1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৬ অপরাহ্ন
Title :
নতুন সহযোগী কোম্পানি গঠন করবে এসিআই বার্জার পেইন্টসের ৫২৫% নগদ লভ্যাংশ বিনিয়োগকারীদের হিসাবে পাঁচ ব্রোকারেজে ক্ষতিগ্রস্ত ১৭ হাজার ৩৩২ বিনিয়োগকারী পাচ্ছেন পুরো পাওনা আল-আরাফাহ ইসলামী ব্যাংকের এজিএম ৯ নভেম্বর অবশেষে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ শিক্ষকরা অবরুদ্ধ থেকে পেলেন নবীনগরে তিতাস বয়েজ ক্লাবের উদ্যোগ প্রীতি ফুটবল ম্যাচ ও কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজ লিমিটেড-এর ৫৪তম বোর্ড সভা অনুষ্ঠিত ঢাকা বিশ্বদ্যালয়ের শিক্ষার্থীদের গবেষণা অনুদান ও শিক্ষা বৃত্তি প্রদান করেছে আইএফআইসি ব্যাংক চুয়াডাঙ্গার ৩২তম পুলিশ সুপার হিসেবে দায়িত্ব নিলেন মেহেদী শাহরিয়ার টাঙ্গাইলে প্রতিযোগিতা কমিশনের মতবিনিময় বাজার ব্যবস্থাপনায় প্রতিযোগিতা থাকবে সিন্ডিকেট নয়

ইসলামী ব্যাংক অফিসার কল্যাণ সমিতির দ্বিবার্ষিক সাধারণ সভা ও অভিষেক অনুষ্ঠিত

  • আপডেট : শনিবার, ৩০ আগস্ট, ২০২৫, ১০.৫৪ পিএম
  • ৯৬ Time View

নিজস্ব প্রতিবেদকঃ ইসলামী ব্যাংক অফিসার কল্যাণ সমিতির দ্বিবার্ষিক সাধারণ সভা ও অভিষেক অনুষ্ঠান ২৮ আগস্ট ২০২৫ রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর চেয়ারম্যান প্রফেসর ড. এম জুবায়দুর রহমান। ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর মোঃ ওমর ফারুক খাঁন-এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ব্যাংকের অডিট কমিটির চেয়ারম্যান মোঃ আবদুস সালাম, এফসিএ, এফসিএস।

উপদেষ্টা ম-লীদের পক্ষ থেকে বক্তব্য দেন অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মোঃ আলতাফ হুসাইন ও মোহাম্মদ জামাল উদ্দিন মজুমদার।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ব্যাংকের সাবেক ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর এবং সমিতির সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার আবুল বাশার ও মোঃ মোশাররফ হোসাইন, সমিতির সদ্য বিদায়ী সভাপতি এ.কে.এম মাহবুব মোরশেদ ও সাধারণ সম্পাদক এ.এস.এম. রেজাউল করিম ও সহ-সভাপতি মোঃ মাহবুব-এ-আলম, নবনির্বাচিত সভাপতি আবুল লাইছ মোহাম্মদ খালেদ ও সাধারণ সম্পাদক মোঃ মজুনজ্জামান।

অনুষ্ঠানে ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর মোঃ মাহবুব আলম, মুহাম্মাদ সাঈদ উল্লাহ, ড. এম কামাল উদ্দীন জসীম ও মোঃ মাকসুদুর রহমান উপস্থিত ছিলেন। এসময় রচনা প্রতিযোগিতা-২০২৪ এর পুরস্কার বিতরণ ও ’বন্ধন’ ম্যাগাজিনের মোড়ক উন্মোচন করা হয়।

নবনির্বাচিত কমিটির সদস্যদের শপথ পাঠ করান ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর মোঃ ওমর ফারুক খাঁন। অনুষ্ঠানে কার্যনিবাহী পরিষদের সাবেক ও নবনির্বাচিত প্রতিনিধিগণ, প্রধান কার্যালয় ও বিভিন্ন শাখার ঊর্ধ্বতন নির্বাহী এবং কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর ড. এম জুবায়দুর রহমান বলেন, ইসলামী ব্যাংকের সুনাম পুনরুদ্ধারে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। মানুষের অপরিসীম আস্থা এবং বিশ্বাসের অটুট মেলবন্ধনে এ ব্যাংক সফলতার দিকে এগিয়ে যাচ্ছে। তিনি বলেন, এ ব্যাংকের একটি সুন্দর অতীত ছিল এবং ভবিষ্যতও সুন্দর হবে বলে আমি আশা করি। ব্যাংকের একঝাঁক সৎ এবং পরিশ্রমী কর্মী ব্যাংকের জন্য নিবেদিত হয়ে কাজ করছে। তিনি অফিসার কল্যাণ সমিতির নির্বাচিত প্রতিনিধিদের মেধা ও প্রজ্ঞাকে কাজে লাগিয়ে ব্যাংকের কল্যাণে কাজ করার আহবান জানান।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com