1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১১:০৫ পূর্বাহ্ন
Title :
সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দরপতনের শীর্ষে বেক্সিমকো সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দরবৃদ্ধির শীর্ষে ইউনাইটেড ইন্স্যুরেন্স সপ্তাহের চতুর্থ কার্যদিবসে লেনদেনের শীর্ষে আর্গন ডেনিমস দ্বিতীয় প্রান্তিক প্রকাশ করেছে ফেডারেল ইন্স্যুরেন্স দ্বিতীয় প্রান্তিক প্রকাশ করেছে সিকদার ইন্স্যুরেন্স হবিগঞ্জে এনসিপি নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে চুয়াডাঙ্গায় বিক্ষোভ সমাবেশ; হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি, কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত সুরক্ষায় এগিয়ে ভিভো ওয়াই৫০০ আয় বৃদ্ধি ও শক্তিশালী অ্যাসেট কোয়ালিটিতে ২০২৬-এর প্রথমার্ধে আইডিএলসি ফাইন্যান্সের উল্লেখযোগ্য সাফল্য অর্জন Price Sensitive Information of Sikder Insurance Company Limited

নারায়ণগঞ্জের বিকেএমইএ প্রাঙ্গনে আইএফআইসি ব্যাংকের এটিএম বুথ উদ্বোধন

  • আপডেট : বুধবার, ২২ অক্টোবর, ২০২৫, ৮.৩০ পিএম
  • ৬৬ Time View

ঢাকা, ২২ অক্টোবর ২০২৫:
আর্থিক লেনদেন আরও সহজ এবং দ্রুততর করতে নারায়ণগঞ্জের চাষারায় অবস্থিত বিকেএমইএ (বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন) প্রতিষ্ঠান প্রাঙ্গণে এটিএম বুথ স্থাপন করেছে আইএফআইসি ব্যাংক। বুধবার, ২২ অক্টোবর ২০২৫, এই বুথটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন ব্যাংকের চেয়ারম্যান জনাব মো. মেহমুদ হোসেন ও বিকেএমইএ প্রেসিডেন্ট জনাব মোহাম্মদ হাতেম।

অনুষ্ঠানে আইএফআইসি ব্যাংকের পক্ষে আরও উপস্থিত ছিলেন ব্যবস্থাপনা পরিচালক জনাব সৈয়দ মনসুর মোস্তফা; ডিএমডি, সিআইও ও সিআরও জনাব মোঃ মনিতুর রহমান; হেড অব অপারেশনস জনাব হেলাল আহমেদ; নারায়ণগঞ্জ ব্রাঞ্চের চিফ ম্যানেজার আব্দুর রহমান। বিকেএমইএ এর পক্ষে উপস্থিত ছিলেন এক্সিকিউটিভ প্রেসিডেন্ট জনাব ফজলে শামীম এহসান; সিনিয়র ভাইস প্রেসিডেন্ট জনাব অমল পোদ্দার; ভাইস প্রেসিডেন্ট (ফাইন্যান্স) জনাব মোঃ মোরশেদ সারোয়ার, ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ রাশেদ। এছাড়াও আইএফআইসি ব্যাংক ও বিকেএমইএ প্রতিষ্ঠানের অন্যান্য কর্মকর্তাবৃন্দও উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

এর মধ্য দিয়ে আইএফআইসি ব্যাংকের সম্মানিত গ্রাহকগণ এটিএম বুথটির মাধ্যমে সহজেই টাকা উত্তোলন, আইএফআইসি বা অন্য ব্যাংকের একাউন্ট ও কার্ডে ফান্ড ট্রান্সফার, ব্যালন্স চেক, মিনি স্টেটমেন্ট, কার্ড এক্টিভ ও পিন পরিবর্তন সহ অন্যান্য এটিএম সংক্রান্ত বিভিন্ন সেবা গ্রহণ করতে পারবেন। আইএফআইসি ব্যাংক এই ধরনের প্রয়োজনীয় পদক্ষেপের মাধ্যমে গ্রাহকদের সুবিধা প্রদান করতে এবং দেশের আর্থিক খাতে ডিজিটাল রূপান্তরের প্রক্রিয়া ত্বরান্বিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com