বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৯:৪১ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
সপ্তাহের তৃতীয় দিনে ডিএসইতে দরপতনে শীর্ষে প্রাইম ফাইন্যান্স সপ্তাহের তৃতীয় দিনে ডিএসইতে দর বৃদ্ধিতে শীর্ষে একমি পেস্টিসাইড সপ্তাহের তৃতীয় দিনে ডিএসইতে শীর্ষ লেনদেন ব্র্যাক ব্যাংকের এবি ব্যাংক ও স্কলাসটিকা স্কুল এর মধ্যে চুক্তি স্বাক্ষর সারচার্জ বাদ, আসছে ওয়েলথ ও ইনহেরিটেন্স ট্যাক্স: এনবিআর চেয়ারম্যান স্কুল সময়ে যানজট কমাতে উদ্যোগ, শিক্ষা মন্ত্রণালয়কে প্রধানমন্ত্রীর নির্দেশ উলিপুরে বীর মুক্তিযোদ্ধা ও সাবেক সেনা সদস্য মরহুম আব্দুল আজিজের লাশ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন আয়কর রিটার্ন দাখিলের সময় শেষ হচ্ছে আজ রাত ১২ টায় রাজধানীর কদমতলী এলাকা হতে পরিত্যক্ত অবস্থায় ম্যাগাজিনসহ একটি বিদেশী পিস্তল উদ্ধার করেছে র‌্যাব-১০ ২০০ এমপি ওআইএস ক্যামেরার সাথে আসছে ভিভো ভি৭০ এফই

আইএফআইসি ব্যাংকের উদ্যোগে রাজশাহী সরকারি মহিলা কলেজে “Festival of Youth 2025” অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৪ Time View

আইএফআইসি ব্যাংকের উদ্যোগে রাজশাহী সরকারি মহিলা কলেজের তিন শতাধিকের বেশী
শিক্ষার্থীর অংশগ্রহণে “Festival of Youth 2025” শীর্ষক বিশেষ অনুষ্ঠান আয়োজিত হয়। গত
০২ সেপ্টেম্বর, মঙ্গলবার, তরুণ শিক্ষার্থীদের মাঝে আর্থিক সচেতনতা বৃদ্ধি ও ভবিষ্যত
নেতৃত্ব গঠনের লক্ষ্যে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংক রাজশাহী অফিসের সম্মানিত
নির্বাহী পরিচালক জনাব মোঃ মেজবাউল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
আইএফআইসি ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক ও চিফ ইনফরমেশন অফিসার জনাব মোঃ
মনিতুর রহমান। সভাপতিত্ব করেন রাজশাহী সরকারি মহিলা কলেজের সম্মানিত অধ্যক্ষ জনাব
মোঃ সারওয়ার জাহান।
এ আয়োজনে শিক্ষার্থীদের জন্য আর্থিক পরিকল্পনা ও তার প্রয়োজনীয়তা, সঞ্চয়ের গুরুত্ব ও
কৌশল, ব্যাংকিং খাত ও সেবার সংক্ষিপ্ত বিবরণ, ডিজিটাল আর্থিক সেবা, সাইবার নিরাপত্তা ও
জাল নোট শনাক্তকরণ, উদ্যোক্তা উন্নয়ন এবং ব্যাংকিং খাতে ক্যারিয়ার গঠনের মতো
গুরুত্বপূর্ণ বিষয়সমূহ উপস্থাপন করা হয়।
অংশগ্রহণকারী শিক্ষার্থীরা এসব বিষয়ে বিশদ ধারণা লাভ করেন এবং সরাসরি অতিথিদের নিকট থেকে বিভিন্ন প্রশ্নের উত্তর পান।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS