1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৫:০৪ পূর্বাহ্ন
Title :
সৌরবিদ্যুৎ উৎপাদন থেকে গৃহস্থালি পণ্য পরিচালনায় ওয়ালটনের সোলার ইকোসিস্টেম উন্মোচন অর্থমন্ত্রীর কমিউনিটি ব্যাংকের পরিচালনা পর্ষদের ৮১তম সভা অনুষ্ঠিত আইডিএলসি ক্যাপিটাল মার্কেট কনক্লেভে পুঁজিবাজারে করপোরেট অংশগ্রহণ বাড়ানোর তাগিদ টাঙ্গাইলে আলেমা ভাসানীর স্মরণসভায় বক্তারা, ‘রাজনীতি মানেই নিজের স্বার্থ বিসর্জন দিয়ে জনকল্যাণ করা’ ভিভো ওয়াই৩২ কিনে উপহার জেতার সুযোগ ডিজিটাল আর্থিক সেবার পরবর্তী ধাপ নিয়ে ৬ষ্ঠ বাংলাদেশ ফিনটেক সামিট অনুষ্ঠিত গৌরবময় পথচলার ৫০ বছর উদযাপন করল আইএফআইসি ব্যাংক টাঙ্গাইলে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপনে ব্যাপক প্রস্তুতি কুমিল্লা মেডিকেল কলেজে শয্যা হবে এক হাজার: কৃষিমন্ত্রী দেশে এক হাজার খেলার মাঠ নির্মাণের পরিকল্পনা করেছে সরকার—আসাদুল হাবিব দুলু

দক্ষিণাঞ্চলে ১ লাখ লিটার সয়াবিন ন্যায্যমূল্যে বিক্রি

  • আপডেট : শনিবার, ১৪ মে, ২০২২, ৭.৩৭ পিএম
  • ১৭২ Time View

বরিশাল: পূর্বের মূল্যে মুছে অতিরিক্ত দামে সয়াবিন তেল বিক্রি হচ্ছে বরিশাল বিভাগের বিভিন্ন বাজারে। অতিরিক্ত দামে সয়াবিন তেল বিক্রি ঠেকাতে অভিযান ও জরিমানা অব্যাহত রেখেছে ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর ও জেলা প্রশাসন। এসব অভিযানে কোনো তেল জব্দ করা না হলেও তেল ন্যায্য দামে বিক্রির ব্যবস্থা করা হয়েছে। ১০ মে থেকে বিভাগের ছয় জেলায় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর অভিযান চালিয়ে ৭৩ হাজার লিটার সয়াবিন তেল উদ্ধার করে জনসাধারণের মধ্যে বিক্রির ব্যবস্থা করেছে। এর মধ্যে অধিকাংশই বরিশাল জেলার। যার পরিমাণ ৪০ হাজার লিটার বলে জানিয়েছেন ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক সুমি রানী মিত্র। তিনি জানান, বরিশাল ছাড়াও ঝালকাঠীতে ২৫ হাজার লিটার, বরগুনাতে ৩ হাজার ২০০ লিটার, পিরোজপুরে ৩ হাজার ৩৫০ লিটার, ভোলা জেলায় ৪৫০ লিটার মজুতকৃত সয়াবিন তেল জনসাধারণের মধ্যে বিক্রি করা হয়েছে। এসময় বিভাগের ৩১টি প্রতিষ্ঠানকে ৭ লাখ ৪৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর ছাড়াও বিভাগের ছয় জেলা প্রশাসকের কার্যালয় থেকে নিয়মিত ভ্রাম্যমাণ আদালত ও উপজেলা নির্বাহী কর্মকর্তার তত্ত্বাবধানে পৃথক পৃথক অভিযানে বিভাগে সর্বমোট ১ লাখ লিটারেরও বেশি মজুতকৃত সয়াবিন তেল জনসাধারণের মধ্যে বিক্রি করা হয়। বরিশাল জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার জানান, বরিশালে জেলা ও উপজেলা প্রশাসন ৫ হাজার লিটার মজুতকৃত সয়াবিন তেল বিগত চার দিনে জনসাধারণের মধ্যে বিক্রি করেছে ন্যায্য দামে। বরিশাল বিভাগীয় কমিশনার কার্যালয় সূত্র জানায়, বিভাগের ছয জেলাতেই অভিযান অব্যাহত রয়েছে এবং বিগত চার দিনের অভিযানে বিভাগের ছয় জেলায় প্রায় ৩০ হাজার লিটার সয়াবিন তেল উদ্ধার করে ন্যায্য দামে বিক্রির ব্যবস্থা করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com