1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ২১ জুন ২০২৬, ০৩:২৭ পূর্বাহ্ন
Title :
ডিজিটাল রূপান্তরের নতুন বাস্তবতা আলোচনার মাধ্যমে অনুষ্ঠিত হলো ১২তম ডিজিটাল সামিট কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় ভ্রাম্যমান আদালতের অভিযানে দুইজনের কারাদণ্ড টেকনাফ হ্নীলার নাটমুড়া পাড়ার আইয়ুব- ১৭ হাজার ৭২৫ পিস ইয়াবাসহ হাটহাজারীতে আটক আবারও চট্টগ্রাম ভাসল; মাত্র পৌনে এক ঘণ্টার বৃষ্টিতে চরম ভোগান্তিতে নগরবাসী জীবননগর উপজেলা আইসিটি অফিসারের ঝুলন্ত মরদেহ উদ্ধার কুমিল্লার চৌদ্দগ্রামে দুই বাসের সংঘর্ষে নিহত-১ স্বপ্নজয়ী সংগঠনের উদ্যোগে বিধবা বৃদ্ধ মা পেলেন ঘর মেম্বারদের অনাস্থা, চেয়ারম্যানের দাবি আসন্ন নির্বাচনকে ঘিরে অপপ্রচার আপনার টিম কি পারফেক্ট শট নিয়েছে? তাহলে ‘শ্যুট অ্যান্ড উইন’-এ অংশ নিতে চলে আসুন অপো স্টোরে! রাঙ্গামাটি জেলা আইনজীবী সহকারী সমিতির নির্বাচন সম্পন্ন হয়েছে -সহ সভাপতি পদে নির্বাচিত হয়েছেন মোঃ কামাল পাশা

হবিগঞ্জে বিয়ের প্রলোভনে শারীরিক সম্পর্ক, এস আই সুজন সাময়িকভাবে সাসপেন্ড

  • আপডেট : শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫, ৭.০৩ পিএম
  • ৫১ Time View
লিটন পাঠান, হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জ সদরে এক তরুণীকে বিয়ের আশ্বাসে শারীরিক সম্পর্কের অভিযোগ উঠেছে, এস আই সুজন শ্যামের বিরুদ্ধে। এ ঘটনায় পুলিশ প্রশাসন তাকে গত (১৫-সেপ্টেম্বর) সাময়িকভাবে সাসপেন্ড করেছে। বিষয়টি নিয়ে জেলার আইন শৃঙ্খলা বাহিনীসহ স্থানীয় মহলে তীব্র আলোচনার সৃষ্টি হয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, অভিযোগকারী তরুণী জানিয়েছেন-দীর্ঘদিন ধরে এসআই সুজন শ্যাম তাকে বিয়ের আশ্বাস দিয়ে শারীরিক সম্পর্ক স্থাপন করেন। কিন্তু পরবর্তীতে তিনি বিয়ে করতে অস্বীকৃতি জানালে তরুণী বাধ্য হয়ে পুলিশের কাছে অভিযোগ দাখিল করেন।
অভিযোগের ভিত্তিতে উর্ধ্বতন কর্তৃপক্ষ প্রাথমিক তদন্ত চালায়। তদন্তে অভিযোগের সত্যতা প্রমাণিত হওয়ায় এসআই সুজন শ্যামকে সাময়িকভাবে সাসপেন্ড করার নির্দেশ দেয়া হয়। এ বিষয়ে হবিগঞ্জের পুলিশ সুপার এএনএম সাজেদুর রহমান বলেন, অভিযোগের প্রেক্ষিতে প্রাথমিক তদন্ত করা হয়েছে। সত্যতা মেলায় এসআই সুজন শ্যামকে সাময়িকভাবে সাসপেন্ড করা হয়েছে। বিষয়টি আরও তদন্তাধীন রয়েছে। তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সুশীল সমাজ মনে করেন একটা দায়িত্বশীল স্থানে কাজ কিভাবে তিনি এমন কাজ করতে পারেন।
এবিষয়ে এসআই সুজন বলেন আমাকে অন্য কারণে সাসপেন্ড করা হয়েছে। এরপরেও ছোট ভাই হিসেবে একটু দেখে রাখবেন ভাই।
এ বিষয়ে হবিগঞ্জ সদর মডেল থানার (ওসি) মোহাম্মদ সাহাব উদ্দিন বলেন, এসআই সুজন শ্যামের মুঠোফোনে ধর্ষণ নয় আপত্তিকর ছবির ঘটনায়
সাময়িক সাসপেন্ড করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com