1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৭:০১ পূর্বাহ্ন
Title :
হবিগঞ্জ হাওরে হাজারেও কৃষকের বোরো ফসল ক্ষতিগ্রস্ত সহায়তার আশায় দিন পার ভৈরব স্টেশনে অজ্ঞাত বৃদ্ধার লাশ উদ্ধার  রামিসাসহ সকল ধর্ষণ-খুন ও হামের টিকা সংকটে মৃত্যুর বিচারের দাবিতে কাফন মিছিল ও সমাবেশ কোরবানির প্রকৃত মর্মঃ আত্মত্যাগ বনাম আধুনিকতার আড়ম্বর! নবীনগরে সাংবাদিকদের সাথে মেয়র প্রার্থী মাসুদ রানা’র মতবিনিময় ঈদুল আজহা উপলক্ষে সুনামগঞ্জ জেলা কারাগারের বন্দীদের মাঝে ঈদুল আযহা উপলক্ষে বস্ত্র বিতরণ কুমিল্লা দাউদকান্দিতে ১০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ঈদুল আজহা ঘিরে কুমিল্লায় বিশেষ নিরাপত্তা বলয় এক মাসে ১২৫ ছিনতাইকারী গ্রেফতার, অস্ত্র ও বিপুল মাদক উদ্ধার ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৪; ঈদে ওয়ালটন ফ্রিজ কিনে মিলিয়নিয়ার হলেন ভালুকার খোকন মিয়া বাস মালিকেরা প্রতিশ্রুতি ভঙ্গ করায় সড়কে মৃত্যুর মিছিল চলছে- যাত্রী কল্যাণ সমিতি

চুয়াডাঙ্গা-২ আসনে জামায়াতের প্রার্থী রুহুল আমিনের নির্বাচনী পথসভা: রাজনৈতিক ও সামাজিক পরিবর্তনের অঙ্গীকার

  • আপডেট : মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫, ১০.৫২ পিএম
  • ৪৯ Time View
মোঃ আব্দুল্লাহ হক, চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি: রাজনৈতিক সংস্কৃতির আমূল পরিবর্তন করে সমাজকে নতুনভাবে সাজিয়ে তোলার অঙ্গীকার করেছেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী এবং জেলা জামায়াতে ইসলামীর আমীর মোঃ রুহুল আমিন।
মঙ্গলবার (১৪ অক্টোবর) বিকালে জীবননগর উপজেলার উথলী ইউনিয়নের সন্তোষপুর বাজারে এক নির্বাচনী পথসভায় প্রধান বক্তা হিসেবে তিনি এই অঙ্গীকার ব্যক্ত করেন।
মোঃ রুহুল আমিন বলেন, “আমরা গতানুগতিক কোনো রাজনীতি করতে আসিনি। আমরা রাজনৈতিক কালচারের আমূল পরিবর্তন করে সমাজটা নতুনভাবে সাজিয়ে তুলতে চাই। আমরা হাসপাতালগুলো আধুনিকায়ন করে গড়ে তুলতে চাই। জীবননগর উপজেলায় একটি কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করতে চাই এবং বেকার সমস্যার সমাধানে কাজ করতে চাই।”
তিনি তার বক্তব্যে বলেন, জামায়াতে ইসলামী গতানুগতিক ধারার রাজনীতি নয়, বরং রাজনৈতিক ও সামাজিক ক্ষেত্রে গুণগত পরিবর্তন আনতে বদ্ধপরিকর।
উথলী ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা আরিফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এই পথসভায় আরও উপস্থিত ছিলেন জেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা আজিজুর রহমান, জেলা মজলিসুল মোফাসসিন এর সভাপতি মাওলানা হাফিজুর রহমান, তালিমুল বিভাগের সভাপতি মাওলানা মহি উদ্দিন, উপজেলা আমীর মাওলানা সাজেদুর রহমান, উপজেলা নায়েবে আমীর হাফেজ বেলাল হোসেন ও মোঃ সাখাওয়াত হোসেন, উপজেলা সেক্রেটারি মোঃ মাহফুজুর রহমান, উপজেলা প্রচার ও আইটি সম্পাদক মোঃ হারুন অর রশীদ, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন সভাপতি মোঃ কামাল উদ্দিন, এবং কর্মপরিষদ সদস্য মোঃ আব্দুস সালাম।
অনুষ্ঠানটি পরিচালনা করেন হাফেজ হাসানুজ্জামান।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com