1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৫:৩৫ পূর্বাহ্ন
Title :
নরসিংদীর শিবপুরে ইউএনওর মানবিক উদ্যোগ; দায়িত্ববোধের এক অনন্য দৃস্টান্ত ব্রাহ্মণপাড়ায় ভারতীয় নাগরিক গ্রেপ্তার, চোরাকারবারি চক্রের হোতা বলে দাবি পুলিশের ১১.১১ উপলক্ষে এপেক্সের বিশেষ ক্যাম্পেইন, কেনাকাটায় থাকছে বাড়তি সাশ্রয় শিক্ষা, স্বাস্থ্যসেবা ও শিশুযত্নের উন্নয়নে বাংলাদেশ পুলিশের তিন প্রতিষ্ঠানে কমিউনিটি ব্যাংকের ১ কোটি ৩০ লাখ টাকার সিএসআর অনুদান ১ম প্রান্তিকে ওয়ালটন পণ্য বিক্রয়ে উল্লেখযোগ্য প্রবৃদ্ধি; মুনাফা অর্জিত ২২৪.৭৪ কোটি টাকায় প্রথম প্রান্তিক প্রকাশ করেছে আনোয়ার গ্যালভানাইজিং প্রথম প্রান্তিক প্রকাশ করেছে রানার অটোমোবাইলস প্রথম প্রান্তিক করেছে মুন্নু সিরামিক Financial Statements of Runner Automobiles PLC Price Sensitive Information of Runner Automobiles PLC

হবিগঞ্জে গৃহবধুর রহস্যজনক মৃত্যু, গলায় অস্ত্রের আঘাত

  • আপডেট : মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০২৫, ৬.৪৯ পিএম
  • ৯৮ Time View

লিটন পাঠান, হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের বাহুবল উপজেলার লামাতাশি ইউনিয়নের কাজিহাটা গ্রামে নাজমা বেগম (৩০) নামে এক গৃহবধুর রহস্যজনক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২১-অক্টোবর) গভীর রাতে বাড়ির পাশে বাঁশঝাড় থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত নাজমা বেগমের স্বামী জসিম উদ্দিন মালদ্বীপ প্রবাসী তিনি সেখানেই অবস্থান করছেন। ঘটনার পর থেকেই নিহতের শ্বশুরবাড়ির লোকজন গা-ঢাকা দিয়েছে। ধারণা করা হচ্ছে, ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে হত্যা করা হয়েছে নাজমা বেগমকে। সন্দেহের তীর এখন শ্বশুরবাড়ির লোকজনের দিকেই।

বাহুবল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। প্রাথমিকভাবে মনে হচ্ছে এটি পারিবারিক বিরোধের জেরে সংঘটিত হত্যাকাণ্ড হতে পারে। গলায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া গেছে। তিনি আরও জানান, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে। এদিকে, নাজমা বেগমের মৃত্যুর ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা এ হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও দোষীদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার দাবি জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com