মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ১২:১৯ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
ঈদুল ফিতর উপলক্ষে এটিএম বুথে টাকা সরবরাহ বাড়াতে ব্যাংকগুলোকে নির্দেশ ঋণ কেলেঙ্কারি ও হস্তক্ষেপের অভিযোগে চার ব্যাংকের বোর্ডে কেন্দ্রীয় ব্যাংকের পর্যবেক্ষক শেয়ার বিক্রির অর্থ দেশে ফেরত আনা সহজ করল বাংলাদেশ ব্যাংক সপ্তাহের দ্বিতীয় দিনে দরপতনের শীর্ষে গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্স সপ্তাহের দ্বিতীয় দিনে দর বৃদ্ধিতে শীর্ষে ইসলামী ব্যাংক সপ্তাহের দ্বিতীয় দিনে লেনদেনের তালিকার শীর্ষে ওরিয়ন ইনফিউশন শ্রীপুরে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যু: হাসপাতাল সিলগালা করার নির্দেশ, পলাতক কর্তৃপক্ষ ‎ ‘সবার আগে বাংলাদেশ’ বাস্তবায়নে মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে জিরো টলারেন্স- তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ঈদুল ফিতরে ভিজিএফ কার্ড বিতরণে অনিয়ম হলে কাউকে ছাড় দেওয়া হবে না: উলিপুরে এমপি সালেহী বাঘায় সড়ক দূর্ঘটনায় ছেলে আহত, মা-সহ নিহত ৩

স্থানীয় বাজারে পণ্য বিক্রি করবে খান ব্রাদার্স

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫
  • ২৩ Time View

স্থানীয় বাজারে পণ্য বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছে পুঁজিবাজারে বস্ত্র খাতে তালিকাভুক্ত কোম্পানি খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ লিমিটেড।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, দেশীয় বাজারে পণ্য বিক্রির জন্য দেশীয় বাজার থেকে কাঁচামাল ক্রয় করবে বলেও সিদ্ধান্ত নিয়েছে খান ব্রাদার্স কর্তৃপক্ষ। এতে করে কোম্পানির ব্যবসায় ইতিবাচক প্রভাব পড়বে বলে ধারনা করছে তারা।

কোম্পানি কর্তৃপক্ষ জানিয়েছে, তাদের পরিচালনা পর্ষদ বিদ্যমান সাব-কন্ট্রাক্ট কাজের পাশাপাশি সরাসরি স্থানীয় বাজারে পণ্য বিক্রি শুরু করার সিদ্ধান্ত নিয়েছে। ২০২২ সাল থেকে কোম্পানির রপ্তানি কার্যক্রম বন্ধ রয়েছে এবং এতদিন শুধুমাত্র সাব-কন্ট্রাক্ট কাজ থেকেই আয় হয়েছে।

কোম্পানিটি আরো জানিয়েছে, রাজস্বের উৎস বাড়ানো ও কার্যক্রমের উন্নতির জন্য এখন থেকে স্থানীয় বাজার থেকেই কাঁচামাল সংগ্রহ করে সরাসরি বিক্রি শুরু করবে কোম্পানি। এ সিদ্ধান্ত কোম্পানির সামগ্রিক ব্যবসায় ইতিবাচক প্রভাব ফেলবে বলে আশা করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS