1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ২১ জুন ২০২৬, ০৯:৩৫ পূর্বাহ্ন
Title :
ডিজিটাল রূপান্তরের নতুন বাস্তবতা আলোচনার মাধ্যমে অনুষ্ঠিত হলো ১২তম ডিজিটাল সামিট কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় ভ্রাম্যমান আদালতের অভিযানে দুইজনের কারাদণ্ড টেকনাফ হ্নীলার নাটমুড়া পাড়ার আইয়ুব- ১৭ হাজার ৭২৫ পিস ইয়াবাসহ হাটহাজারীতে আটক আবারও চট্টগ্রাম ভাসল; মাত্র পৌনে এক ঘণ্টার বৃষ্টিতে চরম ভোগান্তিতে নগরবাসী জীবননগর উপজেলা আইসিটি অফিসারের ঝুলন্ত মরদেহ উদ্ধার কুমিল্লার চৌদ্দগ্রামে দুই বাসের সংঘর্ষে নিহত-১ স্বপ্নজয়ী সংগঠনের উদ্যোগে বিধবা বৃদ্ধ মা পেলেন ঘর মেম্বারদের অনাস্থা, চেয়ারম্যানের দাবি আসন্ন নির্বাচনকে ঘিরে অপপ্রচার আপনার টিম কি পারফেক্ট শট নিয়েছে? তাহলে ‘শ্যুট অ্যান্ড উইন’-এ অংশ নিতে চলে আসুন অপো স্টোরে! রাঙ্গামাটি জেলা আইনজীবী সহকারী সমিতির নির্বাচন সম্পন্ন হয়েছে -সহ সভাপতি পদে নির্বাচিত হয়েছেন মোঃ কামাল পাশা

হবিগঞ্জে সৌদিয়া পরিবহন বসের চাপায় প্রাণ গেল মা-ছেলের

  • আপডেট : বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫, ৭.২১ পিএম
  • ৭১ Time View
লিটন পাঠান, হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের নবীগঞ্জে বাসচাপায় মা-ছেলে নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে আরও দুজন।ৎবুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুর ১২টায় উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের দিনারপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- হবিগঞ্জের বানিয়াচং উপজেলার সাগরদিঘীর পশ্চিম পাড় গ্রামে শামীমা আক্তার (৪৫) এবং তার শিশু পুত্র তোকি আহমেদ (৪)।
প্রত্যক্ষদর্শীরা জানান, সিলেটগামী সৌদিয়া পরিবহনের একটি বাস দ্রুতগতিতে আসার সময় মহাসড়ক পার হতে থাকা মা ও তার ছোট ছেলেকে চাপা দেয়। বাসটি এত দ্রুতগতিতে ছিল যে চাপা দেওয়ার সঙ্গে সঙ্গে মারা যান দুজন। ঘটনার পর স্থানীয় জনতা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে এবং বাসটি আটক করে রাখে।
মহাসড়ক অবরোধের ফলে প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। এতে মহাসড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। শত শত যাত্রী ভোগান্তিতে পড়েন। খবর পেয়ে শেরপুর হাইওয়ে থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং অবরোধ তুলে দিলে যান চলাচল স্বাভাবিক হয়।
শেরপুর হাইওয়ে থানার ওসি আবু তাহের দেওয়ান বলেন, দুর্ঘটনাকবলিত বাসটি জব্দ করা হয়েছে এবং আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। তিনি আরও বলেন, নিহতদের মরদেহ পুলিশের হেফাজতে রয়েছে এবং পরবর্তী আইনি ব্যবস্থা সম্পন্ন করে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com