1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১০:৪৬ পূর্বাহ্ন
Title :
কুমিল্লার পুলিশ সুপারের নবনির্মিত অফিস কক্ষের উদ্বোধন করলেন- কুমিল্লায় গণপূর্তমন্ত্রী ‘মওলানা ভাসানীর বিশ্বশান্তি দর্শন’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত টাঙ্গাইলে মাকে হত্যার দায়ে ছেলের মৃত্যুদণ্ড এসএমসি’র দুই দিনব্যাপী কৃমি প্রতিরোধ ক্যাম্পেইন-এর উদ্বোধন দারুণ সব উপহার ও অফারসহ বাজারে এলো ভিভো ভি৮০ বীরগঞ্জে স্বাস্থ্য ও পুষ্টির প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে সম্মিলিত অগ্রযাত্রা ও ভবিষ্যৎ লক্ষ্য অর্জনের প্রত্যয়ে কমিউনিটি ব্যাংকের সিএসই ও সিসিইদের সঙ্গে ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহীর মতবিনিময় Price Sensitive Information (Q1) of ACME Pesticides Limited প্রথম প্রান্তিক প্রকাশ করেছে শেফার্ড ইন্ডাস্ট্রিজ প্রথম প্রান্তিক প্রকাশ করেছে দ্য পেনিনসুলা চিটাগং

মেসির জোড়া গোলে ফাইনালে ইন্টার মিয়ামি

  • আপডেট : বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫, ১০.৫৭ এএম
  • ১৩০ Time View

পিছিয়ে পড়া ম্যাচে ঘুরে দাঁড়িয়ে লিগস কাপের ফাইনালে জায়গা করে নিয়েছে ইন্টার মিয়ামি। দলের প্রাণভোমরা লিওনেল মেসির জোড়া গোলে অরল্যান্ডো সিটিকে ৩-১ গোলে হারিয়েছে হেরন্সরা।

চেজ স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই ম্যাচে শুরুতে রক্ষণ দুর্বলতার সুযোগ নেয় অরল্যান্ডো। প্রথমার্ধ শেষ হওয়ার আগমুহূর্তে মারকো পাশালিচের গোলেই এগিয়ে যায় দলটি। গোলের আগে সম্ভাব্য হ্যান্ডবলের জন্য ভিএআরে পর্যালোচনা হলেও শেষ পর্যন্ত বৈধতা পায় গোলটি।

হ্যামস্ট্রিং চোট কাটিয়ে মাঠে ফেরা মেসি দ্বিতীয়ার্ধে দলকে ঘুরে দাঁড়ানোর প্রেরণা জোগান। ম্যাচের ৭৭তম মিনিটে পেনাল্টি থেকে সমতা ফেরান আর্জেন্টাইন তারকা। বক্সে টাদেও আলেন্দেকে ফাউল করায় স্পট কিক পায় মিয়ামি, আর তা থেকে নির্ভুল শটে স্কোরলাইন ১-১ করেন মেসি।

শেষ মুহূর্তে ম্যাচের রঙ বদলে দেন মেসি-আলবা জুটি। ৮৮তম মিনিটে জর্দি আলবার অ্যাসিস্ট থেকে মেসির দ্বিতীয় গোল মিয়ামিকে এগিয়ে দেয়। এরপর লুইস সুয়ারেজের সঙ্গে বোঝাপড়ার দারুণ প্রদর্শনীতে টেলাসকো সেগোভিয়ার গোল নিশ্চিত করে ৩-১ ব্যবধানের জয়।

প্রচণ্ড উত্তেজনাপূর্ণ এই ম্যাচে রেফারি মোট নয়টি হলুদ কার্ড দেখান। অরল্যান্ডোর ডিফেন্ডার ডেভিড ব্রেকালো লাল কার্ড দেখে মাঠ ছাড়েন শেষ মুহূর্তে।

রোববার ফাইনালে ইন্টার মিয়ামি মুখোমুখি হবে এলএ গ্যালাক্সি-সিয়াটল সাউন্ডার্স ম্যাচের বিজয়ীর সঙ্গে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com