রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১২:৪৬ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
দেশীয় ওয়ান শ্যুটার গান,কাতুর্জ ও বিপুল পরিমাণ মাদকসহ দুইজন ছিনতাইকারীকে গ্রেফতার করেছে র‌্যাব-১০ শ্রীপুর উপজেলা সরকারি পুকুর পাড় ও খাস জমি দখল করে বাড়ি ওদোকান নির্মাণের অভিযোগ ৩০ এপ্রিল পর্যন্ত চলবে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন বিনিয়োগকারীদের অর্থ ব্যবস্থাপনায় অনিয়ম, দুদকের নজরে অ্যালায়েন্স ক্যাপিটাল বিদায়ী সপ্তাহে ডিএসইতে শীর্ষ লেনদেনকারী ওরিয়ন ইনফিউশন বিদায়ী সপ্তাহে পুঁজিবাজারে দরপতনে এগিয়ে সাইফ পাওয়ারটেক বিদায়ী সপ্তাহে ডিএসইর টপ গেইনার ইন্টারন্যাশনাল লিজিং আজ শুরু ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনের দ্বিতীয় দিন কখন উঠবে সূর্য স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর ৪২৪তম বোর্ড সভা অনুষ্ঠিত

লক্ষ্মীপুরের যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খালে, নিহত ৫ জন

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : শনিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৬ Time View

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ উপজেলায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে রহমতখালী খালে পড়ে ৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও অন্তত ১৫ জন আহত হয়েছেন। শনিবার (৬ সেপ্টেম্বর) সকালে কফিল উদ্দিন ডিগ্রি কলেজের সামনের সড়কে এই দুর্ঘটনা ঘটে। নিহতদের নাম-পরিচয় এখনও জানা যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, নোয়াখালী থেকে ছেড়ে আসা আনন্দ পরিবহনের বাসটি বেপরোয়া গতিতে চালানো হচ্ছিল। বাস খালে পড়ে গেলে প্রায় ৩০ জন যাত্রীর বেশিরভাগই জানালা ও দরজা দিয়ে বের হতে সক্ষম হন। তবে কয়েকজন বাসের ভেতরে আটকা পড়েন। ফায়ার সার্ভিস টিম দ্রুত উদ্ধার অভিযান চালিয়ে তাদের বের করেন এবং হাসপাতালে নেওয়ার পর ৫ জনকে মৃত ঘোষণা করা হয়।

চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোবারক হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, “অচেতন অবস্থায় আমরা ঘটনাস্থল থেকে ৭ জনকে উদ্ধার করেছি, যার মধ্যে ৫ জন মারা গেছেন। আহতদের নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।”

দুর্ঘটনার কারণে এক ঘণ্টার জন্য লক্ষ্মীপুর-ঢাকা আঞ্চলিক মহাসড়কে যান চলাচল বন্ধ ছিল, ফলে সড়কের দুইপাশে যানজট সৃষ্টি হয়। পরে সেনাবাহিনীসহ আইন-শৃঙ্খলা বাহিনী যান চলাচল স্বাভাবিক করেন।

স্থানীয় ফায়ার সার্ভিস ও উদ্ধারকর্মীরা জানান, দুর্ঘটনার দুই ঘণ্টা পার হলেও এখনও পানির নিচে কেউ আটকা আছে কি না তা নিশ্চিতভাবে বলা সম্ভব হয়নি।

২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. ফরিদ উদ্দিন জানান, চন্দ্রগঞ্জ দুর্ঘটনায় নিহত ৫ জনের মরদেহ হাসপাতালে আনা হয়েছে এবং আহতদের চিকিৎসা চলছে।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS