বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ১২:৫০ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
সপ্তাহের তৃতীয় দিনে ডিএসইতে দরপতনে শীর্ষে প্রাইম ফাইন্যান্স সপ্তাহের তৃতীয় দিনে ডিএসইতে দর বৃদ্ধিতে শীর্ষে একমি পেস্টিসাইড সপ্তাহের তৃতীয় দিনে ডিএসইতে শীর্ষ লেনদেন ব্র্যাক ব্যাংকের এবি ব্যাংক ও স্কলাসটিকা স্কুল এর মধ্যে চুক্তি স্বাক্ষর সারচার্জ বাদ, আসছে ওয়েলথ ও ইনহেরিটেন্স ট্যাক্স: এনবিআর চেয়ারম্যান স্কুল সময়ে যানজট কমাতে উদ্যোগ, শিক্ষা মন্ত্রণালয়কে প্রধানমন্ত্রীর নির্দেশ উলিপুরে বীর মুক্তিযোদ্ধা ও সাবেক সেনা সদস্য মরহুম আব্দুল আজিজের লাশ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন আয়কর রিটার্ন দাখিলের সময় শেষ হচ্ছে আজ রাত ১২ টায় রাজধানীর কদমতলী এলাকা হতে পরিত্যক্ত অবস্থায় ম্যাগাজিনসহ একটি বিদেশী পিস্তল উদ্ধার করেছে র‌্যাব-১০ ২০০ এমপি ওআইএস ক্যামেরার সাথে আসছে ভিভো ভি৭০ এফই

ক্যাশলেস বাংলাদেশ বিনির্মাণ: ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনায় ফরিদপুরে দিনব্যাপী বর্ণাঢ্য র‌্যালী, সেমিনার ও স্টল প্রদর্শন

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : রবিবার, ১২ অক্টোবর, ২০২৫
  • ৩০ Time View

বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর ব্যবস্থাপনায় “ক্যাশলেস বাংলাদেশ উদ্যোগ কার্যক্রম সম্প্রসারণ ক্যাম্পেইন” উপলক্ষ্যে ফরিদপুর জেলায় দিনব্যাপী বর্ণাঢ্য রোডশো, সেমিনার এবং স্টল প্রদর্শনী ১২ অক্টোবর ২০২৫, রবিবার অনুষ্ঠিত হয়েছে। সকালে বর্ণাঢ্য র‌্যালী সরকারি রাজেন্দ্র কলেজের মূল ফটক থেকে শুরু হয়ে শিশু একাডেমিতে গিয়ে শেষ হয়। এরপর শিশু একাডেমিতে সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন। বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস ডিপার্টমেন্টের পরিচালক রাফেজা আক্তার কান্তার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ইসলামী ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার মোহাম্মদ জামাল উদ্দিন মজুমদার। অনুষ্ঠানে গভর্ণর মহোদয়ের স্বাগত বক্তব্য সংবলিত ভিডিও প্রদর্শন এবং “ক্যাশলেস বাংলাদেশ” উদ্যোগ সম্পর্কিত একটি উপস্থাপনা পরিচালনা করেন বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস ডিপার্টমেন্টের অতিরিক্ত পরিচালক মো: পারওয়েজ আনজাম মুনির।

এছাড়া অনুষ্ঠানে সম্মানিত অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন ফরিদপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. দিলরুবা জেবা এবং সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: তন্ময় ইসলাম। গ্রাহকদের মধ্য থেকে অভিজ্ঞতা বর্ণনা করেন শতনীড়ের নির্বাহী কর্মকর্তা মো: জাহাঙ্গীর হোসেন, ক্যাম্পাস ক্যাফের স্বত্বাধিকারী তূর্য্য ও ক্ষুদ্র ব্যবসায়ী শহিদুল ইসলাম মানসুর। সেমিনারে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী ও কর্মকর্তাবৃন্দ, অন্যান্য ব্যাংকের কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন পেশার অংশীজন, শিক্ষক-শিক্ষার্থী ও মার্চেন্টরা উপস্থিত ছিলেন।

সেমিনার শেষে আগত অতিথিগণ সরকারি রাজেন্দ্র কলেজ ক্যাম্পাসে বাংলা-কিউ-আর অধিভুক্ত ১৭টি ব্যাংকের ২০টি স্টল পরিদর্শন করেন।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন “সকল লেনদেন ডিজিটাল করতে পারলে আমাদের নগদ টাকার প্রয়োজনীয়তা কমে যাবে এবং জীবনযাত্রা আরো সহজ হবে।” তিনি সাধারণ মানুষের কাছে ক্যাশলেস বাংলাদেশ গড়ার বার্তা পৌছে দেয়ার জন্য সবাইকে আহবান জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS