1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫০ অপরাহ্ন
Title :
কুমিল্লা দাউদকান্দিতে নিরাপদ সড়ক দিবস উপলক্ষে মাসব্যাপী কর্মসূচি সেপ্টেম্বরের ২১ দিনে রেমিট্যান্স ২০৬ কোটি ৩০ লাখ ডলার জিপিএফ-সিপিএফের মুনাফার হার অপরিবর্তিত, প্রজ্ঞাপন জারি ১১টি উৎপাদন ও সেবা খাতে অনলাইনে ভ্যাট রিটার্ন বাধ্যতামূলক করেছে এনবিআর বিনিয়োগকারীদের সেবা সহজ করতে নতুন ওয়েবসাইট ডিএসইর নবীনগরে শেখ হাসিনার ফাঁসি দাবি করে যুবদলের সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত বৃহৎ পরিসরের এআই কম্পিউটিংয়ের জন্য অ্যাটলাস ৯৬০ই সুপারপড উন্মোচন করল হুয়াওয়ে টাঙ্গাইলে রাতের আঁধারে ব্র্রিজে রডের বদলে বাঁশ দিয়ে ঢালাই; তদন্ত কমিটি গঠন ও ঠিকাদারকে চূড়ান্ত নোটিশ ট্রাস্ট ব্যাংকের কাফরুল ইসলামিক ব্যাংকিং শাখার উদ্বোধন খুলনায় আজমুল হোসেন হত্যার প্রতিবাদে চুয়াডাঙ্গায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

গাজায় নিহতের সংখ্যা ৬৩ হাজার ছাড়ালো

  • আপডেট : শুক্রবার, ২৯ আগস্ট, ২০২৫, ১০.৫৭ পিএম
  • ৮৮ Time View

অবরুদ্ধ গাজায় ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা ৬৩ হাজার ছাড়িয়েছে। শুক্রবার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২৪ ঘণ্টায় গাজাজুড়ে ইসরায়েলি হামলায় ২৩ জন ত্রাঅণপ্রার্থীসহ কমপক্ষে ৫৯ জন ফিলিস্তিনি নিহত এবং ২২৪ জন আহত হয়েছেন।

মন্ত্রণালয় আরো জানিয়েছে, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে গাজায় ইসরায়েলি যুদ্ধে ৬৩ হাজার ২৫ জন ফিলিস্তিনি নিহত এবং ১ লাখ ৫৯ হাজার ৪৯০ জন আহত হয়েছেন।

মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, ২৭ মে যখন ইসরায়েল যুক্তরাষ্ট্রভিত্তিক জিএইচএফের মাধ্যমে একটি নতুন ত্রাণ বিতরণ ব্যবস্থা চালু করে, তখন থেকে এ পর্যন্ত নিহত মোট ত্রাণপ্রার্থীর সংখ্যা ২ হাজার ২০৩ জনে পৌঁছেছে এবং ১৬ হাজার ২২৮ জনেরও বেশি আহত হয়েছে।

এদিকে ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, তারা গাজা সিটিতে তাদের আক্রমণের ‘প্রাথমিক পর্যায়’ শুরু করেছে। কারণ তারা অবরুদ্ধ অঞ্চলের বৃহত্তম নগর কেন্দ্রকে ‘যুদ্ধক্ষেত্র’ ঘোষণা করেছে এবং সেখানে প্রতিদিনের যুদ্ধবিরতি স্থগিত করার ঘোষণা দিয়েছে।

ইসরায়েলি সামরিক বাহিনীর মুখপাত্র আভিচায় আদ্রেই শুক্রবার এক্স- একটি পোস্টে লিখেছেন, “আমরা অপেক্ষা করছি না। আমরা গাজা সিটিতে প্রাথমিক অভিযান এবং আক্রমণের প্রাথমিক পর্যায় শুরু করেছি।”

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com