1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ২১ জুন ২০২৬, ০৯:৫৯ পূর্বাহ্ন
Title :
ডিজিটাল রূপান্তরের নতুন বাস্তবতা আলোচনার মাধ্যমে অনুষ্ঠিত হলো ১২তম ডিজিটাল সামিট কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় ভ্রাম্যমান আদালতের অভিযানে দুইজনের কারাদণ্ড টেকনাফ হ্নীলার নাটমুড়া পাড়ার আইয়ুব- ১৭ হাজার ৭২৫ পিস ইয়াবাসহ হাটহাজারীতে আটক আবারও চট্টগ্রাম ভাসল; মাত্র পৌনে এক ঘণ্টার বৃষ্টিতে চরম ভোগান্তিতে নগরবাসী জীবননগর উপজেলা আইসিটি অফিসারের ঝুলন্ত মরদেহ উদ্ধার কুমিল্লার চৌদ্দগ্রামে দুই বাসের সংঘর্ষে নিহত-১ স্বপ্নজয়ী সংগঠনের উদ্যোগে বিধবা বৃদ্ধ মা পেলেন ঘর মেম্বারদের অনাস্থা, চেয়ারম্যানের দাবি আসন্ন নির্বাচনকে ঘিরে অপপ্রচার আপনার টিম কি পারফেক্ট শট নিয়েছে? তাহলে ‘শ্যুট অ্যান্ড উইন’-এ অংশ নিতে চলে আসুন অপো স্টোরে! রাঙ্গামাটি জেলা আইনজীবী সহকারী সমিতির নির্বাচন সম্পন্ন হয়েছে -সহ সভাপতি পদে নির্বাচিত হয়েছেন মোঃ কামাল পাশা

হবিগঞ্জ তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে বিএনপির আনন্দ মিছিল

  • আপডেট : মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫, ১১.১১ পিএম
  • ৫৫ Time View
1

হবিগঞ্জ প্রতিনিধি: আগামী ৬-সেপ্টেম্বর হবিগঞ্জ জেলা বিএনপি’র কাউন্সিল ও সম্মেলনের তারিখ নির্ধারণ করায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন ও স্বাগত জানিয়ে বিশাল আনন্দ মিছিল করেছে হবিগঞ্জ জেলা বিএনপি এবং সকল অঙ্গ ও সহযোগী সংগঠন।

মঙ্গলবার (২৬-আগস্ট) দুপুর ১টার দিকে পৌরসভা মাঠ থেকে মিছিলটি শুরু হয়ে শহর প্রদক্ষিণ করে। পরে চৌধুরী বাজার খোয়াইমুখ এলাকায় গিয়ে এক পথসভা অনুষ্ঠিত হয়। সভায় জেলা বিএনপির সদ্য পদত্যাগকারী যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান চৌধুরী বলেন, ‘হবিগঞ্জ জেলা বিএনপির অধীনস্থ আটটি উপজেলা এবং ৫টি পৌরসভায় গোপন ব্যালটে কাউন্সিলের মাধ্যমে সুপার ফাইভ নেতারা নির্বাচিত হয়েছেন।

এসব ইউনিট কমিটির নির্বাচিত সুপার ফাইভ নেতারা পূর্ণাঙ্গ কমিটি গঠন করেছেন। কিন্তু এসব কমিটিকে যারা পকেট কমিটি বলছেন, তারা জেলা বিএনপির কাউন্সিলকে বানচাল করতে আওয়ামী লীগের এজেন্ডা বাস্তবায়ন করছেন। তিনি বলেন, গত ১১আগস্ট হবিগঞ্জ জেলা বিএনপির সভায় প্রায় সকল যুগ্ম আহ্বায়কের লিখিত প্রস্তাবিত তালিকা থেকে জেলা বিএনপির কাউন্সিলের নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। কিন্তু যারা এই কমিশনকে বিতর্কিত করার জন্য মিথ্যাচার করছেন তারা বিএনপির কাউন্সিল চায় না। কারণ দলের নেতাকর্মীদের সাথে তাদের সম্পর্ক নেই। তারা বিগত আন্দোলন সংগ্রামে রাজপথে ছিলেন না। তাদের মিথ্যাচারে বিভ্রান্ত না হওয়ার জন্য তিনি বিএনপি নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান, সভায় বক্তব্য দেন জেলা বিএনপির সদ্য পদত্যাগকারী

যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান চৌধুরী, অ্যাডভোকেট হাজী নুরুল ইসলাম ও হাজী এনামুল হক, সদ্য পদত্যাগকারী শায়েস্তাগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি গোলাম কিবরিয়া চৌধুরী বেলাল, সদর উপজেলা বিএনপির সভাপতি আজিজুর রহমান, হবিগঞ্জ পৌর বিএনপির সভাপতি তাজুল ইসলাম চৌধুরী ফরিদ, সাধারণ সম্পাদক এস এম আউয়াল, বানিয়াচং উপজেলা বিএনপির সভাপতি মুজিবুল হোসেন মারুফ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জাহির হোসেন, আজমিরীগঞ্জ পৌর বিএনপির সভাপতি নেকদার হোসেন, সাধারণ সম্পাদক কুতুব উদ্দিন, বাহুবল উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস আহমেদ চৌধুরী তুষার, সাধারণ সম্পাদক হাজী শামছুল আলম, চুনারুঘাট উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট মনিরুর ইসলাম, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মীর সিরাজ, শায়েস্তাগঞ্জ পৌর বিএনপির সভাপতি ফরিদ আহমেদ অলি, শায়েস্তাগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু তাহের।

লাখাই উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি শেখ ফরিদ, সাংগঠনিক সম্পাদক শামছুদ্দিন আহমেদ, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এস এম বজলুর রহমান, জেলা যুবদলের আহ্বায়ক জালাল আহমেদ, জেলা কৃষকদলের আহ্বায়ক মফিজুর রহমান বাচ্চু, জেলা জাসাসের আহ্বায়ক মিজানুর রহমান চৌধুরী, জেলা ওলামাদলের আহ্বায়ক ক্বারী কবির হোসেন, জেলা যুবদলের সদস্য সচিব সফিকুর রহমান সিতু, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব এমদাদুল হক ইমরান, জেলা ছাত্রদলের সভাপতি শাহ রাজীব আহমেদ রিংগন, জেলা মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক ফারুক আহমেদ, জেলা কৃষকদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মঈন উদ্দিন খান, জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মহিবুর রহমান শাওন, সাংগঠনিক সম্পাদক গোলাম মাহবুব, জেলা মহিলা দলের সিনিয়র সহসভাপতি নুরজাহান বেগম, সাংগঠনিক সম্পাদক সুরাইয়া খানম রাখি প্রমুখ।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com