1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৯:৫১ অপরাহ্ন
Title :
স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি.-এর এমটিও নিয়োগ ২০২৬: সম্পন্ন হলো ভাইভা ফুডপ্যান্ডার ডেলিভারি পার্টনারদের জন্য বিশেষ মোবাইল প্যাকেজ এনেছে বাংলালিংক চামড়া শিল্পের উন্নয়নে বাংলাদেশ ব্যাংকের ২,০০০ কোটি টাকার প্রি-ফাইন্যান্স স্কিমে অংশগ্রহণকারী হিসেবে চুক্তি স্বাক্ষর করল ট্রাস্ট ব্যাংক পিএলসি বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক সম্পর্ক জোরদারে ঢাকায় শুরু হলো ৩০তম ইউএস ট্রেড শো ২০২৬ সিরাজগঞ্জে এবি ব্যাংকের কৃষিঋণ বিতরণ বিনামূল্যে ঘরভর্তি পণ্য পেলেন চট্টগ্রামের রীমা প্রথম প্রান্তিক প্রকাশ করেছে ক্রাউন সিমেন্ট লভ্যাংশ ঘোষণা করেছে লাভেলো আইসক্রিম Financial Statements Q1 of Doreen Power Generations and Systems Ltd. Price Sensitive Information of Doreen Power Generations and Systems Ltd.

নির্বাচন আয়োজনের অভিজ্ঞতা না থাকায় ফল প্রকাশে সময় বেশি লাগছে: জাবি প্রক্টর

  • আপডেট : শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫, ২.৫৯ পিএম
  • ১৩২ Time View

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও নির্বাচন কমিশনের সদস্য সচিব এ কে এম রাশেদুল আলম জানিয়েছেন, বিগত ৩৩ বছর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়নি। তাই নির্বাচন আয়োজনের অভিজ্ঞতা না থাকায় ফল প্রকাশে সময় বেশি লাগছে।

আজ শনিবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে ফল প্রকাশের বিলম্বের বিষয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

জাবি প্রক্টর বলেন, বিশ্ববিদ্যালয়ে গত ৩৩ বছরে আমরা জাকসু নির্বাচন দেখিনি, সুতরাং আমাদের অভিজ্ঞতাও কম। এ নির্বাচনে শিক্ষার্থীরা অংশগ্রহণ করেছেন। কোনো প্রকার ভ্রান্তি বা সংশয় যাতে না থাকে, সেজন্য প্রত্যেকটি ব্যালট সুন্দর করে পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে। এরপর তথ্য বিশ্লেষণ করে মূল রেজাল্ট শিটের ফলাফল তৈরি করা হচ্ছে। সেক্ষেত্রে একটু সময় বেশি লেগেছে।

তিনি আরও বলেন, অভিজ্ঞতা কম, নিখুঁতভাবে করতে হলে সময়ের প্রয়োজন। এখানে তড়িঘড়ি করেও কিছু করা যাবে না। প্রত্যেকটি ভোট অত্যন্ত মূল্যবান। এখান থেকে যে ফলাফল আসবে সেটা হবে অত্যন্ত সুন্দর, গোছানো ও যুক্তিযুক্ত।

এদিকে, জাকসুর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মো. মনিরুজ্জামান জানিয়েছেন, ভোট গণনা দুপুরে শেষ হলেও ফলাফল প্রকাশ করা হবে সন্ধ্যা সাতটায়।

এরই মধ্যে ২১টি হলের মধ্যে ১৮টিতে কেন্দ্রীয় সংসদের ভোট গণনা সম্পন্ন হয়েছে। চলছে আরও ৩ হলের ভোট গণনা।

গত বৃহস্পতিবার জাকসু ও হল সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এবারের নির্বাচনে মোট ভোটার ছিলেন ১১ হাজার ৭৪৩ জন। এর মধ্যে প্রায় ৬৭ থেকে ৬৮ শতাংশ ভোট পড়েছে বলে জানানো হয়।

সেদিন রাত সোয়া ১০টার দিকে ভোট গণনা শুরু হলেও শুক্রবার বিকেলে হঠাৎ তা বন্ধ হয়ে যায়। পরে আবার ম্যানুয়াল পদ্ধতিতেই ভোট গণনা শুরু হয়। ইতোমধ্যে গণনার কাজে পোলিং অফিসার বাড়ানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com