1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০৫:২২ অপরাহ্ন
Title :
অর্থনৈতিক সংস্কারে আইএমএফের কাছে নতুন সহায়তা চাইল বাংলাদেশ কুমিল্লা বুড়িচংয়ের আলোচিত তুহিন হত্যা মামলার প্রধান দুই আসামি চট্টগ্রামে গ্রেফতার মানবতার মুক্তি সাধনায় সর্বজনীন মানবিক রাষ্ট্র প্রতিষ্ঠায় ঈদ পরবর্তী সভায় ইনসানিয়াত বিপ্লবের চেয়ারম্যান আল্লামা ইমাম হায়াত বিশ্বকাপ ফুটবলের সব ম্যাচ লাইভ দেখা যাবে মাই রবি অ্যাপে বিদ্যুৎ, গ্যাস ও তেলের মূল্যবৃদ্ধিতে জনদুর্ভোগ চরমে পৌঁছাবে তিন ক্যাটাগরিতে রিটেইল এশিয়া অ্যাওয়ার্ডস পেল এপেক্স ফুটওয়্যার পরিবেশ সংরক্ষণ ও পানি নিরাপত্তার অঙ্গীকারে বিশ্ব পরিবেশ দিবস পালন করল ডাসকো ফাউন্ডেশন নওগাঁর শেয়ারহোল্ডারদের সর্বসম্মত অনুমোদন: ওয়ালটন হাই-টেকের সঙ্গে ডিজি-টেকের একীভূতকরণ চূড়ান্ত পর্যায়ে বকশীস দিলে সেবা মেলে-কালিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নার্সদের বিরুদ্ধে ব্যাপক অনিয়মের অভিযোগ কাহারোলে ১৪টি মসজিদে খাটিয়া বিতরণ করেন এমপি মনজুরুল ইসলাম

শিশু ও তরুণদের জন্য ছুটি রিসোর্ট পূর্বাচলে চতুর্থ আর্ট কার্নিভাল

  • আপডেট : বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫, ৮.৫০ পিএম
  • ৫১ Time View

বাংলাদেশের অন্যতম অগ্রণী রিসোর্ট ব্র্যান্ড ছুটি রিসোর্ট এর আয়োজনে রাজধানীর অদূরে পূর্বাচল সেন্টারে অনুষ্ঠিত হলো চতুর্থ আর্ট কার্নিভাল। দুই দিনব্যাপী এই শিল্প উৎসব শিশু, তরুণ ও প্রখ্যাত শিল্পীদের এক অনন্য সৃজনশীল পরিবেশে যুক্ত করেছে।

এবারের কার্নিভালে অংশ নেন ১৬ জন খ্যাতিমান শিল্পী—ড. মোহাম্মদ শামীম রেজা, রুমানা রোব্বানি, এম. মুনতাকিম শাওন, মো. মোস্তাফিজুর রহমান মৃদুল, সৈয়দ মোহাম্মদ জাকির, গোলাম ফারুক সরকার, কামরুন নাহার, ফাহমিদা খাতুন, সুমনা আক্তার, অনিন্দিতা দত্ত, নেলয় আই.এইচ., সুমনা হক, রাজ্জাক প্রধন লিটন, মো. হারুন আর রশিদ টুটুল, সালিনা ফেরদৌস এবং খন্দকার নাসির আহম্মেদ।

দুই দিনে শিল্পীরা তৈরি করেন ৬০ টিরও বেশি অসাধারণ চিত্রকর্ম—অ্যাক্রিলিক অন ক্যানভাস ও জলরঙের মাধ্যমের কাজ যেখানে ফুটে ওঠে বাংলার প্রাকৃতিক দৃশ্য, ঐতিহ্য, নগরজীবন ও সমকালীন বাস্তবতা। এসব শিল্পকর্ম রিসোর্টের স্থায়ী সংগ্রহশালায় প্রদর্শিত হবে।

কার্নিভালের আরেকটি আকর্ষণ ছিল ফারহিন খান জয়িতার সুরেলা সংগীত পরিবেশনা, যা রঙ ও সুরের মেলবন্ধন ঘটায়।

ছুটি রিসোর্টের ব্যবস্থাপনা পরিচালক ও সহ-প্রতিষ্ঠাতা আলমগীর ফেরদৌস বলেন:
“ট্যুরিজম শুধু বিনোদনের মধ্যে সীমাবদ্ধ থাকা উচিত নয়; এটি দেশের শিল্প ও সংস্কৃতিকেও তুলে ধরতে হবে। ছুটিতে প্রতি সপ্তাহে বিপুল সংখ্যক শিশু ও তরুণ তাদের পরিবারসহ আসেন। আমরা চাই তারা শিল্পকলা সম্পর্কে জানুক ও অনুপ্রাণিত হোক। এজন্য আমরা একটি স্থায়ী আর্ট গ্যালারি নির্মাণ করছি।”

শিল্পীরা সরাসরি শিশু ও তরুণ দর্শকদের সঙ্গে কথা বলেন, তাদের শিল্পচর্চায় উৎসাহিত করেন। বিশেষ করে লাইভ পেইন্টিং সেশন শিশুদের মধ্যে ব্যাপক আগ্রহ ও অনুপ্রেরণা জাগায়।

খ্যাতিমান শিল্পী রজ্জাক প্রধন লিটন বলেন:
“শিশুরা যখন শিল্পীদের সামনে সরাসরি ছবি আঁকতে দেখে, তখন তাদের মনে কৌতূহল জাগে এবং সৃজনশীলতার প্রতি টান জন্ম নেয়। এ ধরনের আয়োজন আমাদের শিল্প-সংস্কৃতিকে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।”

চতুর্থ আসরের মধ্য দিয়ে ছুটি আর্ট কার্নিভাল এখন এমন এক প্ল্যাটফর্ম হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে, যেখানে পর্যটন, কমিউনিটি ও সৃজনশীলতা মিলেমিশে যায়। ভবিষ্যতে রিসোর্টের অন্যান্য শাখাতেও এ আয়োজন চালিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com