1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ২১ জুন ২০২৬, ০৭:০৩ পূর্বাহ্ন
Title :
ডিজিটাল রূপান্তরের নতুন বাস্তবতা আলোচনার মাধ্যমে অনুষ্ঠিত হলো ১২তম ডিজিটাল সামিট কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় ভ্রাম্যমান আদালতের অভিযানে দুইজনের কারাদণ্ড টেকনাফ হ্নীলার নাটমুড়া পাড়ার আইয়ুব- ১৭ হাজার ৭২৫ পিস ইয়াবাসহ হাটহাজারীতে আটক আবারও চট্টগ্রাম ভাসল; মাত্র পৌনে এক ঘণ্টার বৃষ্টিতে চরম ভোগান্তিতে নগরবাসী জীবননগর উপজেলা আইসিটি অফিসারের ঝুলন্ত মরদেহ উদ্ধার কুমিল্লার চৌদ্দগ্রামে দুই বাসের সংঘর্ষে নিহত-১ স্বপ্নজয়ী সংগঠনের উদ্যোগে বিধবা বৃদ্ধ মা পেলেন ঘর মেম্বারদের অনাস্থা, চেয়ারম্যানের দাবি আসন্ন নির্বাচনকে ঘিরে অপপ্রচার আপনার টিম কি পারফেক্ট শট নিয়েছে? তাহলে ‘শ্যুট অ্যান্ড উইন’-এ অংশ নিতে চলে আসুন অপো স্টোরে! রাঙ্গামাটি জেলা আইনজীবী সহকারী সমিতির নির্বাচন সম্পন্ন হয়েছে -সহ সভাপতি পদে নির্বাচিত হয়েছেন মোঃ কামাল পাশা

হবিগঞ্জ থেকে প্রেমিকের দেখা পেতে বাসে উঠে ঘুম, ঢাকায় পৌঁছে বিপদে ১০ম শ্রেণির ছাত্রী

  • আপডেট : বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫, ৯.৪২ পিএম
  • ৪৯ Time View
লিটন পাঠান, হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের মেয়ে প্রেমিকের বাড়ি রংপুরে। তার সঙ্গে দেখা করতে হবিগঞ্জ থেকে যাত্রা করে ১০ম শ্রেণির এক ছাত্রী। বাসে ঘুমিয়ে পড়ায় ভুল করে ঢাকায় এসে বিপাকে পড়ে সে। জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ অন্য যাত্রীর ফোনকলে উদ্ধার হয় কিশোরীটি।
প্রেমিকের দেখা পেতে বাসে উঠে ঘুম, ঢাকায় পৌঁছে বিপদে ১০ম শ্রেণির ছাত্রী। বৃহস্পতিবার (২৫-সেপ্টেম্বর) জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর গণমাধ্যম ও জনসংযোগ কর্মকর্তা পুলিশ পরিদর্শক আনোয়ার সাত্তারের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানা গেছে। এতে বলা হয়েছে, প্রেমিকের সেঙ্গে দেখা করতে বাড়িতে না জানিয়ে রংপুরের উদ্দেশ্যে বাসে রওনা দেয় হবিগঞ্জের ওই কিশোরী। গাজীপুর নেমে সেখান থেকে অন্য বাসে রংপুর যাওয়ার কথা ছিল তার। কিন্তু ঘুমে থাকায় সে গাজীপুর নামতে পারেনি। গভীর রাতে ঢাকার মহাখালী এসে পৌঁছে।
সব যাত্রী নেমে গেলেও কিংকর্তব্যবিমূঢ় কিশোরী বাসে থেকে যায়। এরপর বাসের স্টাফরা কিশোরীকে নানা জেরা করতে থাকেন। এমন পরিস্থিতি দেখে দিবাগত রাত ৩টার দিকে অন্য এক বাস যাত্রী জরুরী সেবা ৯৯৯ নম্বরে কল দেন। তিনি জানান, হবিগঞ্জ থেকে ঢাকাগামী এনা বাসের বাসের যাত্রী ছিলেন তিনি। মহাখালী বাসটার্মিনালে পৌঁছার পর সব যাত্রী বাস থেকে নেমে গেলেও এক কিশোরী বাসের ভেতর রয়ে গেছে। বাসের চালক ও স্টাফরা হয়তো মেয়েটির সঙ্গে খারাপ কিছু করতে পারে এমন আশঙ্কার কথা জানান বাসযাত্রী।
৯৯৯-এর কলটেকার কনস্টেবল সালমান তাৎক্ষণিকভাবে তেজগাঁও শিল্পাঞ্চল থানায় দ্রুত ব্যবস্থা নেয়ার কথা জানান। তেজগাঁও শিল্পাঞ্চল থানার একটি দল দ্রুত ঘটনাস্থলে গিয়ে কিশোরীকে উদ্ধারের পর থানায় নিয়ে আসে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, থানা থেকে কিশোরীর অভিবাবকের সঙ্গে যোগাযোগ করা হয়েছে, তারা ঢাকা পৌঁছালেই কিশোরীকে হস্তান্তর করা হবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com