1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৬:৫১ পূর্বাহ্ন
Title :
দেশে যে সংকট চলছে তা আমাদের নয়, পতিত সরকারের: মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী চ্যানেল আই এর আমরাই বাংলাদেশ টকশোতে মজিবুর রহমান ভূইয়া ও খাজা নাজিবুল্লাহ চৌধুরী বাংলাদেশ ব্যাংকের ১০,০০০ কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিমে যুক্ত হলো প্রিমিয়ার ব্যাংক ঢাকায় আইএফআইসি ব্যাংকের আরও ২টি এটিএম বুথের আনুষ্ঠানিক উদ্বোধন নাগরপুরে কলেজ ছাত্রকে হত্যার পর মাটি চাপার মূল হোতা গ্রেপ্তার ভাসানী বিশ্ববিদ্যালয়ে ৫০ বছরের মাস্টার প্ল্যান প্রণয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত ট্রাস্ট ব্যাংক পিএলসি এবং টয়োটা বাংলাদেশ লিমিটেড-এর মধ্যে সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষর টেকনো বাংলাদেশের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন হামজা চৌধুরী সম্মিলিত ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত চট্টগ্রাম বন্দরে ৪৪২ কনটেইনার পণ্য ই-নিলামে বিক্রির উদ্যোগ

হবিগঞ্জে পাওনা টাকা নিয়ে সংঘর্ষে ইউপি চেয়ারম্যানসহ আহত অর্ধশতাধিক

  • আপডেট : বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫, ১১.৩০ পিএম
  • ৮৩ Time View

লিটন পাঠান, হবিগঞ্জ প্রতিনিধি 

হবিগঞ্জের আজমিরীগঞ্জে পাওনা টাকাকে কেন্দ্র করে ভয়াবহ সংঘর্ষ হয়েছে। এতে ইউপি চেয়ারম্যানসহ আহত হয়েছেন অর্ধশতাধিক। উপজেলার যশকেশরী গ্রামে বৃহস্পতিবার (১১-সেপ্টেম্বর) দুপুরে এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়রা বলছে, ব্যাটারি বিক্রির পাওনা টাকা নিয়ে উপজেলার যশকেশরী গ্রামের আলকাছ মিয়ার ছেলে নাবেল মিয়ার সঙ্গে একই গ্রামের নবীন মিয়ার ছেলে নাইমের বিরোধ চলছিল। এ নিয়ে নাইমের বাবা নবীনের সঙ্গে নাবেলের বাকবিতণ্ডা হয়। এর জেরে উত্তরহাটি গোষ্ঠী ও বড় হাটি গোষ্ঠী দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন।

প্রায় দুই ঘণ্টার সংঘর্ষে শিবপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসাদ মিয়াসহ অর্ধশতাধিক মানুষ আহত হন। পরে আহতদের উদ্ধার করে আজমিরীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজমিরীগঞ্জ থানার ওসি মো. নুরুল ইসলাম বলেন, পাওনা টাকা নিয়ে শিশুদের মধ্যে ঝগড়া হয়। এর জেরে দুই গোষ্ঠী সংঘর্ষে জড়িয়ে পড়ে। পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com