1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৫:৪৯ পূর্বাহ্ন
Title :
দেশে যে সংকট চলছে তা আমাদের নয়, পতিত সরকারের: মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী চ্যানেল আই এর আমরাই বাংলাদেশ টকশোতে মজিবুর রহমান ভূইয়া ও খাজা নাজিবুল্লাহ চৌধুরী বাংলাদেশ ব্যাংকের ১০,০০০ কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিমে যুক্ত হলো প্রিমিয়ার ব্যাংক ঢাকায় আইএফআইসি ব্যাংকের আরও ২টি এটিএম বুথের আনুষ্ঠানিক উদ্বোধন নাগরপুরে কলেজ ছাত্রকে হত্যার পর মাটি চাপার মূল হোতা গ্রেপ্তার ভাসানী বিশ্ববিদ্যালয়ে ৫০ বছরের মাস্টার প্ল্যান প্রণয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত ট্রাস্ট ব্যাংক পিএলসি এবং টয়োটা বাংলাদেশ লিমিটেড-এর মধ্যে সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষর টেকনো বাংলাদেশের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন হামজা চৌধুরী সম্মিলিত ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত চট্টগ্রাম বন্দরে ৪৪২ কনটেইনার পণ্য ই-নিলামে বিক্রির উদ্যোগ

মাধবপুরে এলজিইডির রাস্তার অর্ধশতাধিক গাছ চুরি নীরব প্রশাসন

  • আপডেট : সোমবার, ৬ অক্টোবর, ২০২৫, ৮.৩১ পিএম
  • ৭৩ Time View
লিটন পাঠান, হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের মাধবপুর উপজেলার বহরা ইউনিয়নে এলজিইডি রাস্তার দুই পাশের প্রায় অর্ধশতাধিক মূল্যবান আকাশমনি গাছ কেটে নিয়ে গেছে দুর্বৃত্তরা। গত কয়েক মাসে অন্তত ২০ থেকে ২৫ লাখ টাকার সরকারি গাছ কেটে পাচার করা হয়েছে। সরেজমিন দেখা গেছে, ৩নং বহরা ইউনিয়নের ঘিলাতলী চার রাস্তার মোড় থেকে খানকা শরিফ হয়ে চেঙ্গার বাজার পর্যন্ত সড়কের দুই পাশে প্রায় ৪০ থেকে ৫০টি বড় আকারের আকাশমনি গাছ সম্প্রতি কেটে নিয়ে গেছে একটি সংঘবদ্ধ চোরচক্র। স্থানীয়দের অভিযোগ, রাতের আঁধারে ইলেকট্রিক মেশিন ব্যবহার করে গাছগুলো কেটে পাচার করা হচ্ছে।
স্থানীয় পল্লী চিকিৎসক আব্দুল করিম বলেন, প্রতিদিন রাতেই ৪-৫টি সরকারি গাছ পাচার হচ্ছে। এভাবে রাষ্ট্রীয় সম্পদ লুট হলে পরিবেশের ভারসাম্য নষ্ট হবে। রাস্তার পাশে গাছ না থাকায় এখন রোদের তাপে পথচারীদের চলাচল কষ্টসাধ্য হয়ে পড়েছে।
স্থানীয় বহরা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোশাররফ হোসেন জানান- এলজিইডি রাস্তার মূল্যবান গাছগুলো যারা চুরি করছে তাদের নাম-ঠিকানা সংগ্রহ করে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) স্যারকে পাঠিয়েছি। নাম পাঠানোর প্রায় ১০ দিন পার হয়ে গেলেও কোনো মামলা বা প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হয়নি। ইউনিয়ন পরিষদ কখনোই চোর চক্রের সঙ্গে হাত মিলাবে না।
আমরা বাদী হয়ে আনুষ্ঠানিকভাবে অভিযোগও দায়ের করেছি।
এ বিষয়ে মাধবপুর উপজেলা প্রকৌশলী রেজাউন নবী বলেন, “আপনার মাধ্যমে বিষয়টি জানতে পারলাম। আমরা দ্রুত থানাকে (ওসি সাহেবকে) অবহিত করব। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ জাহিদ বিন কাসেম বলেন, রাস্তার পাশের গাছ কাটার বিষয়ে আমরা খোঁজ নিচ্ছি। ইতোমধ্যে অন্য এক ইউনিয়নে এমন ঘটনায় ব্যবস্থা নেয়া হয়েছে। বহরা ইউনিয়নের ঘটনাটিও তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সহিদ-উল্লাহ বলেন, বন বিভাগ আমাদের সহযোগিতা চাইলে আমরা প্রস্তুত আছি। এরপরও বিষয়টি খতিয়ে দেখা হবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com