1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৫:৪৩ পূর্বাহ্ন
Title :
দেশে যে সংকট চলছে তা আমাদের নয়, পতিত সরকারের: মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী চ্যানেল আই এর আমরাই বাংলাদেশ টকশোতে মজিবুর রহমান ভূইয়া ও খাজা নাজিবুল্লাহ চৌধুরী বাংলাদেশ ব্যাংকের ১০,০০০ কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিমে যুক্ত হলো প্রিমিয়ার ব্যাংক ঢাকায় আইএফআইসি ব্যাংকের আরও ২টি এটিএম বুথের আনুষ্ঠানিক উদ্বোধন নাগরপুরে কলেজ ছাত্রকে হত্যার পর মাটি চাপার মূল হোতা গ্রেপ্তার ভাসানী বিশ্ববিদ্যালয়ে ৫০ বছরের মাস্টার প্ল্যান প্রণয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত ট্রাস্ট ব্যাংক পিএলসি এবং টয়োটা বাংলাদেশ লিমিটেড-এর মধ্যে সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষর টেকনো বাংলাদেশের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন হামজা চৌধুরী সম্মিলিত ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত চট্টগ্রাম বন্দরে ৪৪২ কনটেইনার পণ্য ই-নিলামে বিক্রির উদ্যোগ

মাধবপুরে কৃষক লীগ সভাপতি রুবেল গ্রেফতার

  • আপডেট : মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫, ১০.৫২ পিএম
  • ৬৮ Time View
লিটন পাঠান, হবিগঞ্জ জেলা প্রতিনিধি: হবিগঞ্জের মাধবপুর উপজেলার শাহজাহানপুর ইউনিয়ন আওয়ামী কৃষক লীগের সভাপতি রুবেল মিয়া মেম্বার (৪০)কে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি শাহজাহানপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের ইউপি সদস্য এবং তেলিয়াপাড়া এলাকার সাবেক মেম্বার আইয়ুব আলীর ছেলে।
মঙ্গলবার (৩০-সেপ্টেম্বর) ভোর রাতে এস আই শাহানুর, তেলিয়াপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেন। মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সহিদ-উল্লা জানান, রুবেল মেম্বার আওয়ামী লীগ সরকারের আমলে সাবেক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী অ্যাড. মাহবুব আলীর ঘনিষ্ঠ হিসেবে।
এলাকায় চাঁদাবাজি, মাদক ব্যবসা, সন্ত্রাসী কর্মকাণ্ড এবং বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন চলাকালে আন্দোলনকারীদের উপর হামলা-মারধর, ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের সঙ্গে জড়িত ছিল এবং বর্তমান অর্ন্তবর্তীকালীন সরকারকে অস্থিতিশীল করার জন্য সুরমা চা বাগান ও তেলিয়াপাড়া চা বাগানে একাধিক গোপন বৈঠক করে। ইতিপূর্বে সাতছড়ি থেকে গাছ চুরি করে নিয়ে আসার সময় গ্রেপ্তার হয়। তিনি তার ভাই রাশেল মিয়াকে নিয়ে তেলিয়াপাড়া চা বাগান কেন্দ্রীক মাদক ব্যবসার সিন্ডিকেট গড়ে তুলেন। তাছাড়া চুরি ও নারী নির্যাতনের একাধিক মামলা রয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com