1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৪:২৭ অপরাহ্ন
Title :
Price Sensitive Information of Mercantile Islami Insurance PLC রংপুর মহানগর পুলিশের অভিযানে ৩২ জন গ্রেপ্তার, চোরাচালানের পণ্য জব্দ ইনফিনিক্স ক্যাম্পাস কাপ ২০২৬ ফাইনাল আসর বসছে ৮ আগস্ট ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের মহাপরিচালক নিকট সিলেট সেটেলমেন্ট আমিনস ইউনিয়নে স্মারকলিপি প্রদান সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দরপতনের শীর্ষে বেক্সিমকো সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দরবৃদ্ধির শীর্ষে ইউনাইটেড ইন্স্যুরেন্স সপ্তাহের চতুর্থ কার্যদিবসে লেনদেনের শীর্ষে আর্গন ডেনিমস দ্বিতীয় প্রান্তিক প্রকাশ করেছে ফেডারেল ইন্স্যুরেন্স দ্বিতীয় প্রান্তিক প্রকাশ করেছে সিকদার ইন্স্যুরেন্স হবিগঞ্জে এনসিপি নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে চুয়াডাঙ্গায় বিক্ষোভ সমাবেশ; হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি, কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা

বাংলাদেশ ব্যাংকের অন্তর্ভুক্তিমূলক অর্থায়নে ‘ফাইন্যান্সিয়াল ইনক্লুশন ক্রেডিট গ্যারান্টি স্কিম (FICGS)’ এ অংশ নিল কমিউনিটি ব্যাংক

  • আপডেট : সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫, ৭.২৪ পিএম
  • ৯৫ Time View

ঢাকা, ২৯ সেপ্টেম্বর ২০২৫: আর্থিক অন্তর্ভুক্তি জোরদারে বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে গৃহীত ফাইন্যান্সিয়াল ইনক্লুশন ক্রেডিট গ্যারান্টি স্কিম (FICGS)-এ অংশ নিতে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি; বাংলাদেশ ব্যাংকের সঙ্গে একটি অংশীদারত্বমূলক চুক্তি স্বাক্ষর করেছে।

এই চুক্তির মাধ্যমে ক্ষুদ্র আমানতধারী যেমন ১০/৫০/১০০ টাকার অ্যাকাউন্ট হোল্ডার, প্রান্তিক ও ভূমিহীন কৃষক, স্বল্প আয়ের পেশাজীবী, স্কুল ব্যাংকিং অ্যাকাউন্টধারী শিক্ষার্থী, ক্ষুদ্র উদ্যোক্তা এবং ব্যবসায়ীরা সহজে ঋণ সুবিধা পাবেন। প্রথাগত ব্যাংকিং ব্যবস্থায় জামানতের ঘাটতিজনিত কারণে যারা এতদিন ঋণ নিতে সমস্যায় পড়তেন, এ স্কিম তাদের জন্য নতুন সম্ভাবনা তৈরি করবে। বাংলাদেশ ব্যাংকের এ উদ্যোগের মাধ্যমে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো কম ঝুঁকিতে ঋণ দিতে পারবে, কারণ যোগ্য ঋণের বিপরীতে বাংলাদেশ ব্যাংক গ্যারান্টি দেবে। এতে দেশের অন্তর্ভুক্তিমূলক অর্থায়ন কার্যক্রম আরও বেগবান হবে।

আজ বাংলাদেশ ব্যাংকের মূল ভবনের কনফারেন্স রুমে এ সংক্রান্ত চুক্তি স্বাক্ষর হয়। বাংলাদেশ ব্যাংকের বাংলাদেশ ব্যাংকের ক্রেডিট গ্যারান্টি ডিপার্টমেন্ট এর নির্বাহী পরিচালক মো. শওকাতুল আলম এর উপস্থিতিতে কেন্দ্রীয় ব্যাংকের এসএমইএসপিডি বিভাগের পরিচালক মুহাম্মদ নাজমুল হক ও কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি’র ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্বে) কিমিয়া সাআদত নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তি স্বাক্ষর ও বিনিময় করেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের ক্রেডিট গ্যারান্টি ডিপার্টমেন্টর অতিরিক্ত পরিচালক মোহাম্মদ ইমাম হোসেন; অতিরিক্ত পরিচালক জোবায়দা আফরোজ; কমিউনিটি ব্যাংকের হেড অব কর্পোরেট ব্যাংকিং ও হেড অব বিজনেস (ব্রাঞ্চ) ড. মোঃ আরিফুল ইসলাম; হেড অব এডিসি অ্যান্ড হেড অব এমডি’স কো-অর্ডিনেশন টিম মো: মামুন উর রহমান; হেড অব এসএমই অ্যান্ড এগ্রিকালচার শরিফ হাসান মামুনসহ উভয় প্রতিষ্ঠানের উর্ব্ধতন কর্মকর্তারা।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com