1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০৬:৫৭ অপরাহ্ন
Title :
অর্থনৈতিক সংস্কারে আইএমএফের কাছে নতুন সহায়তা চাইল বাংলাদেশ কুমিল্লা বুড়িচংয়ের আলোচিত তুহিন হত্যা মামলার প্রধান দুই আসামি চট্টগ্রামে গ্রেফতার মানবতার মুক্তি সাধনায় সর্বজনীন মানবিক রাষ্ট্র প্রতিষ্ঠায় ঈদ পরবর্তী সভায় ইনসানিয়াত বিপ্লবের চেয়ারম্যান আল্লামা ইমাম হায়াত বিশ্বকাপ ফুটবলের সব ম্যাচ লাইভ দেখা যাবে মাই রবি অ্যাপে বিদ্যুৎ, গ্যাস ও তেলের মূল্যবৃদ্ধিতে জনদুর্ভোগ চরমে পৌঁছাবে তিন ক্যাটাগরিতে রিটেইল এশিয়া অ্যাওয়ার্ডস পেল এপেক্স ফুটওয়্যার পরিবেশ সংরক্ষণ ও পানি নিরাপত্তার অঙ্গীকারে বিশ্ব পরিবেশ দিবস পালন করল ডাসকো ফাউন্ডেশন নওগাঁর শেয়ারহোল্ডারদের সর্বসম্মত অনুমোদন: ওয়ালটন হাই-টেকের সঙ্গে ডিজি-টেকের একীভূতকরণ চূড়ান্ত পর্যায়ে বকশীস দিলে সেবা মেলে-কালিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নার্সদের বিরুদ্ধে ব্যাপক অনিয়মের অভিযোগ কাহারোলে ১৪টি মসজিদে খাটিয়া বিতরণ করেন এমপি মনজুরুল ইসলাম

ছাত্রছাত্রীদের এআই শেখাতে এগিয়ে আসলো রবি ও টেন মিনিট স্কুল

  • আপডেট : বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫, ৭.৪৪ পিএম
  • ৭৮ Time View

ঢাকা, ১৮ সেপ্টেম্বর ২০২৫- ছাত্রছাত্রীদের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) শেখার ক্ষেত্রে সহায়তা করতে একসাথে কাজ করবে রবি আজিয়াটা পিএলসি ও দেশের শীর্ষস্থানীয় এডটেক প্ল্যাটফর্ম টেন মিনিট স্কুল। প্রতিষ্ঠান দুটির যৌথ অংশীদারিত্বের আওতায় দেশের বিভিন্ন স্কুল ও কলেজের লাইব্রেরিতে এআই ব্যবহারের উপর বাংলায় লেখা একটি বই বিতরণ করা হবে। এছাড়া এআই ব্যবহার নিয়ে ’মাই রবি’ অ্যাপ থেকে পাওয়া যাবে সাপ্তাহিক ভিডিও কনটেন্ট।

এই উদ্যোগের অংশ হিসেবে অনলাইনভিত্তিক শিক্ষা প্রতিষ্ঠান টেন মিনিট স্কুলের সিইও আয়মান সাদিক বাংলায় প্রথমবারের মতো এআই শেখার একটি পূর্ণাঙ্গ ই-বুক তৈরি করেছেন। এতে রয়েছে ২৪টি ভিজ্যুয়াল চ্যাপ্টার এবং ২৪টি ভিডিও। বইটি ছাপিয়ে দেশের প্রত্যন্ত অঞ্চলের স্কুল ও কলেজের লাইব্রেরিতে সরবরাহ করা হবে, যাতে শিক্ষার্থীরা সহজেই এআই সম্পর্কে জানতে ও শিখতে পারে।

এছাড়াও ‘মাই রবি’ অ্যাপ ব্যবহারকারীরা প্রতি “সুপার রবিবারে”এআই টিপস, ট্রিকস ও সাপ্তাহিক ভিডিও কনটেন্ট উপভোগ করতে পারবেন।

রবির চিফ কমার্শিয়াল অফিসার শিহাব আহমাদ বলেন, “এআই বিশ্বজুড়ে শিক্ষা ব্যবস্থায় দ্রুত পরিবর্তন আনছে। রবি ও টেন মিনিট স্কুলের এই অংশীদারিত্বের মাধ্যমে বাংলাদেশের স্কুল ও কলেজের শিক্ষার্থীদেরকে ভবিষ্যতের জন্য প্রয়োজনীয় দক্ষতা ও জ্ঞান অর্জনে সহায়তা করা হবে। আমরা চাই প্রযুক্তির অগ্রগতির সঙ্গে শিক্ষার একটি কার্যকর সেতুবন্ধন তৈরি করতে।”

রবি সম্পর্কে:
রবি আজিয়াটা পিএলসি (‘রবি’) একটি পাবলিক লিমিটেড কোম্পানি যেখানে এশিয়ার টেলিযোগাযোগ বাজারের অন্যতম কোম্পানি মালয়েশিয়াভিত্তিক আজিয়াটা গ্রুপ বারহাদের সিংহভাগ মালিকানা (৬১.৮২%) রয়েছে। এছাড়া রবিতে পাবলিক শেয়ারহোল্ডারদের (১০%) পাশাপাশি বিশ্ব টেলিযোগাযোগ বাজারের অন্যতম কোম্পানি ভারতী এয়ারটেলের (ভারত) শেয়ার রয়েছে ২৮.১৮%। রবি বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম মোবাইল ফোন অপারেটর। দেশের মানুষের জন্য প্রতিনিয়ত নতুন নতুন ডিজিটাল সেবা আনছে কোম্পানিটি। দেশের প্রতিটি প্রান্তে উদ্ভাবনী সেবা পৌঁছে দেয়ার উদ্দেশে রবি অব্যাহত বিনিয়োগের মাধ্যমে শক্তিশালী টেলিযোগাযোগ অবকাঠামো গড়ে তুলেছে। দেশজুড়ে থাকা এ অবকাঠামো ডিজিটাল পণ্য ও সেবা সরবরাহের পাশাপাশি ক্রমবর্ধমান ডিজিটাল প্রতিবেশ গড়ে তুলতে মুখ্য ভূমিকা পালন করছে। শহর কিংবা গ্রাম যেখানেই হোক রবির হাত ধরে ডিজিটাল বাংলাদেশের পথে হাটছে দেশবাসী।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com