাক্স সিরিজ টেলিভিশন স্মার্টফোন ডিসপ্লেতে নতুন যুগ: ০ মিমি বর্ডারলেস কনসেপ্ট আনল টেকনো মাধবপুরে সিএনজি ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত দুই জন ইসলামী ব্যাংকের শরী’আহ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত বর্ষায় মানুষের পাশে বাংলালিংক; ১০ সিটি করপোরেশনে ১২ হাজারের বেশি রেইনকোট বিতরণ চুয়াডাঙ্গার জীবননগর সীমান্তে বিএসএফের ৩ জনকে পুশ-ইন চেষ্টা প্রতিহত করল বিজিবি সিলেট জুড়ে বিষধর সাপ গুলো জঙ্গল ছেড়ে লোকালয়ে আশ্রয় খুঁজছে স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি.-এর টাউন হল মিটিং-২০২৬ অনুষ্ঠিত

বাজারে ইয়ামাহার নতুন স্কুটার “সিগনাস জিটি ডিলাক্স”

  • আপডেট : সোমবার, ১৬ মে, ২০২২, ৪.০৬ পিএম
  • ১৩১ Time View

সম্প্রতি বাজারে এলো জনপ্রিয় টু-হুইলার নির্মাতা সংস্থার নতুন স্কুটার। স্কুটারপ্রেমীদের কাছে ইয়ামাহা জনপ্রিয় একটি নাম। কেননা কোম্পানিটি তাদের ব্যাবসার এ দীর্ঘ সময়ে বাজারে এনেছে একের পর এক নতুন নতুন ফিচারযুক্ত নতুন মডেলের সব স্কুটার। এরই ধারাবাহিকতায় ইয়ামাহা এবারও নিয়ে এলো সামনের অংশে সম্পূর্ণ নতুন ডিজাইন সংবলিত আরেকটি নতুন মডেলের স্কুটার।

যার নাম ইয়ামাহা সিগনাস জিটি ডিলাক্স এডিশন।

ইয়ামাহা সিগনাস জিটি ডিলাক্স এডিশনে সম্পূর্ণ নতুন ডিজিটাল এলসিডি ইন্সট্রুমেন্ট ক্লাস্টার রয়েছে। এর সঙ্গে যুক্ত হয়েছে ইকো ইন্ডিকেটর। স্মার্টফোনসহ বিভিন্ন বৈদ্যুতিক ডিভাইস চার্জ দেওয়ার জন্য ১২ ভোল্টের সকেট রয়েছে এতে। তবে কোনো কানেক্টিভিটি অপশন নেই।

স্কুটারটি এসেছে ওবেসিডিয়ান ব্ল্যাক ও অ্যালয় সোনালি রঙে। এটি ১২৫ সিসি সিঙ্গেল সিলিন্ডার এয়ার কুল্ড ইঞ্জিনে দৌড়াবে। যা থেকে ৮.৪২ পিএস শক্তি এবং ৯.৭ এনএম টর্ক পাবেন ব্যবহারকারী।

এর ক্ষমতা ভারতের বিক্রিত ১২৫ সিসি স্কুটারের তুলনায় সামান্য কম। সাসপেনশনের জন্য সামনে টেলিস্কোপিক ফর্ক এবং পেছনে মনোশক আছে। এ ছাড়া সামনের চাকায় ডিস্ক এবং পেছনে ড্রাম ব্রেক দেওয়া হয়েছে। টায়ারের মাপ ১০০/৯০-১০। কার্ব ওয়েট ৯৭ কেজি।

তবে আপাতত চীনের বাজারে লঞ্চ করা হয়েছে স্কুটারটি। সেখানে ইয়ামাহা সিগনাস জিটি ডিলাক্স এডিশনের দাম ৯,৫৮০ ইউয়ান। বাংলাদেশি মুদ্রায় যা ১ লাখ ২৩ হাজার টাকা। তবে স্কুটারটি ভারতের বা বাংলাদেশের বাজারে কবে আসবে কিংবা আদৌ আসবে কি না, সে বিষয়ে কিছু জানা যায়নি।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com