1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৯:২৬ অপরাহ্ন
Title :
আপনার পছন্দের দল ট্রফি জিতুক বা না জিতুক, অপোর সাথে আপনার ‘ওয়ার্ল্ড কাপ মোমেন্ট’ একদম নিশ্চিত! ১৬ জুন আন্তর্জাতিক গৃহশ্রমিক দিবস পালিত নির্দিষ্ট ব্যবহারকারীদের চাহিদা মাথায় রেখে স্মার্টফোন পোর্টফোলিও সাজাচ্ছে ইনফিনিক্স প্রেমের টানে কথিত চাইনিজ প্রেমিক চীন থেকে নবীনগর শীঘ্রই চালু হচ্ছে সিলেটে ২৫০ শয্যার হাসপাতাল ক্যালিফোর্নিয়ায় বোমারু বিমান বিধ্বস্ত, নিহত ৮ ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে গুলাগুলি, গুলিবিদ্ধ ১ যুবককে অপহরণের অভিযোগ  স্কুলে ধাক্কাধাক্কিকে কেন্দ্র করে ছুরিকাঘাতে গুরুতর আহত-১, আটক ৪  চিফ জুডিসিয়ালে রায় চুয়াডাঙ্গায় পৃথক ৩ মামলায় নারীসহ ৪ জনের কারাদণ্ড ও অর্থদণ্ড ইরান সঙ্গে চুক্তি স্বাক্ষরিত, শিগগিরই প্রকাশ : ট্রাম্প

রবির সুপার রবিবারে আবারো জিতে নিন আইফোন ১৭

  • আপডেট : বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫, ৬.৫৮ পিএম
  • ১০৯ Time View

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৫: রবি আজিয়াটা পিএলসি আবার এনেছে সুপার রবিবারে আইফোন জেতার আকর্ষণীয় অফার।
গত বছরের রবির আইফোন ১৬ অফারে গ্রাহকদের কাছ থেকে ব্যাপক সাড়া পাওয়ায় এবার আরও বড় পরিসরে আয়োজন
করা হয়েছে এই বিশেষ ক্যাম্পেইন। মাত্র ১২৫ টাকা রিচার্জ করেই রবি গ্রাহকরা জিততে পারেন নতুন আইফোন ১৭।

গত রবিবার, ১২ অক্টোবর গ্রাহকদের জন্য এই অফারটি দেয়ার মধ্য দিয়ে শুরু হয়েছে এই বছরের “সুপার রবিবার
আইফোন ১৭” ক্যাম্পেইন। গত রবিবার মাত্র ১২৫ টাকা রিচার্জ করে আইফোন ১৭ পেয়েছেন ররিশালের বাকেরগঞ্জ
থানার মো. রাকিব গাজী।

চলতি মাসে দ্বিতীয়বারের মতো আয়োজন করা হচ্ছে ‘সুপার রবিবার আইফোন ১৭’ ক্যাম্পেইন, যা রবি ব্যবহারকারীদের
জন্য দিচ্ছে এই বিশেষ সুযোগ। আগামী ১৯ অক্টোবর (রবিবার) ঠিক ১২৫ টাকা রিচার্জ করলেই রবি ব্যবহারকারীরা
পেতে পারেন একদম নতুন একটি আইফোন ১৭ জেতার সুযোগ।

এই অফারে অংশ নিতে আগামী ১৯ অক্টোবর (রাত ১২টা থেকে রাত ১১টা ৫৯ মিনিট) রবি গ্রাহকদের রবি অ্যাপ,
এমএফএস (বিকাশ, নগদ ইত্যাদি), নিকটস্থ রিটেইল পয়েন্টসহ রবির রিচার্জ চ্যানেলগুলোর মাধ্যমে ১২৫ টাকা রিচার্জ
করতে হবে।

সুপার রবিবার হলো রবির একটি বিশেষ অফার প্রোগ্রাম, যা প্রতি রবিবার রবি গ্রাহকদের জন্য চালু থাকে। এই দিনে
গ্রাহকরা রবি থেকে পান নানা ধরনের পুরস্কার ও উপহার জেতার সুযোগ।

২০২৪ সালের ১০ নভেম্বর সুপার রবিবার ক্যাম্পেইন শুরু করে রবি আজিয়াটা পিএলসি। সুপার রবিবার আইফোন ১৭
ক্যাম্পেইন সম্পর্কে বিস্তারিত তথ্য পাওয়া যাবে www.robi.com.bd/en/super-sunday ওয়েবসাইট পেইজে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com